নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

এরই নাম তবে জীবন

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০

কিছু অদৃশ্য কাঁটাতার আটকে দিয়েছিল অনুভুতিকে তাই
সন্ন্যাস, সংসার কোনোটাই হলো না আমার,
আমার রক্তক্ষরণ আমিই দেখি, নবঅন্ধকার তাতে বাঁধা হয় না
আজ অপ্রাপ্তির তালিকায় সাজিয়েছি কাংখিত স্বপ্নগুলি
তবু কেন তোমাকে ছোবার অকারন বায়না ধরি-
এরই নাম তবে জীবন !!

গত হয়ে যাওয়া জীবনের কোন ক্ষত—বয়ে বেড়ানো
আর কিছু নয় শুধু সময়ের অপচয়
যে ফিরে আসেনা কখনোই তাকে ঘিরে বিষাদ স্মৃতি আর নয়
ভাঙা আর গড়া সংসারের নিত্য কাব্য
মানুষ নিয়ে পুতুল খেলা বিধাতা খেলে চলছে
এরই নাম তবে জীবন !!

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৫

রাবেয়া রাহীম বলেছেন: অনেক শুভেচ্ছা ।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লাগা সহ শুভেচ্ছা রইল।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৫

রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসা অফুরন্ত ।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

রক্তিম দিগন্ত বলেছেন: সুন্দর কবিতা। ভাল লাগলো। :)

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৭

রুদ্র জাহেদ বলেছেন: কবিতা ভালো লেগেছে আপুনি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.