নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজস্ব ভাবনা চিন্তা নিয়ে আমার ভার্চুয়াল জগত!

এস.এম. আজাদ রহমান

মানুষ

এস.এম. আজাদ রহমান › বিস্তারিত পোস্টঃ

জোকস: প্রেসক্রিপশন!

২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৫৬


প্রেসক্রিপশন!

এক ভদ্রমহিলা ফার্মেসিতে ঢুকে কাউন্টারে কনুই ঠেকিয়ে, এমন ভঙ্গিতে যেন বাজার থেকে ধনেপাতা কিনছেন, বললেন,

:- ভাই, সায়ানাইড আছে?
ফার্মাসিস্টের হাত থেকে ওষুধের পাতা পড়ে গেল।

:- সায়ানাইড! এত কিছু থাকতে এটা কেন?
ভদ্রমহিলা শান্ত গলায়, চায়ের কাপে চুমুক দেওয়ার মতো করে বললেন,

:- স্বামীকে বিষ দিয়ে মারব। ডিসকাউন্ট আছে?
ফার্মাসিস্ট আঁতকে উঠে তিনবার "আল্লাহ রহম কর" বলে বললেন,

:- এটা আমি কোনোভাবেই দিতে পারি না, আপা! লাইসেন্স যাবে, জেল হবে, পাড়ায় মুখ দেখাতে পারব না! নীতি বলেও তো একটা জিনিস আছে!
ভদ্রমহিলা কোনো কথা না বলে ব্যাগ থেকে একটা ছবি বের করে টেবিলে রাখলেন।

ছবিতে ভদ্রমহিলার স্বামী আর ফার্মাসিস্টের স্ত্রী, একসঙ্গে, হাসিমুখে, কক্সবাজারের সমুদ্রসৈকতে কোন এক হোটেলে!
ফার্মাসিস্ট ছবিটা একবার দেখলেন...
দুবার দেখলেন...
চশমা মুছে আবার দেখলেন...
তারপর গলা খাঁকারি দিয়ে, ভাব-গম্ভীর মুখে বললেন,

:- আপা, আগে বলবেন তো আপনার কাছে প্রেসক্রিপশন আছে!! এক পাতা দেব, নাকি দু'পাতা নাকি পুরো কার্টন? আর শুনুন, জোড়া কিনলে সেকেন্ড পাতা ফ্রী!

শিক্ষা:
যতক্ষণ বিপদটা অন্যের ঘাড়ে, ততক্ষণ আমরা সবাই নীতির বড় বড় কথা বলতে পারি। কিন্তু বিপদ যখন নিজের দরজায় কড়া নাড়ে, তখন নীতিবাক্যের সংজ্ঞাটাও বদলে যায়।

বি.দ্র.: জোকটা প্রচলিত একটি ইংরেজি কৌতুকের রূপান্তর। কোনো ফার্মাসিস্ট বা স্ত্রীর সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



ব্লগে আজ হাফপেন্ট বিতর্ক চলছে। আপনার পোস্ট পড়ে ভালো লেগেছে।
ধন্যবাদ।




৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৫

এস.এম. আজাদ রহমান বলেছেন: দারুন বলেছেন হাফপেন্ট বিতর্ক, আচ্ছা ফুলপেন্ট হলে কি সমস্যা ছিল? আরো ভাল হতো যদি বিতর্কটা কোন প্যান্ট ছাড়াই হতো, তাহলে ব্যাপারটা কি আরো ইন্টারেষ্টিং হতো না?

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৫

রাজীব নুর বলেছেন: ডিসেম্বরে আপার আসাটা সঠিক কাজ হবে না।
জামাত এবং এনসিপি মারাত্মক ভয়ংকর।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬

এস.এম. আজাদ রহমান বলেছেন: এমনটা হবার কোন কারণ নাই, যদ্দুর জানি সিকিউরিটি ছাড়া ঢুকবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.