| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আ.হ.ম. সবুজ
প্রবাসী । মানুষকে শুধু মানুষ হিসেবে মুল্য দিতে শিখুন , অর্থের মাপকাঠিতে নয় । সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই ।
২০১২ সালের প্রথম দিকে আমি পবিত্র ওমরা হজ্বের উদ্দেশ্যে মক্কা ও মদীনাতে গিয়েছিলাম । প্রথমেই মহান আল্লাহ্ পাককে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি আমার মত একজন সাধারন ব্যাক্তিকে তিন তিন বার তার পবিত্র স্থান গুলো দর্শন করার সুযোগ করে দিয়েছিলেন ।
আমার দেওয়া এর আগের পোস্টে আমি যেই ছবি গুলো দিয়েছিলাম , সেগুলো ছিলো পবিত্র মদীনা থেকে নেওয়া। আর এই পোস্টে যেই ছবিগুলো দিলাম এগুলো পবিতের মক্কা থেকে তোলা ।
আগেই বলে রাখি , ছবি গুলো নোকিয়ার একটি মোবাইল দিয়ে তোলা । সব গুলো ছবি হয়ত ভালো হয়নি । ব্যাস্ততার কারনে এডিট করাও সম্ভব হয়নি ।
Heram Moshjidh.
যে সকল হাজ্জ্বীগণ মদিনা শরীফ জিয়ারত করে অথবা মদিনা থেকে (হাজ্জ্ব বা ওমরা হাজ্জ্ব) করার উদ্দেশ্যে পবিত্র মোক্কা যাবে , যাওয়ার পথে তাদেরকে অবশ্যই এই হেরাম মসজিদে আসতে হবে । কারন , এখানে এসে গোসল এবং অযু করে পাক-পবিত্র হয়ে ,হাজ্জ্বের পোশাক পরে মসজিদে দুই রাকায়াত নামায পরতে হবে । পরে এখানে বসেই পবিত্র হাজ্জ্বের নিয়ত বাধতে হবে । এর পরেই পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা দিতে হবে .........।
মদীনা থেকে মক্কা যাওয়ার পথে আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখেছিলাম , যার সবকিছু এখানে লিখা সম্ভব নয় । দৃর্ঘ্য সময় গাড়ী চলার পর আমরা মক্কায় গিয়ে পৌছেছিলাম ।
Aysha Moshjidh . মক্কাবাসি এবং যারা মদিনা না গিয়ে সরাসরি মক্কা থেকে হজ্জ্ব অথবা ওমরা হজ্জ্ব করবে তারা এই আয়েশা মসজিদে এসে গোসল করে দুই রাকায়াত নামায পরে হজ্জ্বের নিয়ত বাঁধতে হবে । এটি পবিত্র কাবা শরিফ থেকে সামান্য দূরে অবস্থিত । এই পবিত্র আয়শা মসজিদে দুই বার নামায পরার সুযোগ আমি পেয়েছি । ( Thanks God .)
পবিত্র কাবা শরীফ । এই ছবিট আমার নিজের তোলা নয় । নেট থেকে নেওয়া । কারণ আমার পক্ষে সম্ভব নয় পুরো কাবা শরীফ এক ছবিতে ক্যাচ করা ।
পবিত্র কাবায় প্রবেশ পথ ।
এই প্রবেশ পথ ছাড়াও কাবার ভিতরে প্রবেশের আরো ৮৮টি প্রবেশ পথ আছে ।
হেরাম শরীফের ভিতরের অংশ ।
পবিত্র কাবার সামুনে থেকে তোলা ।
পবিত্র ওমরা শেষ করে , হেরামের চারপাশটা ঘুরে দেখার সময় এই ছবিটি তুলেছিলাম । হেরামের মধ্যেই , কাবা ঘর থেকে আনুমানিক ১৫ মিটার দূর হবে । অভাক হওয়ার বিষয় কি জানেন ? এই কাবা ঘরটি সমগ্র পৃথিবীর মধ্যবিন্দু ।( The Holly Kaba is a middle point of the world-land .) সমগ্র পৃ্থিবী ঘুরে না দেখতে পারলেও , পৃথিবীর মধ্যবিন্দুতে এসে দাড়াতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে ।
(Thanks God .)
