নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজস্ব ভাবনা চিন্তা নিয়ে আমার ভার্চুয়াল জগত!

এস.এম. আজাদ রহমান

মানুষ

এস.এম. আজাদ রহমান › বিস্তারিত পোস্টঃ

কঠিন বুদ্ধিজীবী

০১ লা মে, ২০২৬ রাত ৮:৪৪




বুদ্ধিজীবী হওয়া এখন খুব কঠিন কিছু না- শুধু একটু সুন্দর করে কথা বলতে পারলেই হলো। মাথার ভেতর কিছু আছে কি নেই, সেটা বড় বিষয় না; আসল বিষয় হলো, সেটাকে কীভাবে পরিবেশন করছেন। অনেককে দেখবেন, যুক্তির জায়গায় আবেগ, তথ্যের জায়গায় শব্দের ফুলঝুরি- তবু তাদের চারপাশে মুগ্ধ শ্রোতার অভাব নেই।

কমলপুর ষ্টেশনে যে লোক 'দাউদের মলম' গলা ফাটিয়ে বলে “একবার ব্যবহার করলে জীবনে আর ডাক্তার লাগবে না”- তার আশেপাশে ভিড় জমে। আবার গুলিস্থানে রাতের বেলা ‘বাঘের শক্তি’ দেওয়া ভিটামিন বিক্রেতার কথায় মানুষ হা করে শোনে। কারণ? বাকপটুতা। আত্মবিশ্বাস। আর একটু নাটকীয়তা।
বুদ্ধিজীবীদের ক্ষেত্রেও দৃশ্যটা খুব আলাদা কিছু না। পার্থক্য শুধু, মলমের বদলে তারা বিক্রি করেন মতামত, আর ভিটামিনের বদলে চিন্তার বড়ি। ভেতরে কী আছে, সেটা কেউ খোঁজে না- প্যাকেটটা চকচকে হলেই হলো।

ধরা যাক, আপনার মাথায় তেমন কিছুই নেই- খালি একটু জঞ্জাল জমে আছে। সমস্যা নেই। সেই জঞ্জালকে দু-চারটা দামী শব্দ, কিছু রূপক, আর একটু জটিল বাক্যে মুড়ে ফেলুন। দেখবেন, সেটাই হয়ে গেছে “গভীর বিশ্লেষণ”।

শেষ পর্যন্ত, কথার কারুকাজটাই আসল। ভেতরে শূন্য থাকলেও সমস্যা নেই- শব্দের রঙিন মোড়ক থাকলে কাক তো আসবেই, কখনো কখনো মানুষ নামের কাকতাড়ুয়া।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২৬ রাত ৮:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কখনো কখনো মানুষ নামের কাকতাড়ুয়া।
..........................................................................
আমাদের দেশে এখন যা কিছু হচ্ছে,
মনে হয় সদ্যজাত শিশু, উন্নয়ন আলাপ বা পরিকল্পনা
বা কর্মসংস্হান এর চিন্তা ভাবনা না করে, শুধুই
হিংসার রাজনীতি চলছে, ফলে দেশ স্হির হবেনা
..........................................................................
এ জাতির দূর্ভাগ্য কাটবেনা ।
চাপাবাজি আর ফটোশেসন করে বিশ্ব জয় করতে চায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.