| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্যরকম হিমু
যা মনে চাই তাই লিখি, লিখি সত্য নিয়ে, লিখি মিথ্যার বিরুদ্ধে।
মেডিক্যাল ভর্তি পরীক্ষার আগের দিন বিকালে ৯ লাখ টাকা, সন্ধ্যায় ২ লাখ টাকা, রাত ১১ টায় সেই প্রশ্নের দাম কমে ১৫ হাজার টাকা...
রাত ১২ টার পর আবার সেই লাখ টাকার মেডিকেল ভর্তি পরিক্ষার প্রশ্নই ডিজিটালের কল্যানে ফেসবুকের অসংখ্যা গ্রুপে পাওয়া গেলো, তা-ও একদম ফ্রিতেই...
পরিক্ষার আগের দিন রাত ১১ থেকে আমার ইনবক্সেও বেশ কয়েকজনের থেকে এসেছিলো একই প্রশ্ন। ঘাপটি মেরে চুপ করে ছিলাম, কাউকেই দেইনি। ভেবেছিলাম হয়তো ভুয়া।
স্বপ্নেও ভাবিনি সেই ১৯৯৯ কিংবা ২০০৬ অথবা ২০১০ এর পুনরাবৃত্তি এতটা জঘন্য ভাবেই ২০১৫ তে ঘটবে মেডিক্যালে ভর্তিচ্ছুক ছেলে-মেয়েদের ভাগ্য!!
১৯৯৯ সালে কঠোর আন্দোলনের মুখে পুনরায় ম্যাডিক্যাল ভর্তি পরিক্ষা নেওয়া হয়েছিলো। কিন্তু ২০০৬ কাঁদিয়েছিলো হাজার হাজার ছেলে মেয়েকে!!
আর এবার... এবার তো অতীতের সব কিছুকেই হার মানিয়ে দিলো!!
যে প্রশ্ন পেয়েছে সে নিজে ৯৫-১০০ টার উত্তর দিয়েছে। ৮০-৮৫ টার মত প্রশ্নের উত্তর অবশ্যই আশেপাশের গুলোকেও দেখিয়েছে কিংবা বলে দিয়েছে।
পরিক্ষা শেষে বাংলার আকাশে বাতাসে একটাই কথা ভাসছে- "১৫ হাজার/১ লাখ/২ লাখে আগের দিনই প্রশ্ন পাইছি, তুমি পাও নাই?!!"
অতঃপর দেখা যাবে এই চোর আমানুষ গুলোকেই মেধাবী মুখ হিসেবে সংবর্ধনা দেওয়া হবে। মিডিয়ায় দেখানো হবে এদের মুখ, পত্রিকায় বড় বড় করে আসবে এদের ছবি।
আবার দেখা যাবে পত্রিকায় এরাই টিপস দিচ্ছে কিভাবে কি পড়লে মেডিকেলে চান্স পাওয়া যায়। কিংবা ভর্তি পরিক্ষায় ভালো করার বা প্রস্তুতি নেওয়ার সঠিক উপায়।
হয়তো ভবিষ্যতে দেখা যাবে, এদেরই কারো কারো ভুল চিকিৎসায় হাসপাতালে রোগী মারা যাবে, এদের বিরুদ্ধে আন্দোলন হবে, হাসপাতাল ভাংচুর হবে।
সত্যিই এদেশে জন্মগ্রহণ করে আমি লজ্জিত! এদেশে মেধার কোন মূল্য নেই!
এদেশে স্বপ্ন দেখাও পাপ, স্বপ্ন দেখানোও পাপ...
...... উপরের কথাগুলো বলেছেন 'ব্লগার নীলসালু' এবং তার কথাগুলোর ভিতর ভুল কিছুও দেখি না। সত্য কথা বলতে আমি আসলে এই ব্যাপারে কিছুটা স্তম্ভীত, 'এই কি আমাদের শিক্ষা ব্যাবস্থা?' তাই নিজে এ ব্যাপারে কিছু বলতে পারিনি। এরকম হাজারও পোষ্ট, এ নিয়ে বেশ কিছু ট্রোল দেখছি এবং এ পোষ্টটি দেখার পর মন্তব্য শেষে বুক ভার করে চলে এসেছি। সত্য কথা হলো এ ব্যাপারে বলেও কোন লাভ নেই, কোন এক অনলাইন পত্রিকায় দেখলাম এর সাথে UGC (বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন) জড়িত। এ বিষয়ে তোলপাড় হলে হয়তো উচ্চপদস্থ কেউ বলবে "প্রশ্ন ইজি ছিল" বা বলবে "ছেলে-মেয়েরা সামান্য কিছু সাজেশন পেয়েছিল মাত্র"।
শুধু এদের উদ্দেশ্যে বলব, "এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি..." এরাই এক সময় দেশের বড় বড় ডাক্তার হবে, দেশের সেবা করবে, রোগীর 'ডান পায়ে ক্যান্সার হলে বাম পা' কেটে জ্বিহবা কামড়াবে।
(১৯/০৯/২০১৫)
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
অন্যরকম হিমু বলেছেন: কিছু বলার নেই, এদেশের সব কিছুতেই যেন অনিয়মটাই নিয়ম ![]()
২|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
সুমন কর বলেছেন: যে প্রশ্ন পেয়েছে সে নিজে ৯৫-১০০ টার উত্তর দিয়েছে। ৮০-৮৫ টার মত প্রশ্নের উত্তর অবশ্যই আশেপাশের গুলোকেও দেখিয়েছে কিংবা বলে দিয়েছে।
দেশটা কেন এমন হয়ে যাচ্ছে !!!!
আমরা, আগে মাত্র তিন মার্কের জন্য ফেল করতাম।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
অন্যরকম হিমু বলেছেন: সেই তিন মার্কের দিন আর নেই, শুনলাম প্রায় ৫০০ জন এবার একশ তে একশ ই পেয়েছে ![]()
৩|
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭
মাঘের নীল আকাশ বলেছেন: পৃথিবী নিকৃষ্টতম জাতির কর্মকান্ড এর চাইতে আর ভাল কী ই বা হতে পারে!
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৪
অন্যরকম হিমু বলেছেন: এদের এওয়ার্ড দেওয়া উচিৎ ![]()
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
ঢাকাবাসী বলেছেন: পৃথিবীর সবচাইতে নিকৃস্ট শিক্ষাব্যাবস্হা বাং..। এর চাইতে খারাপ দুনিয়াতে নেই।