রুকুনে ইয়ামিনীর ছবি ।
হজরে আছওয়াদ পাথরের আগের কোনা যা তাওয়াফ করার সময় ডান হাত দিয়ে ছুয়ে যাওয়া সুন্নত অথবা তাওয়াফের সময় যাদের এই পাথর ছোয়া সম্ভব হয় না তাঁরা পাথরের দিকে তাকিয়ে হাত উচু করলেই চলে ।
পবিত্র হেরামের বাইরের আঙ্গিনায় দাঁড়িয়ে তোলা । একজন হাজী , (ফিলিপিন নাগরিক )
হেরাম শরীরর বাইরের অংশ । ছবিতে দেখছেন, হাজী দম্পত্তি । (সৌদি নাগরিক )
হেরাম শরীরর বাইরের অংশ । হাজীগণ অপরিচিত ।
হেরাম শফের বাইরের আঙ্গিনার একপাশে দাঁড়ানো এক হাজী । (ইউরুপিয়ান নাগরিক )
Abraj‑al‑bait‑complex‑
হেরাম শরিফের বাইরের আঙ্গিনা ঘেষে নির্মিত বিশাল উচু ভবন , যার উপরে সজ্জিত করা হয়েছে সারা সৌদ্র সবছেয়ে বড় ঘড়ি । নেট থেকে নেওয়া ।
Abraj‑al‑bait‑complex‑f ull । নেট থেকে নেওয়া ।
এই সেই বিশাল ঘড়ি । Abraj‑al‑bait‑complex‑ এর উপর ।
টাওয়ারের উপর অবস্থিত ছোট চন্দ্রটির তৈরীর সময় এত বড় আকারের ছিলো । (নেট থেকে নেওয়া ।)
এই ছিলো পবিত্র কাবা ঘর ও তার আশে পাশের কিছু ছবি ।
এছাড়াও পবিত্র মক্কা নগরীতে রয়েছে আরো অনেক মুল্যবান স্থান । সময় স্বপ্লতার কারনে সেগুলো আজ আর দিতে পারলাম না । আবার যখন সময় পাব আমার পরবর্তি পোস্ট ছবি ব্লগ-৩ এ দিব, ইনসাল্লাহ !
উপরোক্ত ছবি গুলো দেখে যদি কারো ভালো লাগে তাতেই তাতেই লিখটি স্বার্থক হবে ।
আর লিখার মাঝে হয়ত তথ্য বিবরনি , ভাবের প্রকাশ ও বানানে ভুল হতে পারে । তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ।
সবাইকে মহান আল্লার এই পবিত্র স্থান গুলো সরাসরি দেখার তওফিক দান করুক । এই প্রত্যাশায় শেষ করলাম ।
আবার দেখা হবে ।
সবাই আমার জন্য দোয়া করবেন ।
5 september, 2012 .
আ.হ.ম. সবুজ
০৭ ই অক্টোবর, ২০১২ রাত ৩:৩৩
আ.হ.ম. সবুজ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । আপনার কথা অনুসারে বর্ণনা চেন্স করা হয়েছে ।
আর মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ ।
ভালো থাকবেন ।
২|
০৬ ই অক্টোবর, ২০১২ সকাল ৭:১১
অঞ্জলি বলেছেন:
ভালো লাগল।শুনেছি হজ্ব করলে নাকি সবাই পবিত্র হয়ে যায়।লেখায় প্লাস।
আর্শীবাদ করি আমি অঞ্জলি রায়
আপনি ভালো থাকুন সবসময়!!! .
শুভ সকাল!!!
০৭ ই অক্টোবর, ২০১২ রাত ৩:২৪
আ.হ.ম. সবুজ বলেছেন: হ্যাঁ , আমাদের ইসলাম ধর্মের আল-কুরানে এমনই বালা আছে । তবে হজ্জ্ব করলেই যে একদম পবিত্র হয়ে যাবে তা ঠিক নয় । আপনার হজ্জ্ব সহি শুদ্ধ হয়েছে কিনা , হজ্জ্বের সবগুলো নিয়ম কানুন ঠিক ভাবে পালন হয়েছে কিনা , এসব দিকগুলো দেখতে হবে । মোট কথা যাদের হজ্জ্ব আল্লার দরবারে কবুল হয়েছে । তারাই কেবল পাপ মুক্ত হতে পেরেছে ।
যদি কিছু মনে না করেন , তাহলে জানতে চাই আপনি কোন ধর্মের অনুসুরি ?
ধন্যবাদ মন্তব্যের জন্য ।
৩|
০৭ ই অক্টোবর, ২০১২ রাত ৩:১০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রিয় সবুজ ভাই,
অনেক ভাল লাগল আপনার বর্ণনা ও ছবি। ভাল থাকবেন। ছবিগুলো আমাদের সাথে শেয়ার করায় অনেক ধন্যবাদ।
"আশীর্বাদ করি আমি স্বর্ণা
আপনি ভাল থাকুন সবসময়!!!"
