| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেব চৌধুরী
সাংবাদিকতায় আমি নবীন।
পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল।
সালমারাও তো জাতীয় ক্রিকেটার। মেয়েদের দলটা তো আমাদের জাতীয় দলই।
পাকিস্তানে বিসিবির নিরাপত্তা দল ঘুরে এসেছে। এদিকে পিসিবিও হুমকি দিয়ে বসে আছে, মেয়েদের দলটাকে না পাঠালে সামনের বিপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের খেলার অনুমতি দেবে না। সালমাদের পাকিস্তানে যাওয়ার সম্ভাবনাই মনে হচ্ছে বেশি।
আজও পাকিস্তানে বোমা হামলা হয়েছে। সেটিও দেশটির একটি বিমান ঘাঁটিতে। টিভিতে দেখলাম, ৩৩ জন নিহত হয়েছেন। তালেবানরা বিমানঘাঁটির মতো ‘নিশ্চিদ্র’ নিরাপত্তার জায়গাতেও ঢুকে যাচ্ছে। গত মে মাসে নরওয়ে আর ফিলিপিন্সের দুই উচ্চপদস্থ কূটনীতিক নিহত হয়েছেন। বিমানঘাঁটি, সেনা চৌকিরই নিরাপত্তা দিতে পারে না, ক্রিকেটারদের নিরাপত্তা দেবে কীভাবে
এর আগে আইসিসি প্রেসিডেন্ট হওয়ার লোভে বিসিবি সাকিবদের পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল। বাংলাদেশের মানুষ বিক্ষোভে পথে না নেমে এলে পাঠানোই হতো। অথচ পাকিস্তানে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলা হওয়ার পর গত ছয় বছরে কেবল জিম্বাবুয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। জিম্বাবুয়ের সফরও নির্বিঘ্ন হয়নি। সফরের কয়েক দিন আগে বোমা হামলার কারণে বেঁকে বসে জিম্বাবুয়ে। পরে তাদের মোটা অঙ্কের টাকা দিয়ে রাজি করানো হয়। শেষ ম্যাচের দিন স্টেডিয়ামের অদূরে বোমা হামলাও হয়েছে।
মহিলা দলের কয়েকজন শুরুতে শঙ্কার কথা বলেওছিলেন। কিন্তু বিসিবি এ নিয়ে তাদের সতর্ক করে দেওয়ার পর আর কিছু বলতে চান না। এটাই তাদের রুটি–রুজি। জীবিকা। বিসিবি পাঠালে তো যেতেই হবে।
ভূত সর্ষের মধ্যেই। আইএসআই তালেবানদের চালায়। শ্রীলঙ্কা দলের ওপর হামলাটা হয়েছিল স্রেফ রাজনৈতিক কারণে। সাতে–পাঁচে নাই এমন জনপ্রিয় তারকায় ভরা শ্রীলঙ্কা ক্রিকেটারদের ওপর হামলা হয়েছিল সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য।
জিম্বাবুয়ের ওপরও সেই চেষ্টা করা হয়েছে বলে আমার ধারণা।
আমরা কি আমাদের মহিলা ক্রিকেট দলকে সেই গিনিপিগ হওয়ার সুযোগ দেব? সেই রিস্ক নেওয়ার যৌক্তিকতা কী?
আমার সত্যি অবাক লাগে, এ নিয়ে আমরা কেন চুপ মেরে বসে আছি। মেয়েদের দল বলেই কি? আজ যদি সাকিব–মাশরাফিদের পাঠানোর এমন উদ্যোগ নেওয়া হতো, সবাই কি এমন চুপ করে থাকতে পারত? আমাদের মহিলা ক্রিকেট দল কি আমাদের জাতীয় দল নয়?
সৌজন্যে ঃ রাজীব হাসান প্রথমআলো রিপোর্টার.....।
©somewhere in net ltd.