নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষার কষ্ট

০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৫



কি করে সব কিছু পাল্টায়, চেয়ে চেয়ে দেখে যাই শুধু-
নীড়ে বসে আনমনে...সময় ঝিমিয়ে থাকে যেন ;
ফুলের সুবাস, পাতার রঙ আকুল করেনা আগের মতন-
রাত পাখির ডানা ঝাপটানোর শব্দ
নিঝুম রাতে ঝুর ঝুর তুষার পাত,
হাডসনের কুল কুল বয়ে যাওয়ার ধ্বনি--আগ্রহ নিয়ে শুনি;
প্রতিবেশীর আদরের কুকুরটি কেঁদে উঠে...একাকি কি?

মৃত্যুর রঙ খুব ভাবায় আজকাল--কেমন হয়...?
কাল ?
ধুসর ?
সাদা ?
নাকি নীল ?
নষ্ট কষ্ট গুলো নীল করে দেয়-
মরনের রঙও কি নীল?
একাকীত্বের কষ্ট কি মরণের সমান...?
হবে হয়ত ।!

অনুভবে জড়িয়ে বহুদূর থেকে ফিসফিসিয়ে বলেছিলে,
"চল... বৃষ্টি নামাই, পাগলি !"
তোমার সেই অদৃশ্য ভালবাসার স্পর্শ -
অন্তরে গচ্ছিত রেখেছি অমূল্য সম্পদ করে !
আজ গভীর অমানিশায় নিজের অস্তিত্বে কাটাকুটি খেলি-

শরতের রোদেলা সকালে তোমার হাত থেকে একমুঠো শিউলি,
খুব ভালোবেসে নেওয়ার অপেক্ষায়
...তুলে দেবেতো...অনি?

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৪

রুদ্র জাহেদ বলেছেন: মৃত্যুর রঙ খুব ভাবায় আজকাল--কেমন হয়...?
কাল ?
ধুসর ?
সাদা ?
নাকি নীল ?
নষ্ট কষ্ট গুলো নীল করে দেয়-
মরনের রঙও কি নীল?
একাকীত্বের কষ্ট কি মরনের সমান...?
হবে হয়ত ।!

শরতের রোদেলা সকালে তোমার হাত থেকে একমুঠো শিউলি,
খুব ভালোবেসে নেওয়ার অপেক্ষায়
...তুলে দিবেতো...অনি?
কিছুটা হেলাল হাফিজের ছায়া।সকাল সকাল অসাধারন সুন্দর একটি কবিতা পাঠ করলাম।সুপ্রভাত আপুনি

০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৬

রাবেয়া রাহীম বলেছেন: সুপ্রভাত আপনাকেও । ভাল থাকবেন ।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৩

রাফা বলেছেন: মৃত্যুর রং কখনও স্বেতশুভ্র আবার কখনও নিকষ কালো।

চমৎকার হয়েছে,পড়ে মুগ্ধ হওয়ার মতই সৃষ্টি।কিন্তু অনি'তে এসে হোচট খেলাম একটু।

ধন্যবাদ,রা.রাহীম।

০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

রাবেয়া রাহীম বলেছেন: শুরুতেই হতাশা মনে হলেও এটা আসলে আশাবাদী কবিতা । নিঃসঙ্গতার শুরুটা হয়েছে "অনি"র জন্য আবার "অনি" যখন পাশে আসবে সকালটা শরতের রোদেলা সকাল হয়ে যাবে ।
ভাল লেগেছে আপনার কথা । ভালবাসা রইল । ভাল থাকবেন।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৪

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।

০৯ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০১

রাবেয়া রাহীম বলেছেন: আনন্দ পেলাম । ভালবাসা রইল । ভাল থাকবেন।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: মরন = মরণ।

তুলে দিবেতো...অনি?
তুলে দেবেতো... অনি?
পড়তে সমস্যা হচ্ছিল। নিজ সুবিধার্তে নিজের মতো করে নিলাম।

কবিতা ভালো লেগেছে।

০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

রাবেয়া রাহীম বলেছেন: আপনার আন্তরিক সহযোগিতায় আমি কৃতজ্ঞ । ঋণী হয়ে রইলাম শুধু । অফুরন্ত ভালবাসা রইল । এভাবেই পাশে আশা করবো সব সময় । অনেক ভাল থাকবেন ।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১

জনম দাসী বলেছেন: ''চল... বৃষ্টি নামাই, পাগলি !''

কথাটি মনের কোনে ...;;;

ভাল থাকুন বোন, ভাল লাগা রেখে গেলাম...

