| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্য স্পর্শ
আমি মানুষকে হাসিমুখে দেখতে ভালবাসি । যদিও মানুষকে হাসানোর মত যোগ্যতাটা আমার মাঝে নেই তবুও চেষ্টা করি হাসানোর।
"অভি" রাতে ঘুম ভাল হয়নি তার । সকালেই ক্লাস মিস করে ফেলছে ।
ক্লাস মিস গেলে তার কিছু যায় আসে না । অনন্যার সাথে দেথা হলো না ভেবে মনটা একটু খারাপ । অনন্যা তার ভাল লাগা একজন । সকালে একটা টেস্টক ইনবক্সে জমা হয়ে আছে অভির । এটা তার কাছে নতুন কিছু না । প্রতি সকালেই এস এম এস করে একজন । একমাস হল, ফোন দিলে ধরে না । তার এইটা নিয়ে এত মাথা ব্যথা নেই ।
বিকেলবেলা ঘুম থেকে উঠেই ভার্সিটি ক্যাপাসে চলে যায় সে । গুরুত্বপূর্ন্য ম্যাচ আছে আজ অন্য ডিপার্টমেন্টের সাথে । ওপেনার অভি অনেক ভাল খেলে ওর খেলার ভক্ত অনেকেই । যখন সে মাঠে ব্যাটিং এ নামে তার আগে একটা করে টেস্টক পায় সে বেস্ট অফ লাক । ভালই লাগে তার । অভির অনেক ভাল পার্ফোমেন্সের পরও সেদিন তার দল হেরে যাওয়ায় মন খুব খারাপ ছিল । খেলা শেষে ফেরার সময় একটা মেয়ে পেছন থেকে ডাক দেয় । অনেক ভাল খেলেছো অভি । অনন্যা তোমায় খুজছিল আজ । অভি জিজ্ঞাসা করে কিছু মেসেজ আছে ওর পক্ষ থেকে ? মেয়েটি বলে না , এমনি আজ ভার্সিটি আসোনি সেজন্য খোজ নিতেছিল সবার কাছে । হুম মনটা থুব খারাপ দেখছি ব্যাপার কি? অভি বলে হারটা মানতে পারছিনা তাই । হ্যা অভি আমিও মানতে পারছি না , ওকে ভাল থেকো আর মন থারাপ করে থেক না, টাটা । বাসায় ফিরে এসেই ক্লান্ত শরীরে আবার ঘুমিয়ে পড়ে সে সন্ধ্যায় সেই নাম্বার থেকে দুইবার ফোন এসেছিল । রাত এগারোটায় ঘুম ভাঙ্গে অভির ৩ টা মিসডকল ! ফোন ব্যাক করে কিন্তু নাম্বারটা বন্ধ পায় । খুব রাগ হয় তার । পরের দিন সকালে ক্যাম্পাসে ক্লাস করতে যায় অভি । অনন্যা অভিকে পেছন থেকে বলল ফোন নষ্ট হয়ে গেছে গত ৩ দিন হল খোজ নিতে পারিনা আর বন্ধুটাকে ভুলে গেছো? কাল আসোনি কেন? অভিঃ না মানে ঘুমিয়ে পড়ছিলাম ।হুম তোমার তো ঘুম ছাড়া কিছু নেই । সে আজ অনন্যাকে এস এম এস দেয়া নাম্বারটা দেখায়ে বলে নাম্বারটা চেনো? অনন্যা তাকিয়ে থাকে নাম্বারটার দিকে কিছুক্ষন পর বলে না আমি চেনবো কি করে । কিছুক্ষন পর অনন্যাকে একটা ছেলে এসে নিয়ে যায় ।অনন্যার বয়ফেন্ড মনে হয় । অনন্যা কিছু বলেনি এ বেপারে । অভি একা হয়ে যায় । গতকাল যে মেয়েটি কথা বলেছিল সে আজ অভির দিকে তাকিয়ে ছিল । অভি ব্যপারটা বুঝতে পারে । অভি খুব স্ট্রেট ফরওয়াড ছেলে মেয়েটিকে সোজা সোজি বলে বসে আমায় পছন্দ করো? মেয়েটি না মানে? আমি অনেকদিন ধরে দেখছি তুমি আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকো? মেয়েটি ভেবা চেকা খেয়ে যায় । কথা তো সত্য সে অভিকে পছন্দ করে । মেয়েটি দেখতেও খারাপ না । মেয়েটি বলে অভি দেখ আমি তোমার দিকে তাকিয়ে থাকি কারণ আছে । কারণটা কি এই নাম্বার? ফোন দেয় মেয়েটির ফোন বেজে ওঠে । ধরা পড়েছে চোর । অভি শিওর হলো যে এটা তার নাম্বার । মেয়েটি কিছু বলতে চায় তার আগেই অভি বলে চুপ আজ কোন কথা শুনতে চাইনা । রাতে ফোন দেব ধরবা । আমি তোমায় ভালবেসে ফেলেছি । মেয়েটি এর পর আর কিছু বলেনা অবাক নয়নে অভির দিকে তাকিয়ে থাকে । রাতে কথা হয় মেয়েটিও ভালবেসে ফেলে অভিকে । তারা দুজন একসাথে থাকে সব সময় ব্যপারটা বেশ নাড়া দেয় অনন্যাকে ।তার ঘনিষ্ট বান্ধবীর সাথে অভির কি সর্ম্পক্য ? অভি কিছু বলে না , তার বান্ধবীও ইগনোর করছে । অনন্যা তার বন্ধবীর বাসায় প্রায় যেত । আজ সে বন্ধবীকে জিজ্ঞাসা করল , অভির সাথে তোর কি সর্ম্পক্য । না তুই খোজ নিতে বলিস তাই ভালবন্ধু হয়ে পাশে আছি । ফোন আসলো অভির অনন্যা তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কানে ধরল কথা শুনেই কান্নায় ভেঙ্গে পড়ল অনন্যা । এইটা কি সেই অভি যে বলত আমি প্রেম ভালবাসা বিশ্বাস করিনা । এইটা কি তার বান্ধবী যে জানত যে অনন্যা অভিকে ভালবাসে? পাশে থেকে বন্ধবী বলে আমায় ক্ষমা করে দে আমি বলতে চেয়েছিলাম পারিনি । অনন্যা কাঁদতে কাঁদতে বলে অভি তোকে অনেক ভালবাসে তাকে কখনো কষ্ট দিবিনা । দোষটা আমার ছিল ও পাশে থেকেও বোঝেনি আমি তাকে ভালবাসি । আমার কাজিন আমায় পিক আপ করে এটাও বলিনি । তোর মোবাইল থেকে এস এম এস করেছি । তাকে কনফিউজ করছি । ফোন নষ্ট হবার নামে বন্ধ করে রেখেছি ।আমায় মিস করবে ভেবে মজা পেতাম । জানতাম ও আমায় পছন্দ করে এর পরও হারালাম । ভালবাসা কি আজ বুঝলাম ।
অপেক্ষায় থাকে অভিমানী অনন্যা । একদিন অভির ভুল ভাঙ্গবে ভেবে । আজো কি অনন্যা কাজটা ঠিক করছে । জানতে চাইব ।
©somewhere in net ltd.