| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আড্ডাবাজ
আমার রাত শুরু হয় দিনের আলোতে আর দিন শুরু হয় সোডিয়ামের নিয়ন আধো অন্ধকারে। আমার দিন আর রাতের পার্থক্য শুধু ঘড়ির কাঁটায়। আমি যে শহরের কথা বলছি, সে শহরকে বলা হয় পৃথিবীর অন্যতম ‘নিদ্রাহীন শহর’। এ আমার প্রিয় স্বদেশ নয়, আমার প্রবাস। আমার প্রিয় স্বদেশের সাথে এ শহরের কোন মিল নেই। নেই পরিচিত আপনজন, দুঃসহ যানজট, শব্দ দূষণ, অলস আড্ডা, নেই ধর্ম-বর্ণের পার্থক্য। তবুও কি যেন নেই এ শহরে যা আমার প্রিয় জন্মভুমি বাংলাদেশে আছে……………
নষ্ট গনতন্ত্রের নষ্ট রাষ্ট্রনীতির
পথ ভ্রষ্ট ভগবানের ছত্রছায়ায়
বেড়ে ওঠা শুয়োরের পালের
অপরিকল্পিত আবর্জনায়
আমার প্রিয় শহরটা আজ
ইট কাঠ পাথরের বস্তি ।
কাগজের ফুলে তুষ্ট দেবতা
নগরের নাগরিক শূন্য মানবতা ভুলে
বিশ্বাস অবিশ্বাস এর দোলায়
পাশা খেলে প্রেমহীন ভালবাসায়
পাপিষ্ট দানবের লালসায় ।
আলোহীন অন্ধকারে
ধার করা ঘাস ফড়িং এর জীবন নিয়ে
হায়েনার সাথে নিত্য নতুন সন্ধি ।
অতঃপর নগর পিতার করুনায়
ফেরারী মশা মাছি হয়ে বেচে থাকা
আমার প্রিয় এই শহরে
আমরা বুঝি এখন আর মানুষ নয়
১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩৪
আড্ডাবাজ বলেছেন: ধন্যবাদ শুভকামনা রইল
২|
১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০২
প্রামানিক বলেছেন: আলোহীন অন্ধকারে
ধার করা ঘাস ফড়িং এর জীবন নিয়ে
হায়েনার সাথে নিত্য নতুন সন্ধি ।
চমৎকার কাব্য কথামালা। ভাল লাগল। ধন্যবাদ
৩|
২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৭
আড্ডাবাজ বলেছেন: ্সালাম গুরু আছেন কেমন ?
৪|
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
কামরুন নাহার বীথি বলেছেন: নষ্ট গনতন্ত্রের নষ্ট রাষ্ট্রনীতির
পথ ভ্রষ্ট ভগবানের ছত্রছায়ায়
বেড়ে ওঠা শুয়োরের পালের
অপরিকল্পিত আবর্জনায়
আমার প্রিয় শহরটা আজ
ইট কাঠ পাথরের বস্তি । -----------
ভাললাগা রেখে গেলাম। আমার ব্লগবাড়িতে বেড়াতে আসবেন!!!
(প্রামানিক ভাই-এর মন্তব্যের জবাবে সালাম দিয়েছে, তবে ঠিক জায়গায় দেন নাই, তাই সালাম পৌছে নাই
)
৫|
১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৩
আড্ডাবাজ বলেছেন: সালাম জানবেন আপা আপনারে দেহি আমার বড় আপার( কামরুন নাহার ) মত লাগে !
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার +
শুভকামনা