নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসময়ের গান

সদা সত্য বলার সৎ সাহস নাই, তাইতো সময়ের গান অসময়ে গাই

শিপলু সিনহা

অতি সাধারন, একজন।

শিপলু সিনহা › বিস্তারিত পোস্টঃ

হেল্পার, ড্রাইভার ডিকসনারি (ফান পোস্ট)/দ্য দা ভিঞ্চি কোড

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

কেউ অনুরোধ না করায় লজ্জা শরমের মাথা খাইয়া রি পোষ্ট-



এই পোস্টটি পড়লে আপনি জানতে পারবেন, ঢাকার রাস্তায় চলাচলের সময় হেল্পার-ড্রাইভার যে কোড লেঙ্গুয়েজ ব্যবহার করে তা ডিকোড করার সলেমানি জাদু।



সিংগেল-(ট্রাফিক সিগন্যাল)



পেলাস্টিক- (ট্যাক্সি ক্যাব/ প্রাইভেট কার)



ওস্তাদ- (ড্রাইভার)



ল্যাল গাড়ির সিংগেল- (রেল ক্রসিং)



বায়েখাড়া -(বাম সাইডে কোন গাড়ি থেমে আছে)



বায়ে ডাবল-ডাবল- (বাম সাইডে পাশাপাশি দুটি গাড়ি)



ওবিল -(ওয়েবিল)



মামু -(ট্রাফিক পুলিস)



ছারজেন -(ট্রাফিক সার্জেন্ট)



কালা মামু- (উনারা, যাদের সঙ্গে থাকা আসামিরা পুর্ব থেকে লুকিয়ে থাকা সন্ত্রাসির গুলিতে মারা যায়)



৫৩-২৮/২২-৭২/ যে কোন চারটি সংখ্যা –(একই কম্পানির অন্য গাড়ির নাম্বার প্লেটে লেখা শেষ চারটি সংখ্যা, এই পদ্ধতিতে সামনে পেছনের গাড়ি সনাক্ত করা হয়। )



ভিআইপি -(মালিক পক্ষের লোক)



কথার অর্থ



সিট খালি- কোন সিট খালি নাই।



ডাইরেক্ট- জায়গায় জায়গায় থামবে।



২ মিনিট পর ছাড়বে – কমসে কম ১৫ মিনিট(Approx) পর ছাড়বে।



দুই চাইরটা সিট খালি – ১০-১৫ টা (Approx) সিট খালি।



ভাংতি নাই পরে নেন- ভাংতি ফেরত না দেবার মতলব।



কারও কালেকসনে আরও থাকলে আওয়াজ দিয়েন



কালেকসন সমুহ:

নিউট্রন বলেছেন: ছয় ইঞ্চি= সিএন জি

রেনেসা বলেছেন:



ওস্তাদ টাকা দৌড়ায় : যাত্রী দৌড়াচ্ছে গাড়ি ধরার জন্য।

গাড়ীতে উঠলেই টাকা পাবে। তাই টাকা দৌড়ায়।

নিউট্রন বলেছেন: বাসের দেয়ালে একটা বাড়ি = বাস থামবে

" " একাধিক " = বাস চলবে

হাসান কালবৈশাখী বলেছেন: ডিস্টিক = বড় ট্রাক



Inter district Truck এই বাক্য থেকে উদ্ভব বলে মনে হয়।

আরিফ আমীন বলেছেন: ওস্তাদ জাম ব্রেক= লেডীস নামবে

রিডার ওয়ান বলেছেন:

মন্ত্রীর গাড়ী = পুলিশ বা আর্মি বা সরকারী কোন প্রটোকলের গাড়ী!



ইসটুডেন্ট আছে = কেউ একজন ভাড়া দিতে চাচ্ছে না!



টান দেন = রাস্তা ফাকা জোরে চালান/ সামনের গাড়ী ওভারটেক করেন



চালু = তাড়াওড়ি ওঠেন/নামেন



হাল্কা = অল্প ব্রেক হবে। কেউ একজন চলন্ত বাস থেকে নামবে



বারি দেন = সামনের বাসটারে হর্ন দিয়া কাজ হবে না একটা হালকা গুতা দেন



ওই ওই.. (প্রকাশের অযোগ্য! ) = বাসের তুলনায় রিক্সা ছোট যান, তাদের প্রতি এই অত্যচার!

শোভন বলেছেন: বায়ে পিলাস্টিক=বামে প্রাইভেট!

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

স্পেলবাইন্ডার বলেছেন: =p~ =p~ =p~

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

শিপলু সিনহা বলেছেন: হাসেন কে? ব্যাপক গবেষনার ফসল। দ্যাখ আবার হাসে

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

কালোপরী বলেছেন: =p~ =p~ =p~

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১

শিপলু সিনহা বলেছেন: আমনে ও হাসেন?

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

বিডি আইডল বলেছেন: ব্যাপক হইছে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

শিপলু সিনহা বলেছেন: আবার জিগগেস.......ধন্যবাদ।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

বইয়ের পোকা বলেছেন: মামা পিছনে যান, পুরা গাড়ি খালি। :P :P :P :P :P :P

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

শিপলু সিনহা বলেছেন: চ্রম

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

আন্ধা পোলা বলেছেন: ডাইনে/বামে চাপ দেন/চাপায়া লন = ডান/বামের লেন দখল করেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

শিপলু সিনহা বলেছেন: ভালা পাইলাম

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

ইমরাজ কবির মুন বলেছেন:
জোস হৈসে ||

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

তানভীরসজিব বলেছেন: শিপলু ভাই ব্যাসিক একটা জিনিস আছে ঐটা বাদ দিছেন বাসের গায়ে এক থাবর মানে গাড়ি থামবো....আর দুই থাবর মানে গাড়ি চলব । লিখার প্রেজেন্টেশন দারুন হইছে ।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

ফিরোজ খাঁন তুষার বলেছেন: মামা সেরাম হয়েছে --- আমিও দেই

ওস্তাদ জমায়া - মানে ব্রেক করে

বাম্পারে বাম্পারে - মানে সামনের গাড়ির ঠিক পিছনে পিছনে

ডাবল ডাবল - ওভারটেক করতে হলে সামনের কমপক্ষে দুইটা গাড়ি ওভারটেক করতে হবে।

;-)

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

সীমানা ছাড়িয়ে বলেছেন: ব্যাপক মজা পেলাম। সব কন্ডাকটর প্রায় একই স্টাইলে ভাড়া চায় "বাই, বারাডা দিয়েন"

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

িরজুওয়ান বলেছেন: বলেছেন: টিনের চালে কাক, আমিতো আবাক...।।

১১| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:১৬

উড়োজাহাজ বলেছেন: আরো একটা আছে। পিছে নম্বর! মানে সেইম লাইনের প্রতিযোগী আরেকটি গাড়ি আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.