| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাধান ও সমাধি
এখানে দেহবৃক্ষের আড়ালে পড়ে থাকে অনুভূতি শিকড় গেড়ে চলে মৃত্যুর বংশধর আমার আচ্ছাদিত চোখে থাকে জন্মের তাকিয়ে থাকা বালি-অশ্রু দিয়ে আপনকে করি পর।
বান্ধবী...
হ্যাঁ, প্রেমিকা বলে ভাবি না আর তোমায়
তোমার এলোমেলো চুল আমার হৃদয়ে
কাটে না কোন আঁচড়।
বৈশাখী প্রখর রোদে,
তোমার ছাতা হাতে ধরে পৌঁছে দেই না ঘরে।
তোমাকে ভেবে লেখা গানের সুর
করার চিন্তাও যোজন দূর...
শুধু বলি, ভাল থেকো
নতুন ঠিকানায়, নতুন হাতের স্পর্শে...
---------
সুপ্রিয়
২রা বৈশাখ, ১৪২০
১৫ই এপ্রিল, ২০১৩
©somewhere in net ltd.