| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...
আমি সেদিন যে মেঘ ছুঁয়েছিলাম, আপনাদের সেদিনের কথা বলা হয় নি। বার বার বসেও পারি নি বলতে। আচ্ছা, মেঘ ছোঁয়া নিয়ে কি সত্যিই লেখা যায়? সেই পিচ্চিকালে যা দেখে কখনও ভ্যানিলা আইসক্রীম কখনও বেবী শ্যাম্পুর ফেনার মত লাগতো, হঠাৎ সেই মেঘে গা ডুবিয়ে বিহ্বল হয়ে থাকার গল্প কি অত সহজে করা যায়? প্রথম ছবিটাই দেখুন না... বিহ্বলতায় আমি প্যানারোমা ফরমেটে ছবি তুলতে ভুলে গিয়েছিলাম। তাই টুকরো ছবিগুলো জোড়া দেয়ার চেষ্টা করলাম নিজেই ফটোশপে। রং মিলে নি, কিন্তু বুঝতে পারবেন ঠিক, আকাশের রঙ, সাগরের রং, মেঘের রং। বা দিকে দেখুন, মেঘের রাজ্য। ডানে কিন্তু ফকফকা।
তার চাইতে আপনাদের একটা ভিডিও দেখাই। আমার স্টীল ক্যামেরা অলিম্পাসে কয়েক সেকেন্ডের ভিডিও। পাহাড়ের গোড়ায় দাঁড়িয়ে আমরা উঁচু পাহাড়টার উপরে মেঘের রেলগাড়ি দেখছিলাম, মেঘের ছেঁড়া অংশের আটকে যাওয়া দেখছিলাম।
সেদিন নব্বই কিমি থেকে দশ সেকেন্ডে গাড়ি ডেড স্টপে এনে জোশ একটা ব্রেক কষেছিলাম, ইচ্ছাকৃত না অবশ্য। কিন্তু টায়ার পুড়েছিল, পোড়া টায়ার থেকে ধোঁয়া আর চিহিইইইইইইঙঙঙঙঙ শব্দ শুনে আমি ভালোই ভ্যাবাচ্যাকা খেয়েছিলাম।
তারপর, সেদিন গাছেও উঠেছিলাম অনেক দিন পরে।
সূর্য্যস্ত দেখেছিলাম। অসাধারন। দেখুন...
কিন্তু, মেঘের রাজ্যে ডুবে থাকা ছিল সেদিনের হাইলাইট।
আমি ঠিক ইবনে বতুতার উত্তরসূরী!
ধুত্তুরি ছাই, আমার মন অসম্ভব খারাপ। সেদিন আকাশ ভরা মেঘ কোন সুযোগে আমার ভিতর এসে ঢুকেছে! আপনারা বরং ছবি দেখুন...
ঢেউ ভাঙার নেশা ধরানো শব্দ...
এক টুকরো একলা মেঘ...
সী ক্লীফ ড্রাইভ... জানালা খুলে সিনেমা সিনেমা ড্রাইভ...
![]()
ওখানে অনেক রঙ...
![]()
ভয়ংকর সুন্দর...
![]()
এবং মেঘ।
![]()
১১ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:২২
সন্ধ্যাবাতি বলেছেন: দাঁড়াও আরও ছবি দিব তো ![]()
আমার মনের কোন ঠিক ঠিকানা আছে? ![]()
২|
১১ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
মাহবুব সুমন বলেছেন: শুভ বিবাহের শুভেচ্ছা ![]()
১১ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
সন্ধ্যাবাতি বলেছেন: ভাইয়া, কালকে মীরাকেও শুভ বিবাহের শুভেচ্ছা দিয়েছেন। ঘটনা কি, কার বিয়ের শুভেচ্ছা কই দিচ্ছেন?
৩|
১১ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:২১
মাহবুব সুমন বলেছেন: আগাম শুভেচ্ছা দিয়ে রাখছি ![]()
৪|
১১ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩১
ফারজানা মাহবুবা বলেছেন: হাহাহাহাহাহাহা!
মাহবুব সুমন তোমাদের দু’জনের ঘটকালীতে নেমেছে নাকি?
