নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবনের দুনিয়ায় আপনাকে স্বাগতম

অঝর শ্রাবন

খুবই Complicated মানুষ

অঝর শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

অভিপ্রায়

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ২:২৭

বড় ইচ্ছে করছে ফেরত চাই



ক্লাস ফাঁকি দেয়া সময়টুকু



ইচ্ছে করছে ভাগ করে নেই



তোমার অলস বিকেলগুলো ।



ইচ্ছে করছে আবার করি



চির চেনা ভুলগুলো



তোমার শাসন , ঘুমপাড়ানি



আল্লাদি বায়নাগুলো ।



ইচ্ছে করছে ছিনিয়ে আনি



শীতের উষ্ণ স্পর্শগুলো



ইচ্ছে করছে ফেরত চাই



প্লেটের শেষ ফুচকাগুলো ।



ইচ্ছে করছে মুছে দেই



ঘামে ভেজা তোমার নাক



ইচ্ছে মানেই চুমুক দেয়া



তোমার খাওয়া চায়ের কাপ ।



ইচ্ছে করে আগলে রাখি



থালার মতো চাদটাকে



ইচ্ছে করে গুড়ো করি



শেষ রাতের নিস্তব্ধতাকে ।



ইচ্ছে করছে আবার লিখি



দুই লাইনের একটা গান



ইচ্ছে করছে পুরণ করি



আমার তৈরী শূন্যস্থান ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৩ ভোর ৬:০৯

ভারসাম্য বলেছেন: +++

২| ০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

সুফিয়া বলেছেন: আমার ইচ্ছে করে ফেরত চাই
ফল কুড়ানোর দিনগুলি।

ধন্যবাদ। অনেক ভালো লাগল। +++++++

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.