| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেব চৌধুরী
সাংবাদিকতায় আমি নবীন।
রাজনীতির কারনে সব জায়গায় আছে মতো বিরোধ। কিন্তু তার মুখে মতো বিরোধ থাকলেও মনে ছিল না। যারা মহসীন আলীকে বুঝতে পারেনি তারা ক্ষমতার জোরে বা টাকার জোরে এগিয়ে যেতে পারবে। কিন্তু মহসীন আলীর মতো জনদরদি মানুষের মতো এগিয়ে যেতে পারবে না।
জন নেতা সৈয়দ মহসীন আলী’র ইন্তেকালের খবরে জেলারবাসীর চোখে বয়েছিল বেদনার অশ্রু। তাইতো প্রকৃতির এমন কান্না। প্রকৃতির জলের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে জেলার সাধারন মানুষের চোখের জল। একজন সুমহান নেতা, একজন অভিভাবকে হারিয়ে জেলার সাধারন মানুষ কেঁদেই চলেছে। হৃদয়ের রক্তক্ষরন কিছুতেই যেন থামবার নয়। গন মানুষের কল্যানে নিজের সব কিছু বিসর্জন দেয়া মহান এ নেতার অবর্তমানে জেলার অবহেলিত, নিপীড়িত মানুষের হৃদয়ের ভাষা বুঝার আর কেউ রইল না।
আজীবন সংগ্রামী সৈয়দ মহসীন আলী একজন বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবক ও জনদরদী ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন। সামাজিক উন্নয়নমুলক বিভিন্ন প্রতিষ্টানের সঙ্গে তার সক্রিয় সংশ্লিষ্টতা ছিল। তিনি বিভিন্নভাবে তাদের পৃষ্টপোষকতা করতেন।

©somewhere in net ltd.