নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যরকম হিমু নামে নির্বাচিত মুক্তমনা ব্লগার ও লেখক। উল্লেখ্য, যুক্তি যতটা পছন্দ করি মুক্তমনার দোহায় দিয়ে ধর্ম নিয়ে অযৌক্তিক কথাকে ঠিক ততটা মনেপ্রানে ঘৃনা করি।

অন্যরকম হিমু

যা মনে চাই তাই লিখি, লিখি সত্য নিয়ে, লিখি মিথ্যার বিরুদ্ধে।

অন্যরকম হিমু › বিস্তারিত পোস্টঃ

কুরবানী রম্য এ্যাকশন রিএ্যাকশন

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

চলে গেল ঈদ উল আযহা, কুরবানী ঈদ। ঈদে পরিবেশে যতটা না যমযমাট তার চেয়ে ভার্চুয়ালে যমযমাট বেশি, নারী পুরুষ নির্বিশেষে কুরবানী নিয়ে ফাজলীমিতে সবাই ব্যাস্ত। তেমনই কিছু কাল্পনিক গরু কথার এ্যাকশন রিএ্যাকশন বাস্তবে তুলে ধরেছেন আপনাদের অপ্রিয় 'অন্যরকম হিমু', কারো খোচা লাগলে কতৃপক্ষ দায়ি নয়....

০১. গরু বিক্রেতা চড়া দাম চাওয়ায় ক্রেতার এ্যাকশন: আরে ভাই! কি মনে হয় আমাকে? মোটে দাম দিচ্ছেন না!

বিক্রেতার রিএ্যাকশন: আপনে কি গরু যে দাম দেওয়ান লাগবো? তাছাড়া এই বাজারে আপনের মত পাবলিকের চেয়ে গরুর দাম বেবাক বেশি!

০২. বেয়াদব গরুর সাথে কাউফি নিতে গিয়ে ডিজিটাল পোলার এ্যাকশন: কিরে বেটা! কাউফিটা নিতে দিবি না?

গরুর এ্যাকশন: চোয়ালের যে পোজ নিতেছেন তাতে আপনের ছবি নিলেই হবে, কেউ ধইরতেই পারবো না আপনে মানুষ!

০৩. রাগী গরু শিং নিয়ে তেড়ে আসায় সুন্দরী মেয়ের এ্যাকশন: এই দুষ্ট মিষ্টি গরুটা! তেড়ে আসো কেন?

গরুর রিএ্যাকশন: ঘাস নিয়ে যে ভঙ্গি কইরছো সুন্দ্রী, তাতে ঘাসগুলো আমারে দিবা না নিজেই খাবা বুইঝবো কেমনে!

০৪. ছকিনাদের কেনা গরু দেখে প্রমিক আব্বাসের এ্যাকশন: জানু, তোমাদের বলদ গরুটা তো অন্নেক সুন্দর!

ছকিনার রিএ্যাকশন: কি! আমাদের কিউট ইনোসেন্ট গরুটাকে বলদ বললে? অতঃপর ব্রেকআপ!

০৫. কাউফি তুলে গাল্টু গুল্টু মেয়ের এ্যাকশন: দেখো বল্টু ভাই! সেলফিটা কত কিউট আর জোস না?!

বল্টুর রিএ্যাকশন: হুম, তয় আপলোড দিলে বলে দিও কোনটা তুমি!

০৬. চৌধুরী সাহেবের খানদানি গরু দেখে পাবলিকের এ্যাকশন: চৌধুরী সাব, কত নিলো??

গরুর রিএ্যাকশন: চৌধুরী, আপনের দিন শ্যাষ, লোকে এখন খালি আমার দাম জিগায়!

হাবিজাবির পুরোটাই কল্পনা। বাস্তবে যদি কারো সাথে বা কোন ঘটনার সাথে মিলে যায় তাহলে সব দোষ কুরবানীর গুরুর। আর ঠাট্টার ছলে যদি কেউ কিছু বুঝে থাকেন তাহলে বলব, "ঈদ মোবারক"।
(২৬/০৯/২০১৫)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪১

সুমন কর বলেছেন: B-)

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


গরুর দামেরটা সব বাংগালীর সাথে মিলেছে; পুলিশের হাতে সম্প্রতি যে ৪ জন মরেছে, মন্ত্রী ৫০ হাজার টাকা দিবে বলেছে পরিবারগুলোকে।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইরাম একশন-রিএকশন!!!!

ঈদ মোবারক!

৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৭

অন্যরকম হিমু বলেছেন: ধন্যবাদ সবাইকে। জীবনটাকে অফলাইনে নিয়ে গিয়েছিলাম তাই দেরিতে আপনাদের মন্তব্য দেখতে হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.