নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু তোমার জন্য ।

শরীফ উদ্দিন ।

বলার মত এখনো কিছু হইনাই ।

শরীফ উদ্দিন । › বিস্তারিত পোস্টঃ

আমি শ্বান্ত ,আমি অশ্বান্ত ।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:০১

তোমার হিংস্রতার থাবায়,পরায়িত শিকল খুলে ফেলবো

তোমার কালহাত দ্বারা বদ্ধ দ্বার খুলে ফেলবো

আমি হব স্বাধীন ।

কোন রক্তচক্ষু আমায় থামাতে পারবেনা

আমি স্বাধীন হবোই , হবো ।

আমি বিদ্রোহী নই , আবার নই শ্বান্ত

আমার লক্ষ্য অটুট , দৃষ্টি অভ্রান্ত

কোন লোভ লালসা করতে পারেনা , আমায় দিকভ্রান্ত ।

আমি আমার মুক্তির জন্য ,

প্রান দিতে যেমন করবোনা কার্পণ্য ,তেমনি নিতেও ।

আমি অসুর বা হত্যাকারী নই ,আমি ধর্মের দোহাই দিয়ে নই ধ্বংসকারী ।

আমি নই জ্বালাময়ী , নই আবার মিতব্যয়ি

আমার নাই আস্ফালন বা হুংকার , আমি আমাতে করি অহংকার ।

বজ্রনিনাদে কখনো গর্জে উঠি , আবার কখনো কোমল শিশুর ন্যায় কেঁদে ফেলি

এটা আমার দ্বৈত চরিত্র নয়

এটাই আমি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.