০৭ ই অক্টোবর, ২০১২ রাত ৩:৪৫
আ.হ.ম. সবুজ বলেছেন: প্রিয় স্বর্ণা আপু ,
অনেক ভালো লাগলো আপনার মন্তব্য দেখে । আপনিও ভালো থাকবেন । ছবি গুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার যে কত ভালো লাগছে তা বুজানো যাবেনা । কারণ , আমি সবসময় ভাবতাম যদি এই ছবি গুলো কারো সাথে শেয়ার করতে পারতাম তাহলে খুভ ভালো হত । যদিও ছবি গুলো ভালো ভাবে ক্যাচ করতে পারি । তার প্রথম কারন হচ্ছে , সময়ের তরিগরি । আর সাথে কেমেরা নেই নি ।
আশীর্বাদ নিলাম আপনার ,
আপনিও আমার ভালো লাগা নিয়েন অপার ।
৪|
১০ ই অক্টোবর, ২০১২ ভোর ৪:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার ছবি ব্লগ। অনেক ধন্যবাদ সুন্দর কিছু ছবি শেয়ার করার জন্য।
ব্লগে তো হাজার হাজার মুমিন দেখি, ইসলাম ধর্ম নিয়া তাহারা হাজার হাজার পোষ্ট দেন, তাদের কাউরে তো দেখলাম না একটা মন্তব্য করতে। আফসোসের কথা কি জানেন ভাই, আমাদের দেশের অধিকাংশ মুসলিমদের ধর্মীয় অনুভুতি বড়ই প্রবল। এই প্রবল ধর্মীয় অনুভুতির কারনে তাদের ফজর ওয়াক্ত গভীর ঘুমে কাটে, তাদের সন্ধ্যা কাটে বেইলী রোডে অথবা বনানীর ১১ নং সড়কে কিংবা সরওয়ার্দী উদ্যানে। আজকে তাদের ওয়ালে ওয়ালে আজকে ধর্মের নীতিকথা আর কোরআনের আয়াতে ভরে গিয়েছে।
যাই হোক অফ টপিক কথা বললাম। কিছু মনে নিয়েন না।
২১ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:৪৯
আ.হ.ম. সবুজ বলেছেন: : আমি কিছুই মনে নেই নি । কারণ আপনি যা বলেছেন তা আমিও বলতে চাই । কিন্তু ভাই শুনবে টা কে ?
৫|
১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫২
নীলঞ্জন বলেছেন: অনেক ভালো লাগলো আপনার ছবিব্লগ।
এক মুহুর্তে মনে হলো আমি যেন কাবা শরীফে।
পরিবেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ।
শুভ কামনা।
১৩ ই অক্টোবর, ২০১২ ভোর ৫:২৪
আ.হ.ম. সবুজ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
৬|
১৯ শে অক্টোবর, ২০১২ ভোর ৪:৫৬
শোশমিতা বলেছেন: অনেক সুন্দর করে বর্ণনা করেছেন। সাথে ছবি গুলো ও অনেক সুন্দর হয়েছে + +
২১ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:৪৮
আ.হ.ম. সবুজ বলেছেন: আপনিও সুন্দর ভাবে মন্তব্য করেছেন ।
তাই অনেক ধন্যবাদ ।
৭|
২১ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:০৬
িট.িমম বলেছেন: প্রিয়তে নিলাম।
২৩ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:১৪
আ.হ.ম. সবুজ বলেছেন: অনেক ধন্যবাদ ।
৮|
২১ শে অক্টোবর, ২০১২ রাত ১০:১১
বাগসবানি বলেছেন: জটিল !! আমি এত বিশাল বিশাল ভবন দেখি নাই । ঘড়িটাও নতুন সংযোজন । অনেক পরিবর্তন হয়েছে দেখি ।
২৩ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:১৭
আ.হ.ম. সবুজ বলেছেন: হ্যাঁ, ধারাবাহিক ভাবেই পরিবর্তন হচ্ছে । আমি যতবার গিয়েছি প্রত্যেক বারই দেখেছি এর উন্নয়ন কাজ চলছে ।
আমার মনে হয় এই উন্নয়ন কাজ চলতেই থাকবে ।
ধন্যবাদ ।
৯|
২৩ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:১৯
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: অনেক সুন্দর
২৩ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:১৮
আ.হ.ম. সবুজ বলেছেন: অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১২ ভোর ৬:২৬
ইনফা_অল বলেছেন: এই সেই মুল্যবান পবিত্র পাথর , যার উপর চমু খেলে অতীত জীবনের সকল গুনহা মাপ হয়ে যায় ।
এটাতো রুকুনে ইয়ামিনীর ছবি, যেটা হজরে আছওয়াদ পাথরের আগের কোনা যা তাওয়াফ করার সময় ডান হাত দিয়ে ছুয়ে যাওয়াটা সুন্নাত। ছবিটা চেন্জ করুন বা বনর্না।