মীরার ওখানে দেখে তো আমি টাশকি খেয়েছিলাম! হিহিহি……। এখন দেখি তোমার এখানেও! হাহাহাহাহাহাহা!
১১ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮
সন্ধ্যাবাতি বলেছেন: ![]()
৫|
১১ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
মাহবুব সুমন বলেছেন: আমি উকিল বাবা হবার প্রস্তাবনা পেশ করছি।
উকিল বাবা হিসেবে আশা করি আমি অসাধারন স্নেহময় ও দ্বায়িত্ববান হবো।
ঘটকালীতে নাইক্কা।
১১ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮
সন্ধ্যাবাতি বলেছেন: ভাইয়া, উকিল বাপ তো প্রস্তাব নিয়ে আসে। আইসেন তাইলে
। কিন্তু ঘটকালী কেউই করতে না চাইলে ক্যাম্নে ![]()
৬|
১১ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
রুহী বলেছেন: সন্ধ্যাবাতির লেখায় বরাবরই নতুনত্বের স্বাদ আছে।ভালো লাগলো আপু- লেখা আর ছবি।অনাগত ভবিষ্যৎ আপনার আরো সুন্দর হোক।শুভ কামনা সবসময়।
১১ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬
সন্ধ্যাবাতি বলেছেন: ধন্যবাদ ![]()
৭|
১১ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪
ফারজানা মাহবুবা বলেছেন:
ইক্কিশ! তোমার ছবিগুলা আমার হার্ট ছেড়াবেড়া করে দিল! ……
ঘটকালি আমি করতে রাজী আছি, ছেলে দেখায়ে দাও! ![]()
উকিল বাপ পেয়ে গেছ, ঘটকও পাইলা, আর কী?
![]()
১১ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬
সন্ধ্যাবাতি বলেছেন: আলহামদুলিল্লাহ, ৯৯% কাজ খতম।
এখন খালি ছেলে খুঁজে বের কত্তে হবে ![]()
জায়গাটায় গেলে হার্ট যে আর জায়গামতই থাকবে না!
৮|
১১ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬
নাজিরুল হক বলেছেন: ছবি গুলো সুন্দর।
ভাল লাগলো।
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪৯
সন্ধ্যাবাতি বলেছেন: জায়গাটা আরও অনেক সুন্দর!
৯|
১১ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
রুহী বলেছেন: মেঘ আর ভয়ংকর এক সৌন্দর্যের নেশায় যখন আকন্ঠ নিমজ্জিত তখন বিয়ের ঘটক আসলো প্রস্তাব নিয়ে।আমিও রাজি।শুনেছি বিয়েতে নাকি অনেক মজা।কিন্তু...............................
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:৫৭
সন্ধ্যাবাতি বলেছেন: জ্ঞানীরা বলে বেঁচে থাকতে হলে ও পথ না মাড়ানোই ভালো।
১০|
১১ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
ছবিগুন গম লাইগ্গ্যে ওয়া,
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:৫৮
সন্ধ্যাবাতি বলেছেন: চাটগাঁইয়া ভাষার 'গম' শব্দটা বুঝি, আমি তাতেই খুশি ![]()
১১|
১১ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:০৮
ফারজানা মাহবুবা বলেছেন:
রুহী রাজী মানে?!? কী হিসেবে রাজী?!...... ঘটক, উকিল বাপের সিট তো বুকিং! বাকী আছে……………
কী হচ্ছে এসব?
![]()
১২|
১১ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:১৫
রুহী বলেছেন: বাকীর শুন্য পদে আমি.............।ইস্ লজ্জা করছে বলতে।প্লিজ আপনারা কেউ বলুননা!
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:০৩
সন্ধ্যাবাতি বলেছেন: রুহী, উকিল বাপ আর ঘটকের পায়ে পড়ুন, দেখেন ওনারা আমার মা বাপের মন গলাতে পারে কি না। এই ইকুয়েশনে আমার ভূমিকা নাই হে হে।
১৩|
১১ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:২০
নিলা বলেছেন: ওহ মাই গড!!!!!!! ছবিগুলো অসাধারন
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:০১
সন্ধ্যাবাতি বলেছেন: ছবিতে সত্যিই তেমন কিছুই ধরা যায় নি নিলা। আমি প্রায়ে দুইশ'টা ছবি তুলেছিলাম সেদিন... যতই তুলি, মন হয় পুরা সৌন্দর্যের কিচ্ছু ধরা যাচ্ছে না ক্যামেরায়...
