নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট প্রাপ্তি গুলো কখনও ছোট হয়্না..।

ছোট প্রাপ্তি গুলো কখনও ছোট হয়না..।

দ্বৈত দহন

কনফিউশন...কনফিউসড আমি বরাবরই…এখনও কনফিউসড !!

দ্বৈত দহন › বিস্তারিত পোস্টঃ

খুনসুটি ঘর-২

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫২

দুদিন থেকে আধ-শুকনো ডাল ও ঘাস-পাতা দিয়ে আমার রান্নাঘরটা বেশ নোংরা হচ্ছে।আমার একলা ঘরের নিরবতাকে ভাঙছে চড়ুই পাখির কিচিরমিচির আর মাঝেমধ্যে সিঙ্কের উপর শুকনো ডাল পড়ার হালকা শব্দ।তাকের উপর উঠিয়ে রাখা কড়াই এর ধাতব ছাদের নিচে তৈরি হচ্ছে তাদের ঘাস-পাতার ঘর।খুব ব্যস্ততা আর ধৈর্য নিয়ে সারাদিন তাদের ছুটোছুটি চলে,ঠোঁটে করে আনা ঘাস-পাতা বা ডাল পরে গেলেও থামে না তারা।ঘর বাঁধার বড় তাড়া ওদের ।ডাল-পাতাগুলো ভালোমতন শুকানোরও সময় নেই যেন।তাদের কিচিরমিচির বেড়ে যায় আমার রান্না করার সময়টিতে।তাড়া দুজনে মিলে যেন বেশ করে বকে দেয় আমায়।এতে মেয়ে পাখিটাকেই বেশি উৎসাহী মনে হয়।যেন কোমর বেঁধে ঝগড়ায় নেমেছে।(সব ঘর বাঁধতেই বুঝি বাঁধা আসে)।

রাতে বাহির থেকে এসে আমার বরের প্রথম কাজ পাখির বাসা দেখা। এসময় তার কল্পনার রংটাও বেশ চড়ে যায়। চড়ুই দম্পতি নিয়ে তার রঙ্গের-ঢঙ্গের কথা আর খুনসুটি চলে। তার ক্লান্তিমাখা টোল পরা গালের হাসি আমার খুনসুটি ঘরে নেচে বেড়ায়।আমার সারাদিনের অপেক্ষাও যে হাঁফ ছেড়ে বাঁচে।

চড়ুই দুটির খুনসুটি ঘর।ঠিক আমাদেরই মতন,অনেক স্বপ্ন নিয়ে,একটু একটু করে গড়ে উঠছে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.