| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এস এম সামছুর রহমান
বাগেরহাটে পুলিশ সুপারের অফিসের নিরাপত্তা চৌকিতে কর্মরত সেন্ট্রি কনষ্টেবল প্রলব সেনের (২০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকাল পৌনে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। তিনি আত্মহত্যা করেছেন কিনা গুলিবদ্ধ হয়েছেন তা পুলিশ তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি।
নিহত প্রলব খুলনা জেলার দিঘলিয়া উপজেলার রাধা মাধবপুর গ্রামের প্রদিপ সেনের ছেলে। সে ট্রেনিং শেষে ২০১৩ সালের ৫ অক্টোবর বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে চাকরীতে যোগদান করে বলে পুলিশ সূত্রে জানাগেছে।
বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্যা জানান, এদিন সকালে অফিস চলাকালে গেটে বিকট শব্দ পেয়ে পুলিশ সদস্যরা সেখানে ছুটে যায়। পরে সেখানে প্রলব সেনের লাশ পড়ে থাকতে দেখা যায়। প্রলব এদিন সকাল ৮ টায় ওই নিরাপত্তা চৌকির দায়িত্ব নেয়। সকাল ১০ টায় অন্যসদস্যদের চৌকির দায়িত্ব বুঝে দেওয়ার কথা ছিল। চাকরীতে যোগদানের পর একবার সে পালিয়ে যাওয়ার পর পরিবারের সদস্যদের চাপে ১ মাস ২৩ দিন পর পুনঃরায় তিনি চাকরীতে যোগদন করেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করেছে। তবে নিজের রাইফেলের গুলিতে প্রলব সেন আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।
©somewhere in net ltd.