১৪|
১১ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:২৯
আবূসামীহা বলেছেন: কোত্থেকে কী, পান্তা ভাতে ঘি!
পড়ছিলাম মেঘ ছোঁয়ার গল্প। সুমন ভাই লাগিয়ে দিলেন বিয়ের গল্প।
যাক গে! মেঘ ছোঁয়ার অভিজ্ঞতাটাই আলাদা। মেঘের ভিতর হারিয়ে যাওয়া আরো অন্যরকম। ২০০০ সালে গিয়েছিলাম গান্টিং হাইল্যান্ড। নীচে থেকে কেবল কার (রোপওয়ে) চড়ে উপরে উঠতে-উঠতে মেঘের পেটে হারিয়ে যাওয়া ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। সাথে ছিল উম্মু সামীহাহ্।
নাহ্ আর বলবনা পরের কথা!
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:০৯
সন্ধ্যাবাতি বলেছেন: আবূসামীহা ভাই, সেদিন কিন্তু আমি ড্রাইভ করছিলাম... আমি তো আনাড়ী ড্রাইভার... পাহাড়ী রাস্তায় ড্রাইভ করছি... মেঘের পেটে ঢুকে যাওয়ার প্রস্তুতি ছিল না একেবারেই। একটা বাঁক ঘুরতেই দেখি সামনে সাদা দেয়াল... পাশের সাগর আর দেখা যাচ্ছে না একদম... আমি প্রথমে ভেবেছিলাম, কুয়াশা বুঝি। আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গাড়ি আস্তে আস্তে চালাচ্ছিলাম... তখন দেখি কয়েকজন দাঁড়িয়ে ছবি তুলছে... আমি চিৎকার... মা, এগুলা আসলে মেঘ!!! তড়ি ঘড়ি করে গাড়ি পার্ক করে নেমে দেখি আমি মেঘে ডুবে আছি... কুয়াশা যেমন এক জায়গায় দাঁড়িয়ে থাকে, মেঘ তেমন না, মেঘ ক্রমাগত চলতে থাকে, যেন খুব তাড়াহুড়া, কোথাও ভীষণ ব্যস্ততা... কুয়াশায় কিছুক্ষন দাড়িয়ে থাকলে যেমন চুল, কাপড় ভিজে যায়, মেঘ তেমন না, আপনাকে ছুঁয়ে দিয়ে দৌঁড়ে পালাবে, আপনি পুরোপুরি শুকনো থাকবেন... তাই না?
অর্ধেক বললে হবে না, তারপরের গল্প শুনবো ভাইয়া 
১৫|
১১ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:২৬
ফারজানা মাহবুবা বলেছেন: রুহী, হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা!
সন্ধ্যা, যুগান্তকারী পোষ্ট!...... প্রথমে উকিল বাপ, তারপর ঘটক, এখন স্বয়ং কনেপ্রার্থীকেও দেখা যাচ্ছে!!...... ((আমি আপাতত তোমার কিল খাওয়ার ভয়ে প্রস্থান করি ))
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:০৩
সন্ধ্যাবাতি বলেছেন: আরে কিল দিব কেন, আসলেই যুগান্তকারী পোস্ট 
১৬|
১১ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:৩৬
ম. রহমান বলেছেন: মেঘের কোল রোদ হেসেছে ... ছবিগুলো সুন্দরী...
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:১০
সন্ধ্যাবাতি বলেছেন: সুন্দরী? ![]()
তা বটে!
১৭|
১১ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:৪৭
ফারজানা মাহবুবা বলেছেন:
আবু সামীহা ভাই,
![]()
১৮|
১১ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:২৯
কোলাহল বলেছেন: হু
১৯|
১১ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৩২
কোলাহল বলেছেন: হুম! ছবি না লেখা কোনটা সাবজেক্ট ?
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:১০
সন্ধ্যাবাতি বলেছেন: ছবি!
