নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে না পারার মধ্যে লজ্জা নেই।\nসুযোগ থাকতে জানতে না চাওয়া আরো লজ্জ্বাস্কর।

স্পিরিচুয়ালহান্টার

আমি একজন শিক্ষক। ভালবাসি শিখতে এবং শেখাতে। না জেনে প্রকাশ করা অপছন্দ করি। ভালবাসি মাটি ও মানুষকে। শ্রদ্ধা করি সকল সম্পর্ককে। ভয় করি আল্লাহকে। দূরে থাকতে চাই শয়তানের ধোকা ও ফেতনা থেকে।

স্পিরিচুয়ালহান্টার › বিস্তারিত পোস্টঃ

আবার তোরা মানুষ হ

২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

আমি একজন শিক্ষক। তাই শিক্ষকদের কোন সংবাদ আমাকে আনন্দিত ব্যাথিত করে। ময়মনসিংহের কোন এক সাংসদের সমালোচনায় একজন কলেজ শিক্ষককে জনসমক্ষে দিগম্বর করা হলো যা আমরা পত্রিকা মারফত জানতে পারলাম। প্রথম দিন সংবাদটা পড়ে এতই ব্যথিত হয়েছি যার পর নাই। আজ পত্রিকায় দেখলাম সেই সাংসদকে আওয়ামীলীগের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। কি হয়েছে তাতে সংসদ সদস্য পদ তো হারায় নি। সংবাদটি পড়ে খুজতে চেষ্টা করলাম এরকম একটা সংবাদ যাকে ঘিরে সৃষ্টি হলো সেই সম্মানিত সাংসদ সাহেব স্যারের সাথে দেখা করে ছাত্রলীগের সোনার টুকরাদের দ্বারা ঘটিত ঘটনার জন্য অন্তত লোকদেখানো হলেও সরি বলবেন। তিনি তা ও করলেনক্ষ না। হায়রে দেশ। হায়রে শিক্ষা । হায়রে এ প্লাস।

মাননীয় শিক্ষামন্ত্রিকে যদি প্রশ্ন করার সুযোগ থাকতো তবে সবিনয়ে জিজ্ঞাস করতাম - স্যার এ লান্ছনর পর কোন মুখ নিয়ে আর ক্লাসে ছাত্রদেরকে পাঠ দান করবেন আর আদর্শের শিক্ষা দিবেন?

দেশ কোন দিকে যাচ্ছে বুঝছি না। শুধু এটুকুই কষ্ট লাগছে আদর্শ শেষ করে দিচ্ছে। আমি যখন কলেজের ছাত্র আমি দেখেছি ছাত্রলীগ বিএনপি মারামারি করছে আর হঠাং প্রিন্সিপাল স্যার এসেছেন সবাই এমন ভাব করল যেন কিছুই হয়নাই । গেল কই সেই সম্মান।

লেখার অনেক কিছু আছে। আসলে অন্তরের কষ্টকে ভাষায় রূপ দিতে ব্যার্থ হচ্ছি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ২:১৪

শুঁটকি মাছ বলেছেন: দুঃখজনক ব্যাপার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.