নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ছাত্র। অবসর সময়ে লেখালেখি করতে ভালোবাসি।

স্বপ্নের নীল ক্যানবাস

স্বপ্নের নীল ক্যানবাস › বিস্তারিত পোস্টঃ

জীবন

২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪

জীবন,
এই নিথর রাতের কোলে,
অনুভূতি নিয়ে বাচার দোলাচলে,
তুমি কেনো এতোটা নীরব?
আমি ভাবতেই পারি না,
সময়ের কাটায় বহুরূপী সাজে,
তুমি কখনো ক্ষুধার্ত কুকুরছানা,
আবার মোহমীয় সন্ধ্যায়,
তুমি লাস্যময়ী বালিকার ঠোটছোয়া টিস্যুর,
অবহেলিত এক অংশমাত্র।

বাতাসে শকুন উড়ে,
রিক্সার হুডে অভিমান কমে,
ফুটপাতের কোণায় আসর জমে,
ওভারব্রীজে ভালোবাসা বিক্রি হয়;
কিছু আবেগী স্পর্শ,
লাল রঙা একটি নোট,
তাপানুকুল রুমে আয়েশী ভোগ,
লালরঙা অগণিত নোট।

#SNC

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.