নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

কিছুতেই খাপ খাওয়াতে না পারা একজন মানুষ, খাপ খাওয়াতে সদা ব্যস্ত, ধারাবাহিকভাবে ব্যর্থ, কিন্তু হাল ছাড়ছি না।

দুরন্ত অভ্র

কিছুতেই খাপ খাওয়াতে না পারা একজন মানুষ, খাপ খাওয়াতে সদা ব্যস্ত, ধারাবাহিকভাবে ব্যর্থ, কিন্তু হাল ছাড়ছি নাস্বপ্নের পিছু তাড়া করে করে এসেছি এত দূর, বারবার হোঁচট খেয়ে উঠে দাঁড়িয়েছি আবার, এবার নতুন শুরু নতুন পথে, সামনে বন্ধুর পথ, জানি আমি, তবু এগিয়ে যাব, প্রতিজ্ঞা আমার নিজের কাছে।

দুরন্ত অভ্র › বিস্তারিত পোস্টঃ

A Brief Review On PK- The Film

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৯

পিকে:
ধর্মান্ধতা নিয়ে একটি নির্মোহ নিরাবেগ চলচ্চিত্র। ভিনগ্রহ থেকে আসা এক এলিয়েন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলো কী রকম ভয়ানক ধর্মান্ধতায় আমরা ডুবে আছি।
আমাদের লিঙ্গ এবং ধর্মভেদে পোষাক, একেক সময়ের জন্যে একেক পোষাক, এই কী শুধুই পোষাক নাকি এর দ্বারা বিভেদের দেয়াল তুলে দেয়া মানব সম্প্রদায়ের মাঝে, পিকে অনুচ্চারে সেই প্রশ্নই রেখে গেলো আমাদের কাছে,
এরপর আসলো তার চুরি যাওয়া রিমোট অনুসন্ধানের অভিযান,
কী অবলীলায় একজন আগন্তুকের সম্পদ ছিনিয়ে নিয়ে চম্পট দিলো চোরটা! সেই রিমোট পরে পিকে দেখলো এক ধর্মগুরুর সম্মেলনে, যেখানে তিনি এটাকে ভগবানের থেকে পাওয়া উপহার দাবী করলেন,
এই দৃশ্যই তো খুব সহজ করে ধর্ম ব্যবসায়ীদের স্বরূপ আমাদের সামনে তুলে ধরে, তারা নিজের স্বার্থ সিদ্ধির জন্যে কত নীচ, কত জঘন্য হতে পারেন, অন্যের সম্পদ সেটা ভগবানের বলে চালিয়ে দিতে চান!
ভারত হিন্দু সংখ্যা গরিষ্ঠের দেশ, তাই বুঝি হিন্দু ধর্মের অসঙ্গতি বেশি তুলে ধরা হয়েছে, ধর্মগুরু তার ভক্তদের প্রয়োজন মিটানোর জন্যে ভগবানের সাথে আলাপ করে পথ বাতলে দেন, আহা, কী মধুর,
এইসব ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করে দেয় পিকে, সে দেখিয়ে দেয় কীভাবে একের পর এক ‘রং নাম্বারে’ কথা বলে ধর্ম ব্যবসায়ীরা মানুষকে বুদ্ধু বানিয়ে রাখছে,
আর শুধু ধর্ম ব্যবসায়ী নয়, সাধারণ মানুষও অন্ধ বিশ্বাসে ভর করে জীবন পার করে দিচ্ছে, প্রশ্ন, ব্যাখ্যা, বিশ্লেষণ ইত্যাদি নিয়ে কেউ মাথা ঘামাতে ভীষণ অলস,
কেউ কেউ আওয়াজ তুলেছিলো, তবে ধর্ম ব্যবসায়ীর পালিত আর অন্ধ বিশ্বাসী মানুষের কারণে প্রকৃত সত্য আড়াল রয়ে গেছে।
জাজ্ঞু টি আর পি বাড়াতে একটা কিছু খুঁজছিলো, পিকেকে পায় সে ট্রেন স্টেশনে, সে-ও প্রথম থেকে শুধু নিউজের কাটতি বাড়ানোর দিকে নজর দিয়েছিলো, কিন্তু, ধীরে ধীরে তার চোখের সামনে সব আরো বেশি স্পষ্ট হতে থাকে, যখন পিকে জানায় যে ওর ঘরে ফেরার ‘রিমোট’ তপাস্বী গুরুর কাছে আছে, সেটার মালিকানা নিজের দাবি করেই ক্ষান্ত হননি সেটাকে ভগবানের উপহার বলে চরম মিথ্যাচার অবধি করেছেন মহান সেই ধর্মগুরু।
