| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিও শাহবাগে যোগ করার আহ্বান জানিয়ে বিএনপির বিবৃতিতে বলা হয়েছে: ক্ষমতাসীন দল ছাড়া সারাদেশে দল-মত-শ্রেণী-পেশার সকল মানুষ আজ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সোচ্চার। একমাত্র নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার মধ্য দিয়ে মানুষ তার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার স্বাধীনতা লাভ করে। দেশের স্বাধীনতা যুদ্ধে অন্তর্নিহিত শক্তি ছিলো বহুদলীয় গণতন্ত্রের প্রেরণা। চিরায়ত গণতন্ত্রের মধ্যেই মানুষের মৌলিক মানবিক অধিকার নিশ্চিত হতে পারে। তাই তরুণদের এই আন্দোলনে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা সংবিধানে পুনঃস্থাপনে দাবির বিষয়টি থাকলে এটি আরো সার্থক হয়ে উঠতো।’
বিএনপির বিবৃতির শেষদিকে বোঝা গেলো তাদের আসল চাওয়া, যুদ্ধাপরাধীর বিচার ইস্যু দূরে রেখে শাহবাগকে সরকারবিরোধী আন্দোলনের মঞ্চে পরিণত করা; যে মঞ্চ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি তুলে ধরা হবে। ধান ভানতে শিবের গীতের মতো এভাবে শাহবাগ আন্দোলনে বিএনপির সব এজেন্ডা যোগ করার প্রস্তাব একদিকে যেমন আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা তেমনই যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যু আড়াল করারও অপচেষ্টা। বিএনপির বোঝা উচিত তারা যে এতোদিন এতোসব গরম ইস্যু পেয়েও আন্দোলন গড়ে তুলতে পারেনি, তরুণ প্রজন্মের কাছে তাদের বক্তব্য পৌঁছাতে পারেনি তার অন্যতম কারণ তাদের আন্দোলনে অংশীদার যুদ্ধাপরাধী জামায়াত; যে জামায়াতের নেতাদের একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে এখন ঐতিহাসিক এক আন্দোলন গড়ে তুলেছে নতুন প্রজন্ম।
আপনারা এ আন্দোলন থামাতে পারবেননা ।
২|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
এম আর ইকবাল বলেছেন:
৩|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৫
স্বপ্নবাজ007 বলেছেন: হা হা হা
ওনাদের ঢং চলবেই
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
বোকামন বলেছেন:
নষ্ট পার্টির জোকস এখনো চলছে। তারা অবশেষে ফ্যাসিবাদী?? আন্দোলনে যোগ দিল। ইয়ে মানে কিন্তু আরও কিছু অতিরিক্ত বিষয় যোগ করার প্রস্তাব দেয়। ইয়ে মানে কিন্তু...... হা হা হা