নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজস্ব ভাবনা চিন্তা নিয়ে আমার ভার্চুয়াল জগত!

এস.এম. আজাদ রহমান

মানুষ

এস.এম. আজাদ রহমান › বিস্তারিত পোস্টঃ

ঘরের কর্তা (!)

১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের শুরুতে, সুখে ভাসে মন,
দুদিন যেতেই পকেট ফাঁকা, ফর্দ লম্বা তখন।

শাড়ি গয়না পার্লারেতে ওড়ে সকল টাকা,
আমার ভাগ্যে রইল শুধু মানিব্যাগের ফাঁকা।

পূবে যেতে বললে আমি, সে বলে "না, ওদিক!"
তর্কে হেরে বলি চুপে, "আপনিই ঠিক, ঠিক!"

রান্না করে বলে সে, "খাও, দেখো কেমন স্বাদ!"
পোড়া ডালে চুমুক দিয়ে বলি, "বাহ্‌, কী আহ্লাদ!"

বাজার থেকে আনলে কিছু, বলে "এ কী ছাই!"
ফেরত দিতে ছুটি আবার, শান্তি কোথাও নাই।

ফোন টিপলেই সন্দেহ তার, "কার সাথে ওই কথা?"
আমি বলি, "অফিসের বস!" সে বলে, "বস না, ব্যথা!"

গিন্নির ভয়ে মুখে আমার লাগিয়ে রাখি তালা,
"জি হুজুর" বলে কাটাই দিন, এই তো জীবন-জ্বালা।

পাড়ার বন্ধু ডাকলে বলি, "যাব না রে ভাই,
গিন্নির অনুমতি ছাড়া ঘরের বাইরে নাই।"

তবু ভাবি, ঘরে যদি না থাকত সে ঘরণী,
চা-নাশতা কে দিত আমায়? বিস্বাদ হতো রজনি।

তাই তো বলি সব ভাইদের, মেনে নাও এই ভাগ্য,
বউ যা বলে হাসিমুখে বলো, "জি, সৌভাগ্য!"

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
................................................................
বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল,লুকায় যে সেই দাপট-চিহ্ন।
আগে আমার এক হুংকারে কাঁপত গোটা পাড়া,
এখন গিন্নি ডাকলে পরে, দিই অতি দ্রুত সাড়া!

বন্ধু মহলে বসত আসর, আমিই ছিলাম বস,
এখন আমার জীবনটা ঠিক চিপে নেওয়া রস।
রিমোট কন্ট্রোল হাতছাড়া আজ, টিভিতে চলে সিরিয়াল,
সিংহ মশাই চুপটি করে দেখছে সবই কেমন খামখেয়াল।

বাজার করার লম্বা ফর্দ পকেটে নিয়ে ঘুরি,
আলু-পটলের দরদাম করে পাকিয়ে তুলি ভুঁড়ি।
দিবানিশি ভেবে চলি , মন্দ কী আর ভাই?
সিংহগিরি বাইরে থাকুক, সংসারে শান্তি চাই!

১২ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৮

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ স্বপ্নের শঙ্খচিল ভাই।

২| ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩২

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা

১২ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ সাইফুলসাইফসাই ভাই।

৩| ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:২১

সৈয়দ কুতুব বলেছেন: হাওয়া কি বদলাতে শুরু করেছে ভাই? সুন্দর সুন্দর গল্প-কবিতা লেখা শুরু করেছেন দেখছি! একটা লাইক দিয়ে গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.