পিকে ছবটির পরতে পরতে রয়েছে ধর্মের সকল গোঁজামিলের স্বরূপ উদঘাটন, তবে সেগুলো বিশেষত ধর্ম নিয়ে যারা ব্যবসা করেন।
ছবিটি শেষ হয় জাজ্ঞুর কাছ থেকে বিদায় নিয়ে, পিকে ক্যাসেটে জাজ্ঞুর কন্ঠ ধারণ করে নিয়ে যাচ্ছিলো তার গ্রহে গিয়ে শুনবে তাই, জাজ্ঞুকে বলেছিলো যে ওখানে এই দুনিয়ার চিড়িয়া, ট্রাফিক, আরো নানা রকম শব্দ আছে, জাজ্ঞুর শুধু কবিতা আবৃত্তির কিছু কন্ঠ আছে,
মিথ্যে বলেছিলো পিকে, আসলে সে তার ভালোবাসার মানুষকে কাছ থেকে অনুভবের জন্যে ক্যাসেটে জাজ্ঞুর কণ্ঠ ধারণ করে নিয়ে যাচ্ছিলো, লুকোনোর অভিপ্রায়ে মিথ্যের আশ্রয় নিয়েছিলো,
অথচ পিকের গ্রহে মিথ্যে বলার কোনো চর্চা বা সু্যোগ নাই, কারণ ওখানে সবাই একে অন্যের হাত ধরে মনের ভাব বুঝে নেয়, তাই লুকোচুরির কিছুই নাই।
পিকে দুনিয়া থেকে শিখে গেলো মিথ্যে বলা!
তবে একেবারে শেষের দৃশ্যে পিকে আবার এই পৃথিবীর বুকে পা রাখে তার বন্ধুদের নিয়ে, অনেক পরামর্শ আর দুনিয়ায় চলার পথ বলে দেয় ও,
তবে সবচেয়ে যুৎসই ছিলো বোধ হয় এটাই-
‘কেউ যদি বলে ভগবানের সাথে মিলিয়ে দেবে বা ভগবানের কাছে নিয়ে যাবে, তার কাছ থেকে যত দূর পারো ভেগে যাবে’।
ধর্ম ব্যবসায়ীদের স্বরূপ উদঘাটনের এক অনবদ্য প্রদর্শন পিকে।
দেখে প্রশ্ন জাগে মনে- পিকে কে? আমরা না তো?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: পিকে নিয়ে আপনার মতো অনেকেই বেশ উচ্চ ধারণা পোষণ করছে। আপনার প্রতিক্রিয়াতেও সেটাই লক্ষ্য করলাম। ধর্ম ব্যবসা আর ধর্মীয় কুসংস্কারকে এক হাত নিয়েছে বুঝা গেলো। প্রতিক্রিয়া সুন্দর হয়েছে।
যেহেতু আপনি বলছেন এটা রিভিউ, তাই আরও কিছু বিষয়ের উপর আলোকপাত করার দরকার ছিল। বিশেষ করে এর নির্মাণশৈলী এবং কুশীলব নিয়ে। যদি কোন নেতিবাচক দিক থেকে থাকে, তাও সংক্ষিপ্ত আকারে তুলে ধরা দরকার ছিল।
মুভিটা এখনো দেখি নাই। তবে দেখার খুব আগ্রহ জেগেছে। ধন্যবাদ দুরন্ত অভ্র।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:২৪

দুরন্ত অভ্র বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য, আমি অত ভালো লিখতে পারি না আসলে, আর বেশি লিখতে গেলে তালগোল পাকিয়ে ফেলি, তাছাড়া লেখাগুলো বেশি ধীর্ঘ হলে, অনেকেই 'স্কিপ' করে চলে যান,
তাই, বেশ কিছুটা কাটছাঁট করে, নিজের মত করে একটা রিভিউ লেখার চেষ্টা করেছি,
দেখে ফেলেছেন বোধ হয় এত দিনে,
আপনার রিভিউ আমাকে জানাবেন প্লিজ,
শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.