২০|
১১ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:২২
ফারহান দাউদ বলেছেন: ১টা ক্যামেরা দরকার,পয়সার জন্য কিনতে পারছি না,ছবিগুলা দেখে মনে পড়লো।
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:১১
সন্ধ্যাবাতি বলেছেন: খুব সস্তা কোন ক্যামেরা কিনে ফেলেন... সেটা দিয়ে শখ মিটিয়ে ছবি তুলুন... যখন সামর্থ হবে তখন না হয় ভালো কোন ক্যামেরা কিনবেন। এই শখটুকু ইম্পরট্যান্ট। ভালো সাবজেক্ট আর ছবি তোলার ভালো হাত থাকলে ক্যামেরা আজে বাজে থাকলেও অসুবিধা নাই!
২১|
১১ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৩৬
সিহাব চৌধুরী বলেছেন:
ইদানিং খালি কঠিন কথা বলতে ইচ্ছা করে, বলিও । ফারহান ভাই একটু আগে বলল আমি না কি টাইপড হয়ে যাচ্ছি । মনে হয় ঠিক ই ! কিন্তু ছবি গুলো দেখে একটু প্রবাহিত হলাম । সৌন্দর্যের হাত থেকে কখনই মুক্তি নেই ।
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:১৬
সন্ধ্যাবাতি বলেছেন: হ্যা, মুক্তি নেই। কঠিন ব্যাপারগুলো জীবনে থাকবেই। কিন্তু, ওগুলোই যে সব না... এটা মনে রাখতেই আমি মাঝে মাঝেই সৌন্দর্যের কাছে ছুটে যাই। আমি নিরাশবাদী হতে চাই না। বিশ্বাস করি না, পৃথিবীটা পঁচে যাবে।
২২|
১১ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:২৮
সাইফুর বলেছেন: ছবিগুলো মারাত্মক সুন্দর
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:১৫
সন্ধ্যাবাতি বলেছেন: ধন্যবাদ সাইফুর। কখনও সিডনী আসতে পারলে, সী ক্লী ড্রাইভে যাবেন অবশ্যই... কোন এক আধা মেঘলা দিনে। ছবির চেয়েও কি অপার্থিব রকমের সুন্দর জায়গাটা, বুঝবেন। ড্রাইভটার পরেই হাতের ডান দিকে পার্কিং, আর বাঁ দিকে ছোট্ট সবুজ একটা পার্কের মত। প্রিয় কাউকে নিয়ে যাবেন, বড় পাথরটার পিছনে, সামনে সমুদ্দুর নিয়ে সবুজ ঘাসে বসে থাকবেন অনেকটুকু সময়। তখন যদি পিছনে ফিরে তাকান, তাহলে ভিডিওর দৃশ্যটা দেখার সৌভাগ্য হতেও পারে... পাহাড়ের উপর ব্যস্ত মেঘেদল।
২৩|
১২ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:২৫
বিবর্তনবাদী বলেছেন: ধুত্তুরি ছাই, আমার মন অসম্ভব খারাপ। সেদিন আকাশ ভরা মেঘ কোন সুযোগে আমার ভিতর এসে ঢুকেছে!
মেঘ ঝরিয়ে ফেলুন। ভাল লাগবে।
ছবিগুলো সুন্দর হয়েছে। +++
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:২০
সন্ধ্যাবাতি বলেছেন: বিবর্তনবাদী, আপনাকে দেখে সত্যিই ভালো লাগছে! সেদিন আপনার পোস্টটা অফ লাইনে পড়েছিলাম, দেখলাম মন্তব্য নিচ্ছেন না, তাই আর লগ ইন করি নি। মন্তব্যের জন্য ধন্যবাদ। জানেন, সেদিন আমি আমার ভাইয়াকে জোর করে নিয়ে গিয়েছিলাম। ব্যাটা যেতেই চায় না, কাজ আছে। একবার যখন গেল, মেঘের পাহাড়ে দাঁড়িয়ে ও অস্থির হয়ে মেঘের আরও ভিতরে যাচ্ছে। ও বিশ্বাসই করতে পারছিল না, মেঘে দাঁড়িয়ে আছে! খুব জোর করে নিয়ে গিয়েছিলাম, তখন বুঝলাম স্বার্থক হয়েছি! সব্বাই ভালো জিনিসের ব্যাপারে খুব স্বার্থপর, মন খারাপের কথা কি সুন্দর করে বলে দেয় (আমিও তো দিলাম!)। কিন্তু আমার সৌন্দর্য শেয়ার করতে ভালো লাগে ভীষণ। ছবি ভালো লাগলো তো, কখনও যদি আসল জায়গাটায় যেতে পারেন, তাহলে আমার ভালো লাগবে!
