| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসন্তের শুষ্ক পথে পথে
নগ্ন গাছের নিচে
শুকনো পাতা মাড়িয়ে
কুমরো ফুল খোঁপায় পড়ে
লাল-সবুজ শাড়ি জড়িয়ে
ঘাস ফুল হাতে নিয়ে
ঘুরবে তুমি আমার সঙ্গে
আমার গা ঘেষে ঘেষে
কৃষ্ণচূড়া দেখে আহ্লাদে
চিৎকার করে বলবে
ফুল ফুটেছে কৃষ্ণচূড়া।
তোমার স্পর্শ চাই
দিবে তোমার স্পর্শ
নরম বক্ষ যুগলের স্পর্শ
গুহমান নাভির স্পর্শ
আমি লেলিহান হয়ে জ্বলে
উঠব তোমার শরীরে
আগুনে গলে পড়বে
আমারই বুকের মধ্যিখানে
নিস্তেজ হয়ে চুমু খাবে
আমার সারা মুখে।
©somewhere in net ltd.