নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ব্লগের জগতে নতুন। আমার লেখায় যদি কোন ভুল ত্রুটি থাকে তাহলে সংশোধন করে পরামর্শ দিবেন।

দেব চৌধুরী

সাংবাদিকতায় আমি নবীন।

দেব চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সাফল্য দেখতে পারে না তারা............................. হায়রে বিশ্ব

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৬

উন্নত বিশ্ব নিজেদের মনে করে তারাই সব। তারা যা বলবে তাই ঠিক। সর্বোচ্চ নিরাপত্তা দেখানোর পরও তারা কোন কিছুই বললো না। কি জানের তারা মনে মনে কি ভাবচ্ছেন। তবে একটা জিনিস বলতে পারি বিগত কয়েকদিনের সাফল্য বাংলাদেশের ক্রিকেটকে উন্নত পর্যায়ে নিয়ে গেছে। পাকিস্থান, ভারত ও সর্বশেষ দক্ষিন অফ্রিকাকে হারানোর পর সময় এসেছিলো ক্রিকেট বিশ্বের মোড়ল খ্যাত অস্ট্রেলিয়ার। ওয়ান্ডের পাশাপাশি টেস্টেও ভালো করছিল বাংলার বাঘেরা। এই সাফল্য তাদের পছন্দ হয়নি। এমনিতেই তারা ইংল্যান্ডের সাথে লজ্জাজনক হেরে ছিল। তাই তাদের মনে একটাই চিন্তা ছিল যদি তারা হেরে যায় তাহলে তাদের অস্ট্রেলিয়ার ক্রিকেট কিছুটা ভেঙ্গে পড়তে পারে। তাই তারা বাংলাদেশ সফর বাতিল বললে তো বাতিল হবে না। একটা অজুহাত দেখাতে হবে। তাই তারা নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাতিল করে দিচ্ছে সফরটি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর কর্মকর্তারা আপনারা তাদেরকে বলুন যে আপনারা আসেন। আপনারা হারবেন না। জিতবেন। আমরা আপনাদেরকে জিতিয়ে দেবো। দেখবেন কিছু না বলে চলে আসবে।



বাংলাদেশের ক্রিকেট যদি অতীতের অবস্থানে থাকতো তাহলে তারা এসব চিন্তা কখনোই করতো না। একটি রাষ্ট্র নানান বাধা-বিপত্তি কাটিয়ে উঠে নিজের পায়ে দাড়াতে পেরেছে। পরাপর কুযুক্তিতে অর্থ প্রদানের পথ বন্ধ করেদিয়েছিল বিশ্ব ব্যাংক। কিন্তু বাংলাদেশ বিশ্বকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলো আমরা আমাদের নিজহস্ব অর্থায়নে তৈরি করবো পদ্মা সেতু। যার রুপকার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যেই কথা সেই কাজ। শুরু হয়ে কিছু দুর এগিয়েছে পদ্মা সেতুর কাজ। এখন বিশ্বব্যাংক তাদের ভুল বুঝতে পেরে তারা সাহায্যের হাত বাড়িয়েছে।
এছাড়াও আরো রয়েছে বাংলাদেশের সাফল্য। সাফল্যের মাত্র দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আরো বৃদ্ধি পাবেও। এই সাফল্য তাদের কেউরই পছন্দ হচ্ছে না।
আপনারা এসব অজুহাত যদি দেখান তাহলে একটা কথা আপনাদের বলতে চাই। আপনারা বাংলাদেশে এসেছিলেন বিশ্বকাপ এবং টি২০ বিশ্বকাপ খেলতে। তখন তো আপনাদের এধরনের অজুহাত ছিল না। সেখানে আপনারা কেন বাংলাদেশ ইংল্যান্ডকেও হারিয়ে ছিল। তাদেরকে সেমিফাইনাল খেলতে দেয়নি। আপনাদের কেও হারিয়েছিল। আপনারা যদি হারের ভয়ে কোথাও খেলতে যান না তাহলে অন্যদের তার জন্য দোষারোপ করবেন কেন। আপনারা কি চান যে, আপনাদের নাম শুনে সবাই আপনাদেরকে জিতিয়ে দিক। সেই সময় চলে গেছে। এখন ডিজিটাল যুগ।



আপনারা না আসলে আমাদের সাফল্যের উন্নতির রাস্তা বন্ধ হয়ে যাবে। যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল করবেন। একবার যেটা চলবে তার চলার পথ কখনই বন্ধ করা যাবে না। পারবেনও না। বাংলাদেশের ক্রিকেট শুধু না সব ক্ষেত্রে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।
পরিশেষে আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা বাংলাদেশের ক্রিকেটকে ভয় করেছেন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

বাংলার জামিনদার বলেছেন: বাংলাদেশ আগাবেই। ওরা সাহায্য করতে চাইবেনা তা কি আর বলার অপেক্ষা রাখে নাকি।

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১:১৯

দেব চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই..........।।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৭

ছাসা ডোনার বলেছেন: "আপনারা না আসলে আমাদের সাফল্যের উন্নতির রাস্তা বন্ধ হয়ে যাবে। যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল করবেন। একবার যেটা চলবে তার চলার পথ কখনই বন্ধ করা যাবে না। পারবেনও না। বাংলাদেশের ক্রিকেট শুধু না সব ক্ষেত্রে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা বাংলাদেশের ক্রিকেটকে ভয় করেছেন।"
খুব ভাল লাগলো আপনার এই কথাটা। আসলেই অস্ট্রেলিয়া ভয়ে আমাদের দেশে আসে নাই।

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১:১৯

দেব চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই..........।

৩| ০১ লা অক্টোবর, ২০১৫ ভোর ৪:১৯

প্রলয়শিখা বলেছেন: এখনও ঘুমানোর আগে, ঘুমের ভেতর, ঘুম থেকে জেগে উঠেও স্বপ্ন দেখি বাংলাদেশ ইন্ডিয়ার চেয়েও উন্নত রাষ্ট্র হয়ে গেছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ২:২১

দেব চৌধুরী বলেছেন: আমরাও এই স্বপ্ন দেখি এবং তা শীঘ্রই প্রতিফলিত হবে। ধন্যবাদ ভাই..........।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.