| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্য স্পর্শ
আমি মানুষকে হাসিমুখে দেখতে ভালবাসি । যদিও মানুষকে হাসানোর মত যোগ্যতাটা আমার মাঝে নেই তবুও চেষ্টা করি হাসানোর।
অপেক্ষায় কাটছে দিন
জানিনা কার অপেক্ষায়
বৃষ্টি শেষে স্নিগ্ধ ফুলের সুবাস বয়ে যায়
মৃদ্যূ কষ্টে শূন্য বুকে অজানা অতৃপ্ততায়
আবেগ গুলো ছড়িয়ে আছে নিশ্চুপ অভিমানে
দিনের আলোয় রাতের আধারে
লিখছি চিঠি শুধুই অকারণে
আশা গুলো জাগিয়ে মনের মাঝে
মেতে উঠি কম্পনার সাজে
হঠাত্ করে চোখের আড়ালে
নুপুর পায়ের সুর বাজে
গড়ছি স্বপ্ন একটু একটু করে
ফেলে আশা অতীত ভেঙ্গে চুরে
একটু খেয়ালে একটু বেখেয়ালে
এত পিছুটান জানিনা কোন ভুলে
প্রতিক্ষনের অপূর্নতা ভীষন ভাবে পোড়ায়
শিল্পী নই আলপনা নয়
আঁকছি ছবি রংধনুতে অবাক শুধু করায়
ব্যকুলতা ঝরায়
ছোট্ট পাখির ছোট্ট নীড়
থাকবো শুধু দু'জন
ভালবাসার অনন্য আশায়
ভরবে এ দু'নয়ন
সময় কাটে সময়ের স্রোতে
হয় না স্বপ্ন পূরণ
অজানা সে সুখের আশায়
কাটছে সারাক্ষন
বুকে জমে অপেক্ষারই অভিমান
অজানা এক ব্যথা
জানতে যদি ভাঙ্গা স্বপ্নে
আমার অপেক্ষারই কথা
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৩ রাত ১:৫৯
এহসান সাবির বলেছেন: সুন্দর কবিতা।