নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার রাত শুরু হয় দিনের আলোতে আর দিন শুরু হয় সোডিয়ামের নিয়ন আধো অন্ধকারে। আমার দিন আর রাতের পার্থক্য শুধু ঘড়ির কাঁটায়। আমি যে শহরের কথা বলছি, সে শহরকে বলা হয় পৃথিবীর অন্যতম ‘নিদ্রাহীন শহর’। এ আমার প্রিয় স্বদেশ নয়, আমার প্রবাস। আমার প্রিয় স্বদেশের

সংগ্রাম

আড্ডাবাজ

আমার রাত শুরু হয় দিনের আলোতে আর দিন শুরু হয় সোডিয়ামের নিয়ন আধো অন্ধকারে। আমার দিন আর রাতের পার্থক্য শুধু ঘড়ির কাঁটায়। আমি যে শহরের কথা বলছি, সে শহরকে বলা হয় পৃথিবীর অন্যতম ‘নিদ্রাহীন শহর’। এ আমার প্রিয় স্বদেশ নয়, আমার প্রবাস। আমার প্রিয় স্বদেশের সাথে এ শহরের কোন মিল নেই। নেই পরিচিত আপনজন, দুঃসহ যানজট, শব্দ দূষণ, অলস আড্ডা, নেই ধর্ম-বর্ণের পার্থক্য। তবুও কি যেন নেই এ শহরে যা আমার প্রিয় জন্মভুমি বাংলাদেশে আছে……………

আড্ডাবাজ › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ রাজপথ

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩০






যতদিন তোমরা বদলাবেনা
আমার কলমে আঁকা বিবর্ণ ছবিগুলোর মত
ততদিন আমি ক্লান্তিহীন ঝড়ের মত
আগুন জ্বালাবো বাতাসের গায়ে ।
তোমাদের অদৃশ্য চরিত্র আর পথভ্রষ্ট আদর্শের
প্রতিবাদ আমার কলমের ভাষা;
যদিও আমার কলম ভাঙ্গে
তোমাদের অস্ত্রের মুখে ক্ষমতার দাপটে ।
আমার জীবন নিয়ে জুয়ার টেবিলে
জীবন মরণ খেলতে পারো;
নিমিষেই মুছে দিতে পারো
আমার কলমের কাল কালির দাগ ।
গণতন্ত্রের নিষিদ্ধ রাজপথে
আমাকে অনায়েষে নিষিদ্ধ করতে পারো;
সংবিধানের সংশোধনে কেঁড়ে নিতে পারো
আমার কলমের স্বাধীনতা ;
তোমার সাদা কালো আয়নায় আমাকে গৃহবন্ধী করতে পারো ;
আদালতের কাঠগড়ায় দেশদ্রোহী বিচারের নামে প্রহসনে
ফাঁসির মঞ্চে আমাকে খল নায়ক বানাতে পারো ।
তবে জেনে রেখ যতবার আমাকে ফাঁসি দিবে ;
যতবার আমাকে শশানের কয়লা বানাবে ;
আমি ততবারই জন্ম নিব এই বাংলার,
লাল সবুজ পতাকার নিচে।
তোমার ছুঁড়ে দেওয়া বুলেটে
আমার বুকের তাজা রক্তের কালিতে ;
বুলেটকে কলম বানিয়ে;
বাংলার প্রতিটি ঘরে ঘরে অলিতে গলিতে
রাজপথের প্রতিটি দেয়ালে
প্রজন্ম থেকে প্রজন্মের বিপ্লবী মগজে;
আমি লিখবো-
আমার অধিকারের কথা
আমাদের স্বাধীকারের কথা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮

সুলতানা রহমান বলেছেন: চলবেই চলবেই প্রতিবাদ। ভাল লেগেছে

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪০

আড্ডাবাজ বলেছেন: শুভকামনা জানবেন ধন্যবাদ

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫

প্রামানিক বলেছেন: যতদিন তোমরা বদলাবেনা
আমার কলমে আঁকা বিবর্ণ ছবিগুলোর মত
ততদিন আমি ক্লান্তিহীন ঝড়ের মত
আগুন জ্বালাবো বাতাসের গায়ে ।


প্রতিবাদী কবিতা। ধন্যবাদ

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬

আড্ডাবাজ বলেছেন: ধন্যবাদ গুরু আছেন কেমন আপনি ?

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৬

মুরাদ আহম্মদ খাঁন বলেছেন: ভাল লাগার অনুভূতি জন্য
অজস্র্র শুকরিয়া ----------
ভাল থাকবেন শুভ কামনা।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৮

আড্ডাবাজ বলেছেন: অনেক অনেক শুভকামনা ভাই আপনার জন্য ভাল থাকুন সব সময়

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন: অস্বাধারণ লিখেছেন আড্ডাবাজ ভাই!!!!
অনেক অনেক শুভেচ্ছা!!

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৮

আড্ডাবাজ বলেছেন: আপা সালাম জানবেন
কেমন আছেন আপনি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.