নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ। ট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

কবি ও লেখক

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

এই বুঝি শীত এলো

২০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৪

এই বুঝি শীত এলো
পশ্চিমে হাওয়া বয়।
গরমের বাহাদুরি
আর নয় আর নয়।
কোথা আছে লেপ কাঁথা?
বের কর বের কর।
দেরি হলে শীত বুঝি
বলে বসে "ধর ধর।"
গাছগুলো পাতাহীন
মড়মড়ে পথ তাই।
শীতের এ আগমনে
ঘরে আর মন নাই।
কাক ডাকা ভোরে উঠে
কুয়াশায় হেঁটে রোজ,
বাড়ি ফিরে খেঁজুরের
রস দিয়ে হবে ভোজ।
হাত দুটি গুটিসুটি
পকেটের কিনারায়।
শীত এলে সহজেই
এই সুখ ধরা যায়।
উনুনের আঁচে হবে
জীবনের হাস ফাঁস।
লাটিমের দিন শেষে
চুকে যায় সব আশ।
.
এই বুঝি শীত এলো
শ্রাবণ আহমেদ [] অক্টোবর ২০২৬




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.