নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই বেশ ভালো আছি...

এস এম সহিদ

এস এম সহিদ › বিস্তারিত পোস্টঃ

সিএসই/আইসিটি গ্র্যাজুয়েটদের জন্য

০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২০

বাংলাদেশের যেসব সিএসই/আইসিটি গ্র্যাজুয়েটরা "সরকারী চাকুরী আমাদের জন্য নয়" ধরনের অহমিকায় ভোগেন তাদের জন্য বলছি, বেসরকারী সেক্টরে আপনারা আপনাদের যৌবনের স্বর্ণকালটা তুখোড় প্রোগ্রামার হিসাবে লাখ টাকা বেতনের চাকুরীতে কাটিয়ে একটু সিনিয়র হলে যখন দেখবেন বাংলাদেশের আইসিটি ফার্মগুলিতে কোন ধরণের ম্যানেজমেন্ট পজিশন নেই তখন হতাশায় ভুগবেন। সবার কপালে বিদেশ জুটবে না। সবাই স্কলারশীপ নিয়ে বিদেশে যেতে পারবেন না। সবার পক্ষে নিজ খরচে উচ্চ শিক্ষার্থে বিদেশে যাও য়া সম্ভব হবে না। বেসরকারী আইসিটি ফার্ম কখনোই আপনাকে উচ্চ শিক্ষার্থে বিদেশে পাঠাবে না। অথচ একটু চিন্তা করে দেখুন, বাংলাদেশে যদি আইসিটি ক্যাডার সার্ভিস চালু হয় তবে গ্র্যাজুয়েশন শেষ করে সরকারী চাকুরীতে জয়েন করবেন। ২ থেকে ৫ বছরের মধ্যে শিক্ষা ছুটিসহ উচ্চ শিক্ষার্থে বিদেশ যেতে পারবেন। আপনাদের মেধা সত্যিকারের দেশ গঠনে কাজে লাগবে। বিশ্ববিদ্যালয়ের যে সকল বিষয়ে পড়াশুনা করার জন্য মেধা তালিকার শীর্ষে থাকার প্রয়োজন হয় না সেসকল বিষয়ে পড়াশুনা শেষ করে শুধুমাত্র ক্যাডার সার্ভিসে জয়েন করার মধ্য দিয়ে আপনাদের ব্যাচ মেটরা কয় দিন পরে বিদেশের বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স / পিএইচডি করে রাতারাতি দেশের শীর্ষ আমলা হয়ে আপনাদের মত লোকদের কনসালট্যান্ট নামক উন্নত কর্মচারী হিসাবে নিয়োগ দিয়ে কাজ করাবে। এই অবস্থা পরিবর্তনের জন্য সিএসই/আইসিটি গ্র্যাজুয়েটদের অবশ্যই এগিয়ে আসতে হবে। বাংলাদেশ কম্পিউটার সোসাইটির এই ডাককে আমি স্বাগত জানাই।



(‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মোহাম্মদ আক্তার আলী)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.