নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঙাল মামার বলোগ

একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই

কাঙাল মামা

....:: রাজাকার মুক্ত ব্লগ চাই :::.... আমি খুব সাধারন এক মানুষ। ৩ বছর ধরে Electronics And Electrical Engineering এ গ্রাজুয়েশন করার চেষ্টা করতেছি...আরো ১ বছর বাকি.. আমি ও পজেটিভ....রক্ত লাগলে আওয়াজ দিবেন.. গান আর রক্তের ব্যাপারে কোনো সাহায্য লাগলে কাঙাল মামা ছাড়া আর কারো কাছে যাবেন না!!! আমি যা ভাববো তাই লিখবো। আমার সাথে ভালো থেকে নিজের ভালো থাকা নিশ্চিত করবেন। জীবনে এতটা ঘৃণা আর কাউকে করি না যতটা রাজাকার আর শিবিরদের করি। ব্লগটাকে ভালো লাগে, তাই লিখে যাই। প্রথম আলোর নিকটা আমারই।কিন্তু ওখানে কোনো লেখা লিখবো না।ঐটা শুধুমাত্র "চর দখল" টাইপের রেজিস্ট্রেশন।

কাঙাল মামা › বিস্তারিত পোস্টঃ

সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা...ভালোবাসা হোক সবার জন্য

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৬

এই সব ভালোবাসা-বাসির জন্য আলাদা একটা দিনের কথা ভাবলে আমার খুব হাসি পায়। এই দিনটাতে মানুষ কি না করে! ৫০০ টাকা দিয়ে হলমার্ক থেকে কার্ড কিনে। প্রিয়জনের জন্য দামি দামি বিদেশী চকলেট এর সাথে বিদেশী ফুল। তারপর? অন্ধকারাচ্ছন্ন রেস্টুরেন্টে বসে ভাজ খোলা আর আনন্দ দেখা।



অথচ আমরা ভুলে যাই আমরা যখন বুফেতে বসে লোভনীয় সব খাবার নস্ট করি তখন আমাদেরই কোনো এক ভাই ডাস্টবিনে এক টুকরো রুটি পাগলের মত খুজেঁ বেড়ায়। আমাদের দামি ফুলগুলো যখন সি.এন.জির পিছনে অবহেলায় পড়ে থাকে তখন আমাদেরই কোনো এক বোন একবেলার খাবার যোগার করতে আমাদের হাতে সে ফুলগুলো জোর করে তুলে দিতে চায়। ৭ দিন পরপর নতুন জামা কিনার কথা আমাদের মনে থাকে কিন্তু পুরাতন জামাগুলো কাজের ছেলেটিকে দিতে বেমালুম ভুলে যাই।



আর কত বলবো? এভাবে হাজার হাজার লাইন লিখে সমাজের বাহ্‌বা পাওয়া যায়।কিন্তু তাতে কার কি আসে যায়?



১৪ ফেব্রুয়ারী বা ভেলেনটাইন ডে কোনো ব্যপার না। যাকে ভালোবাসা যায় তাকে ৩৬৫ দিনই ভালোবাসা যায়। আসুন, আমরা এই ভালোবাসাটাকে নির্দিষ্ট একজনের মাঝে আটকায় না রেখে সবার মাঝে ছড়িয়ে দেই। আপনার সামান্য একটুকরো হাসি তাদের কাছে বিদেশী কার্ড বা চকলেটের চেয়ে অনেক বেশী দামি।



ভালবাসা হোক সবার জন্য....

মন্তব্য ৩৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৩

আত্তার প্রতিধ্বনি বলেছেন: ঠিকই বলছো মামা
ভালবাসা হোক সবার জন্য....

sHoHeL

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৩

কাঙাল মামা বলেছেন: ধন্যবাদ আত্তার প্রতিধ্বনি

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৪

ভাঙা চাঁদ বলেছেন: মামা, াপনে কি বছরের ৩৬৫ দিনই ভাজ খোলেন???

