নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছাড়তে চাই, ব্লগিং ছাড়ে না !!

ানিক

আমি গল্প লিখতে না, বলতে এসেছি...

ানিক › বিস্তারিত পোস্টঃ

"ধর্ম মারো, মানুষ বাঁচাও" নাকি "মানুষ মারো, ধর্ম বাঁচাও" !!

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৫

ব্লগারদের মুক্তির দাবীতে সব অন্ধকার হয়ে আছে। যাদের আলো হাতে পথ দেখানোর কথা ছিল, তারা এখন ঘর অন্ধকার করে বসে আছেন। আমাদের দাবী ছিল যুদ্ধপরাধের বিচারের, আমাদের দাবী ছিল জামাত–শিবির নিসিদ্ধের, এই দাবীতে এই ব্লগ গুলোই আমাদের দিক–নির্দেশনা দিয়েছিল। আজো আমাদের দাবী আদায় হয়নি, এর মাঝে জামাত-শিবির ধূর্ত সব চাল চালছে। তার মোকাবেলা করতে গিয়ে সরকার পর্যন্ত হিমশিম খাচ্ছে। ঠিক এই সময়ে সবগুলি ব্লগের একসাথে ব্ল্যাকআউটে যাওয়াটা কতটুকু যুক্তি-যুক্ত?



ইয়েস, ব্লগার গ্রেফতার এর প্রতিবাদ হওয়া উচিৎ, অ্যান্ড ইয়েস, মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন হওয়া উচিৎ... এবং এটাও সত্যি সেই আন্দোলন হতে হবে পরিকল্পিত। যুদ্ধপরাধের বিচারের আন্দোলনের মাঝখানে, হুট করে ব্লগার গ্রেফতার, আর সাথে সাথে তাদের মুক্তি চেয়ে সব অন্ধকার করে রাখলে যুদ্ধপরাধের বিচারের আন্দোলন বাঁধাগ্রস্ত হবে, এবং তার পাশাপাশি এই অন্ধকার কখনোই আটককৃত ব্লগারদের মুক্তি দেয়ায় সহায়তা করবে না। ব্লগই যদি বন্ধ থাকে, তবে তাদের স্বপক্ষে জনমত তৈরি করবে কারা?



পাশাপাশি সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নেয়া জরুরী। আজ এই যে যুদ্ধের পরিস্থিত তৈরি হয়েছে, এর পেছনে অনেক দিনের ছাই চাপা আগুন কাজ করছে। ব্লগে একদল বলে গেছেন “ধর্মই সকল ধ্বংসের মূল, ধর্মকে মেরে ফেল, মানুষ বাঁচাও”, আরেক দল বলে গেছেন, “মানুষই ধর্মগুলিকে ধ্বংস করছে, মানুষগুলিকে মেরে ফেল, ধর্মকে বাঁচাও”। এই দুই দলের বিরুদ্ধেই রুখে দাড়াতে হবে। মনে রাখতে হবে “মানুষই ধর্মকে বাঁচায়, ধর্মই মানুষকে বাঁচায়”।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৫

পিয়ার আহসান বলেছেন: Dhormo Bachao, Manush Bachao...

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৫

ানিক বলেছেন: ধন্যবাদ কমেন্ট এর জন্য।

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৪

তামিম89 বলেছেন: হুজুর বাচাও আর ধর্ম বাচাও! মানুষ দিয়া কি হবে।

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৭

ানিক বলেছেন: মানুষ মাইরা তো আপ্নে ধর্ম বাঁচাইতে পারবেন না। তথাকথিত হুজুররা ধর্ম বেইচা খাবে।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৩

অারমান বলেছেন: আরেকবার প্রমান হলো এই দেশ কোন রাজনৈতিক দলের নয় এই দেশ মুসলমানের দেশ। যারা এক আল্লাহ- এবং রাসুলের অনুসারী। অন্তরে আল্লাহর প্রেম নিয়ে দোয়া করি আল্লাহ আমার দেশকে হেফাজত করুন, সকল অশুভ শক্তি থেকে। এবং বাংলার মাটিতে আমাদের রাসুল কে যারা অবমাননা করেছে তাদের বিচার হউক

আর ইসলামের নামে কোন সরকারি দালাল বা ভন্ড কে যে দেশের মানুষ ভালোবাসেনা তা ও প্রমান হয়ে গেছে।

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩০

ানিক বলেছেন: আমিও দোয়া করি, আল্লাহ্‌ আমাদের দেশটাকে হেফাজত করুক, যুদ্ধপরাধের বিচার হউক, ধর্মবিদ্বেষ বন্ধ হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.