২৪|
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:০২
একরামুল হক শামীম বলেছেন: ছবিগুলা সুন্দর।
পাঁচটা ছবি অনুমতি না নিয়াই সেভ কইরা ফালাইছি...![]()
কিছু মনে কইরেন না আবার ![]()
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:২০
সন্ধ্যাবাতি বলেছেন: ![]()
আচ্ছা, মনে নিলাম না! আমি তুলেছি সে আপনি জানেন তো, তাতেই হবে ![]()
ধন্যবাদ মন্তব্যের জন্য ![]()
২৫|
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:২৯
ম. রহমান বলেছেন: কেউ যদি মেঘের মাঝে হারিয়ে যেতে চান, মালয়শিয়ার গেন্টিং হাইল্যান্ড কে বেছে নিতে পারেন...কয়েক ফ্রেন্ড মিলে প্রথমবার যখন গেন্টিং হাইল্যান্ডে গেলাম, আমার এক দোস্ত তো পুরা ফিট হইয়া গেল...ওর নাকি হারিয়ে যেতে ইচ্ছে হচ্ছিলো...( সিরাজ ভাই, পরের অংশ টা পোষ্ট আকারে দেন)...
২৬|
১২ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:৩২
সন্ধ্যাবাতি বলেছেন: ম. রহমান,
মালয়শিয়ায় আমার গেলেও যাওয়া হতে পারে... তিওমান দ্বীপে। গেন্টিং হাইল্যান্ডের গল্প বলুন, যদি খুব ইচ্ছা হয় যাওয়ার, কে জানে চলেও যেতে পারি!
২৭|
১২ ই এপ্রিল, ২০০৮ সকাল ৭:০৫
একরামুল হক শামীম বলেছেন: হ জানি ছবি আপনি তুলেছেন।
কিছু মনে না করার জন্য ধইন্যবাদ।
২৮|
১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:০৫
সামী মিয়াদাদ বলেছেন:
হুমমমমম....
....দেখলাম
১৬ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০২
সন্ধ্যাবাতি বলেছেন: শুধু দেখলেন? কিছু ভাবলেন না! ![]()
২৯|
১২ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:২১
মুনিয়া বলেছেন: ফাটাফাটি....
১৬ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০৪
সন্ধ্যাবাতি বলেছেন: একদম! ফাটাফাটিটা নিজের ভিতর টের পাওয়া যায়... এত্ত সুন্দর, এত্ত সুন্দর!
৩০|
১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:২৫
অরন্য আগুন বলেছেন: দারুন পোস্ট!+
কিন্তু আরেকটু বড় ভিডিও দিলে কি হত? তাতে করে ঘোলটা আরেকটু বেশী পেতাম।![]()
নারীকন্ঠটা কি আপনার না মীরার? (ও আপনার ছোট বোন তাই না?)
আর গাড়ীর চাবিই বা খুজঁছিলেন কেন? এই জিনিস ভিডিও করার সময় তো আপনার বিস্ময়ে নির্বাক থাকার কথা!
ছবি দেখে জাগাটাকে ওলংগং বলে মনে হচ্ছে, আমার ধারনা কি সঠিক?
১৬ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০৮
সন্ধ্যাবাতি বলেছেন: আসলে আমার স্টীল ক্যামেরায় করা ভিডিও... আমরা ভেবেছিলাম আসবে না ভালো... তাই তেমন করি নি... আসবে জানলে নিশ্চয়ই আরও করতাম! হুম, বেরসিক আমিই চাবি চাইছিলাম
। ওখানে অনেক্ষন ছিলাম তো.. কতক্ষন আর বিষ্ময়ে নির্বাক হয়ে থাকবো
। হ্যা, ওলংগঙের পথে... ওই যে, ন্যাশনাল পার্কের মাঝ খান দিয়ে সী ক্লীফ ড্রাইভ যে, তারপরেই একটা পার্কিং আছে.. সেখানে। আপনি সিডনী থেকে বুঝি?
