| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছুটির দিন তার উপর ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি, একেবারে আলসেমিতে ভরা একটি দিন। বেলা করে ঘুম থেকে উঠা, চা নাস্তার পর বউয়ের হুংকার
-ঘরে কিচ্ছু নেই, বাজার না করলে রান্না বন্দ।
অনিচ্ছা সত্ত্বেও ব্যাগ নিয়ে বাজারে যাওয়া।
বাজারে গিয়ে দেখি সব জিনিষপত্রের দাম রীতিমত আগুন। মাছ মাংস সবজী সব জীনিষের দাম গত সপ্তাহের তুলনায় ২০-৩০% বেশি। সবচেয়ে বেড়েছে ডিমের দাম। একটা দুই কেজি ওজনের কাতল মাছ,চিংড়ি মাছ সাথে কিছু সবজি নিয়ে বাসায় ফেরা।
শুক্রবার জুম্মার দিন, মসজিদে তিল ধরানোর জায়গা নেই। বৃষ্টির কারনে মসজিদের বাইরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ারও উপায় নেই।অনেক কষ্টে তিনতলার নিজের নামাজ পড়ার জন্য একটুখানি জায়গা খুজে পাওয়া । এক ভদ্রলোক পিছন থেকে অন্যদের ডিংগিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করলেন এতে অন্য একজনের গায়ে পা গেল ব্যাস শুরু হয়ে গেল তর্ক। আমাদের সহনশীলতার যে বড্ড অভাব, মসজিদেও এর ব্যাতিক্রম নয়।
আজও টিভির সবচেয়ে বড় খবর ২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিক্রিয়া। বিম্পি, আম্লীগ নিজেদের দলীয় দৃষ্টিভঙ্গিতেই দেখছে এই রায়কে। তারেককে আসলেই দেশে ফিরিয়ে আনা সম্ভব? রাজনৈতিক আশ্রয় পাওয়া একজন শরনার্থীকে দেশে ফিরিয়ে আনা অনেক জটিল প্রক্রিয়া অন্যদিকে মির্জা ফখরুলের কথা, বিম্পিকে ধংস করতেই এই ফরমায়েসি রায়।
বৃষ্টিমুখর অলসতা ভরা আজকের শুক্রবারটি আশাকরি সবারই ভাল কেটেছে।
১৩ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪১
শিমুল_মাহমুদ বলেছেন: আমার দ্বারা লেখা লেখি হবে না, মাঝেমাঝে এমন আবোল তাবোল কিছু লিখতে ইচ্ছে হলে লিখবো।
২|
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বা বা দারুন খবর।
আজকের আবহাওয়াটা যা কুল না! চাদর গায়ে জড়িয়ে ঘুমের প্রস্তুতি নিচ্ছি।
১৩ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪৩
শিমুল_মাহমুদ বলেছেন: আসলেই ঘুমের জন্য আবহাওয়াটা খুবই উপযোগী।
৩|
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৩
কাওসার চৌধুরী বলেছেন: 
অভিনন্দন আপনাকে। এবার পছন্দের বিষয় নিয়ে লিখুন।
১৩ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪৬
শিমুল_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় কাওসার চৌধুরী, দেখি রাজনীতিতে আমার ইন্টারেস্ট আছে, তবে এতে ব্লগে বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যা বেড়ে যেতে পারে ।
৪|
১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৩
রাজীব নুর বলেছেন: স্বাগতম।
১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৩
শিমুল_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ
৫|
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫২
চাঙ্কু বলেছেন: বৃষ্টি একটা পেইন।
কপিনন্দন। আশা করি ভালো কিছু লেখা পাব ![]()
১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৫
শিমুল_মাহমুদ বলেছেন: আসলেই সারাদিন বৃষ্টি পেইন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬|
২২ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৩৮
রাকু হাসান বলেছেন:
অভিনন্দন ভাই । দেরিতে অভিনন্দন জানানোর জন্য দুঃখিত । নতুন কিছু দিন পড়ি ।
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৮
শিমুল_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই রাকু হাসান।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ, গল্প বা কবিতা লিখুন ।