নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রগলভ তারিক

একদিন শব্দ হবে অকারণে ...

স্বপ্নপোকা

আমি প্রগলভ তারিক। একজন স্বপ্নতাড়িত মানুষ।

স্বপ্নপোকা › বিস্তারিত পোস্টঃ

মুক্তচিন্তা (প্রশ্ন ও প্রতিজ্ঞা) !!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

অন্ধকার আর আলোর,

দ্বন্দ্বমুখর মোহনায়।

অস্থির হৃদয়ের,

স্থির স্পষ্ট কামনায়।

পথ আটকে রয়েছি,

ঘৃণিত জীবনের অবসান ঘটাতে।

তীব্র প্রতিবাদে,

নবজাগরণের স্বাদে পাল্টে যাব।

অহিংস পথে হাঁটতে থাকবো।

বাঁধা এলে, তবেই যুদ্ধ।

প্রশ্নবিদ্ধ এখানে, আমাদের

প্রস্তুতি, রণকৌশল,

হাতিয়ার, সৈনিক (?)



কিংবদন্তির নেতারা,

এখনো ঘুমোচ্ছে কী (?)

জাগছে শুধু জনতার স্রোত।

বাতাস জাগছে এই ভোরে।

অনুভব করছি,

একটা আন্দোলন,

বিপ্লবের,

স্বাধীনতার।

জাগবো সূর্যোদয় পর্যন্ত।

তবেই ফিরবো ঘরে।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.