৩১|
১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:২৮
অরন্য আগুন বলেছেন: পোস্টটি পড়া হয়েছে প্রায় ২৫০ বার, অথচ কমেন্ট মাত্র ২৯ টি! এর মধ্যে আবার ৬ জনের খারাপ লেগেছে! আশ্চর্য!
১৬ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০৮
সন্ধ্যাবাতি বলেছেন: এইখানেই তো কবি নিরব 
৩২|
১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ১:১৮
রুহী বলেছেন: ফারজানাপু পালালো।আমার বিয়ের হবে কি!এ্যা.....এ্যা.........।
৩৩|
১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ১:২৮
ফারহান দাউদ বলেছেন: কোয়ালিটি ডাজ ম্যাটার
সস্তা ক্যামেরায় ছবি তুললে কিছুতেই মন ভরে না,কিছু জিনিস আছে হাত যতই ভাল হোক ভাল ক্যামেরা ছাড়া আসে না,তখন মেজাজ আরো খারাপ হয়
গরিবের ঘোড়া রোগ![]()
১৬ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১১
সন্ধ্যাবাতি বলেছেন: আমার মারুবরা ছবিগুলো কিন্তু সনি এরিকসনের সস্তা ফোন ক্যামেরা দিয়ে তুলেছিলাম! জায়গার গুণেই ছবি ভালো এসে গেছে! সবচেয়ে বড় কথা হলো, ছবির দিকে তাকালেই আমি ওই জায়গায় চলে যাই মনে মনে, কোয়ালিটির কথা মনে থাকে না!
৩৪|
১৪ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১৩
বিবর্তনবাদী বলেছেন: ![]()
শুভ নববর্ষ
১৬ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১২
সন্ধ্যাবাতি বলেছেন: অনেক ধন্যবাদ বিবর্তনবাদী। আপনাকেও শুভ নববর্ষ! আমাকে এবার হাতে গোণা অল্প কিছু মানুষ পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছে। আপনি তার মধ্যে একজন ![]()
৩৫|
১৬ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪৯
নাজিরুল হক বলেছেন: ভিডিওর পেছনের মেয়ে কন্ঠটা কি আপনার? ![]()
১৬ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১২
সন্ধ্যাবাতি বলেছেন: ![]()
৩৬|
১৬ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১৫
চিকনমিয়া বলেছেন: কবি নীরব ক্যান?![]()
২১ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:১৭
সন্ধ্যাবাতি বলেছেন: আপনি কন ![]()
৩৭|
২০ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২৯
জিহাদ বলেছেন:
এই সব ছবি ব্লগে দেয়া মোটেই ঠিক না।
আমি ভাল ছেলে।কিন্তু এরকম কিছু দেখলে ভাল থাকতে পারিনা।
বড় বেশি হিংসা হয়।
২১ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:২১
সন্ধ্যাবাতি বলেছেন: ![]()
ব্লগে কর্ণফুলীর ছবি দিয়েছিল একজন, পহেলা বৈশাখের দিন। দেখেছিলেন? দেখে আমারও খুব হিংসা হয়েছিল
।
ছবি দেখে দুইটা জিনিস মনে হয়েছে--
এরকম সুন্দর ছবি আমি জীবনেও তুলতে পারব না। আর কর্ণফুলীতে যেতে হবে!
৩৮|
২০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৫
একেমন দেখা বলেছেন: ভাল না বলে উপায় নাই। মেঘ নিয়ে এত্তোসুন্দর বর্ণনা.............
++
২১ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:২১
সন্ধ্যাবাতি বলেছেন: কই, বর্ণনাই তো দেই নি ![]()
ছবি দেখালাম শুধু!
৩৯|
০৩ রা মে, ২০১২ রাত ১১:১৬
রাজীব নুর বলেছেন: খুব ভালো লাগল ।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:১৭
ফারজানা মাহবুবা বলেছেন:
সূর্যাস্ত দেখলেই আমার মন খারাপ হয়ে যায়। অথচ সূর্যাস্ত আমার সবচে প্রিয়…… অসাধারন ছবি তুলেছোতো!............ মন খারাপ কেন?