নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজস্ব ভাবনা চিন্তা নিয়ে আমার ভার্চুয়াল জগত!

এস.এম. আজাদ রহমান

মানুষ

এস.এম. আজাদ রহমান › বিস্তারিত পোস্টঃ

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায় কথায়
ঝাঁঝ দেখাও যে ওগো উমা!
ওগো প্রিয়তমা।

গলার আওয়াজ এত জোরে,
মাইক লাগে না ঘর জুড়ে,
পাশের বাড়ির মন্টুর বাপও
হাসেন দেখে নাইকো থামা!

এভাবে যদি চিল্লাও রোজ,
পাড়ার লোকে রাখবে খোঁজ,
বউয়ের ভয়ে কাঁপবে জামাই,
খবর হবে রমরমা!

আজকে মুখে লক মারো না,
ঝাঁঝালো ওই তড়কা ছাড়ো না,
একটু হাসলে ফ্রিতে দেবো
গালে একটা মিষ্টি চুমা!

তুমি আমার রূপের খনি,
সংসারের এক দামি মণি,
ভলিউমটা যদি একটু কমতো
তুমিই হতে অনুপমা!

বিয়া কইরা প্রেমের টানে,
ফাঁসলাম কি আর ভুল চরণে?
হুট করে মোর হার্টফেল হলে
কান্দা ছাড়া নাই তো জমা!
ওগো প্রিয়তমা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.