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৫

কাঙাল মামা বলেছেন: আমার লেখার মুল ভাব বুঝতে চেস্টা করুন
দয়া করে আরেকবার পড়ুন তারপর মন্তব্য দিন

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৭

তানজিলা হক বলেছেন: আপনার ভাবনা গুলোকে মিথ্যে বলব না কিন্তু আমাদের এই ব্যাস্ত জীবনে সবাইকে সব সময় ,সময় দেয়া সম্ভব না।এ বিশেষ দিনটায় মানুষ হাজারো ব্যস্ততার মাঝে সময় বের করে প্রিয় মানুষকে সুখি করার চেষ্টা করে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৩

কাঙাল মামা বলেছেন: মানলাম ১৪ তারিখ শুধুই নির্দিষ্ট একজনের জন্য। তাহলে বাকি দিনগুলো আমরা সেইসব ভাই বোনদের জন্য বরাদ্দ করি। ৩৬৪ দিন না হোক, ৬৪ দিনই না হয় তাদের মুখের দিকে তাকাই...তাহলেও হবে।

আপনাকে ধন্যবাদ :)

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৬

নিলা বলেছেন: যাকে ভালোবাসা যায় তাকে ৩৬৫ দিনই ভালোবাসা যায়। আসুন, আমরা এই ভালোবাসাটাকে নির্দিষ্ট একজনের মাঝে আটকায় না রেখে সবার মাঝে ছড়িয়ে দেই।


হুমম, ভালবাসা হোক সবার জন্য....

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৫

কাঙাল মামা বলেছেন: :)

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৮

আমার জন্য লেখা বলেছেন: সহমত

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৬

কাঙাল মামা বলেছেন: ধন্যবাদ :)

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪০

বুমবুম বলেছেন: কি মামা খবর কি?

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪২

কাঙাল মামা বলেছেন: ভালো মামা...আপনি কেমন আছেন?

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৪

দুঃখবিলাস বলেছেন: ভালোবাসা হোক সবার জন্য

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৬

কাঙাল মামা বলেছেন: ধন্যবাদ দুঃখবিলাস :)

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৭

বুমবুম বলেছেন: ভালাই তয় কাইল তো কুনো ভাজ খুলবার পারুম না।বহুত তকলিফের মইধ্যে আছি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৬

কাঙাল মামা বলেছেন: এই বয়সে এত তকলিফ কিসের? :(

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫২

আজমান আন্দালিব বলেছেন: ভালোবাসা হোক সবার জন্য.............সবার জন্য.........স....বা.....র.....জ.....ন্য...............।

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৭

কাঙাল মামা বলেছেন: ধন্যবাদ :)
আপনাকেও অশেষ ভালোবাসা :)

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৫

চিকনমিয়া বলেছেন: পেলাচ
লেকা ভালা হইচে

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৮

কাঙাল মামা বলেছেন: ধন্যবাদ মিয়া ভাই :)

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৭

তামিম ইরফান বলেছেন: ভালবাসা হোক সব্বাআআআআআআআআআআআআআররররর জন্য....

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০০

কাঙাল মামা বলেছেন: তামিম ইরফানকে আমার ভালোবাসা জানাই:)

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০১

অহেতুক অকারণ বলেছেন:
ভাল, তবে সল্প অলোয় ভাজ খোলার ব্যাপারটা দারুন।।

গানটা মনে পড়ে গেল
কাল কাজে লাগতে পারে।।

এখন শুনতে হবে।। (+)

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১৪

কাঙাল মামা বলেছেন: ব্যাপারটা দারুন বটে।
তবে ভালোবাসার পবিত্রতা বজায় রাইখেন :)
আপনার জন্য ভালোবাসা রইল।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০৭

তামিম ইরফান বলেছেন: আফনেরেও অন্নেএএএএএএক ভালুবাসা@ কাঙাল মামা

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১৬

কাঙাল মামা বলেছেন: এত্ত ভালোবাসা কই রাখুম? :D

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৫৫

রাশেদ বলেছেন: শুভেচ্ছা রইলো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৮

কাঙাল মামা বলেছেন: আপনাকেও শুভেচ্ছা

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৫

বিহঙ্গ বলেছেন: অসাধারন কিছু কথা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৭

কাঙাল মামা বলেছেন: হয়তো...কিন্তু যা করতে বলা হয়েছে সেদিকে দয়া করে একটু খেয়াল রাখবেন।
ধন্যবাদ :)

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১০

সিক্স স্ট্রিং বলেছেন: মামা, ভাল লিখেছেন। :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৮

কাঙাল মামা বলেছেন: ধন্যবাদ সিক্স স্ট্রিং :)
আপনাকে ভালোবাসা জানাই

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০২

মুকুল বলেছেন: স্যরি, দেরিতে পড়লাম।
লেখা ভালো হয়েছে। :)

ভালবাসা হোক সবার জন্য....

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৪

কাঙাল মামা বলেছেন: ধন্যবাদ মুকুল :)
দেরিতে হলেও আপনাকে ভালোবাসা জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.