| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আড্ডাবাজ
আমার রাত শুরু হয় দিনের আলোতে আর দিন শুরু হয় সোডিয়ামের নিয়ন আধো অন্ধকারে। আমার দিন আর রাতের পার্থক্য শুধু ঘড়ির কাঁটায়। আমি যে শহরের কথা বলছি, সে শহরকে বলা হয় পৃথিবীর অন্যতম ‘নিদ্রাহীন শহর’। এ আমার প্রিয় স্বদেশ নয়, আমার প্রবাস। আমার প্রিয় স্বদেশের সাথে এ শহরের কোন মিল নেই। নেই পরিচিত আপনজন, দুঃসহ যানজট, শব্দ দূষণ, অলস আড্ডা, নেই ধর্ম-বর্ণের পার্থক্য। তবুও কি যেন নেই এ শহরে যা আমার প্রিয় জন্মভুমি বাংলাদেশে আছে……………
স্বদেশের রুপালি পয়সায়
পরদেশে গড়ে ওঠে রাজপ্রাসাদ কলকারখানা
ঝাড় বাতির আলো ঝলমল বাইজি ঘর
এপারে তখন কুপিহীন অন্ধকারে
মা খুজে বাশি সিদ্ধ চালের ভাত
ঋণের দায়ে ফসলহীন কৃষক
ভাঙ্গা ঘরের ঝুল বারান্দায় ঝুলে
জীবন যন্ত্রণার সুদ গোনে
রাস্টীয় বাজেটে তখন
কালো টাকা সাদা হয় ।
শ্রমিকের রাজসের টাকায়
সামরিক গুদামে মজুদ হয়
বিদেশী বাহারী অগ্নি অস্ত্রে
তবুও শ্রমের ন্যায্য দাবিতে
খুদার মিছিলে টিয়ার গ্যাস বুলেট এ
শাসকের উল্লাস ।
তবুও রুগ্ন এই দেশ বাচাতে
স্বদেশের শ্রমিক দাস বনে যায়
বিশ্ব বাজারে এক লিটার পানির দরে ।
নেশার বীণে বীণ বাজিয়ে
বেকারগ্রস্ত যুবকের যবানিকায়
কত শত স্বপ্ন মন সংসার ভেঙ্গে যায়
তবুও গড়ে ওঠেনা সপ্নের শিল্প নগরী
জেগে ওঠে না কলকারখানা ।
শুধু জেগে ওঠে ফসলের মাঠে
তাজমহল বাণিজ্যিক শপিং মল ।
ডিগবাজীর এই রাজনীতির দেশে
ভোটের বাজারে মাসিদের ঝুলিত্তে
মিথ্যে বাহারি প্রতিশ্রুতি !
তবুও বাবুই পাখির মত
আমরা বুনি আমাদের স্বপ্ন
সাধ আর সাধ্যের বেড়াজালে ।
২|
১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩২
এম এ কাশেম বলেছেন: ডিগবাজীর এই রাজনীতির দেশে
ভোটের বাজারে মাসিদের ঝুলিত্তে
মিথ্যে বাহারি প্রতিশ্রুতি ------------ তবু তো মুখের বড়াই
থামে না কোন কালে
আমরাই পরে আছি শুধু
ক্ষমতার গ্যারাকলে।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৬
মেহেদী হাসান শীষ বলেছেন: আপনার কথা সঠিক ভাই, ঠিক কথাই বলেছেন