| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের প্রায় অঞ্চলে দেখা যায় মাদ্রাসা মক্তবে খোজা হচ্ছে ছেলেদের কে কে নখ বড় রেখেছে। কে গাফিলতি করে নখ কাটেনি। যারা যারা নখ কেটে পরিষ্কার হতে পারে নি তাদের ভাগ্যে জুটে পিটুনি! আবার কিছু কিছু ধূর্ত ছেলেপেলে(পোলাপান!) আছে যারা এটাকে কোনো সমস্যাই মনে করে না! "অসুবিধা কি? মুখের ভেতর এতগুলা দাঁত কিসের জন্য?" দাঁত দিয়ে খুট খুট করে কেটে ফেলে নখের অতিরিক্ত অংশ।
বিপদে পাড়ে না হয় দাঁত দিয়েই কাটল তাতে কি এমন সমস্যা হবে?
এখানে গেল বিপদে পাড়ে কাটার কথা। আবার অনেকে আছে কারণ নাই কিছু নাই মাঝে মাঝেই দাঁত দিয়ে নখ কাটে। আবার কিছু কিছু লক্ষণ আছে যারা অনেকটা সময় আঙ্গুল মুখে পুরে নখ কামরায়। নখের অবস্থা মাঝে মাঝে নাজেহাল হয়ে যায়।
নখ কামড়ানো নিয়ে বলা হয় যদি কেও বেশিটা সময় নখ কামরায় তাঁবে বোঝা যাবে মানসিক ভাবে উদ্বিগ্ন। অবসেসিভ -কম্পালসিভ ডিসঅর্ডার(obsessive-compulsive disorder) এর সাথে নখ কামড়ানোর ব্যাপারটা সম্পর্কিত। অনেকে বিব্রতকর অবস্থায় নিজেকে ব্যস্ত রাখার জন্য নখ কামরায়। যদি এই স্বভাবটা বেপরোয়া ভাবে দেখা যায় তবে সেটাকে একটু সিরিয়াস ভাবে নেয়া দরকার। বাড়তি সচেতনতা স্বরূপ ডাক্তারের সাথে যোগাযোগ করা যেতে পারে। কেও যেন এই সামান্য একটা জিনিসের জন্য ডাক্তারের কথা শুনে হাসাহাসি না করে। মনেরও রোগ আছে। তার জন্য মনরোগ বিশেষজ্ঞও আছে।
ছোটদের উদ্দেশ্যে যেটা বলার, নখ কামরাতে নেই। নখে থাকে রাজ্যের সব ময়লা। সময় করে নখ কেটে নিলেই হয়। নখ কটা কাটতে আর এমন কি সময় লাগে? একটু সময়ের মাঝেই করে ফেলা যায়।
লেখকঃ সিরাজাম মুনির শ্রাবণ
সুত্র: http://goo.gl/NtUZF1
©somewhere in net ltd.