০৯ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০২

রাবেয়া রাহীম বলেছেন: আপনিও অনেক অনেক ভাল থাকুন জগতের সব ভাল লাগা নিয়ে ।

খুব খুশী হয়েছি আপনার মনের কোনে আমার কবিতা পৌঁছতে পারলো বলে ।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১

রক্তিম দিগন্ত বলেছেন: মৃত্যুর রঙ একাকীত্ব।
এই রঙ দেখা যায় না। স্পর্শ করা যায় না। অনুভব করতে হয় শুধু।

লেখাটা অনেক ভাল হয়েছে।

০৯ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৩

রাবেয়া রাহীম বলেছেন: ভাল লেগেছে আপনার কথা । ভালবাসা রইল । ভাল থাকবেন।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০৯ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৩

রাবেয়া রাহীম বলেছেন: পনার প্রশংসায় আপ্লুত হলাম । ভাল লেগেছে আপনার কথা । ভালবাসা রইল । ভাল থাকবেন।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক সুন্দর হইছে লেখা কবি

শুভেচ্ছা

০৯ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৪

রাবেয়া রাহীম বলেছেন: শুভেচ্ছা আপনাকেও অনেক ।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: নীল আকাশ থেকেই কিন্তু সুখের বৃষ্টি ঝরে । কবিতা ভাল লেগেছে ।

০৯ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৪

রাবেয়া রাহীম বলেছেন: ঠিক বলেছেন । সুখের সাথে কষ্ট থাকে আবার কষ্টের সাথে সুখ । এভাবেই জীবন । ভাল লেগেছে আপনার কথা । ভালবাসা রইল । ভাল থাকবেন।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮

ডরোথি গোমেজ বলেছেন: ভাল হয়েছে। হয়তোবা মানুষের নিজস্ব কিছু কষ্ট কবিতা নামক সৃষ্টিতে জড়ো হয়।

০৯ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৫

রাবেয়া রাহীম বলেছেন: হতে পারে । কবিতা মনের কথা বলে । ভাল লেগেছে আপনার কথা । ভালবাসা রইল । ভাল থাকবেন।

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯

খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার কবিতা। শুভকামনা অনেক।

০৯ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৮

রাবেয়া রাহীম বলেছেন: শুভ কামনা আপনারর জন্য অনেক রইল ।

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: অসাধারণ!
খুব সুন্দর লিখেছেন বুবু,মুগ্ধ হলাম,
শুভেচ্ছা।।

০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

রাবেয়া রাহীম বলেছেন: ভাল লেগেছে অনেক রবি তোমাকে পেয়ে ।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৫

শতদ্রু একটি নদী... বলেছেন: র‍্যাবস, তুমি এখানে?? বিবো তোমাকে মঞ্চে খুঁজে মরছে। ও এখন হালকা নাম নিয়ে হালকা হালকা পদ্য লিখছে। দেখে নিও

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

রাবেয়া রাহীম বলেছেন: তুমি দেখছি আমার লেজে লেজে !! অসম্ভব ভাল লেগেছে তোমায় এখানে পেয়ে । বিবো কে খবর দাও আমি বেঁচে আছি ।

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

শতদ্রু একটি নদী... বলেছেন: যাহ, এমনে বললা? তবে তোমার লেজ আছে জানতাম না। যাইহোক, বিবো ইতিমধ্যে হারিয়ে গেছে। সাথী এন্ড দিয়া, দিয়া এন্ড সাথী করতে করতে কই চলে গেছে এতোক্ষনে কে জানে। আজ আর খুঁজে পাওয়া যাবে না।

ভালো থেকো। :)

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭

রাবেয়া রাহীম বলেছেন: আমি কেউ এর আজকের কবিতা খুব ভাল হয়েছে । তোমার কবিতা পেলাম না । আর এখানের দোকান কেন বন্ধ করে রেখেছ ?
দোকান খোলার ব্যবস্থা কর খরিদ্দার অপেক্ষায় আছে । =p~ =p~ =p~

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

ডি মুন বলেছেন: প্রতিবেশীর আদরের কুকুরটি কেঁদে উঠে...একাকি কি?

এই লাইনটা খুব ভালো লাগল।
সুন্দর কবিতা।

০৯ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৬

রাবেয়া রাহীম বলেছেন: হুম এই লাইনে একাকীত্বের গভিরতা ফুটে উঠেছে যেন । ভাল লেগেছে আপনার কথা । ভালবাসা রইল । ভাল থাকবেন।

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৫

আবু শাকিল বলেছেন: চমৎকার সব কথামালা ।
মৃত্যুর রঙ খুব ভাবায় আজকাল--কেমন হয়...?
কাল ?
ধুসর ?
সাদা ?
নাকি নীল ?
নষ্ট কষ্ট গুলো নীল করে দেয়-
মরনের রঙও কি নীল?
একাকীত্বের কষ্ট কি মরণের সমান...?
হবে হয়ত ।!

০৯ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৬

রাবেয়া রাহীম বলেছেন: ভাল লেগেছে আপনার কথা । ভালবাসা রইল । ভাল থাকবেন।

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪৮

গেম চেঞ্জার বলেছেন: ধূসর কবিতায় ভাললাগা.......


(দয়া করে সবার মন্তব্যের জবাব দিন)

০৯ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০০

রাবেয়া রাহীম বলেছেন: সরি খুব ব্যস্ত সময় পার করছিলাম তাই পেরে উঠছিলাম না ।

আপনার ভালো লাগায় অনেক আনন্দ পেলাম । এভাবেই পাশে চাইব সব সময় ।

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৮

প্রামানিক বলেছেন: মৃত্যুর রঙ খুব ভাবায় আজকাল--কেমন হয়...?
কাল ?
ধুসর ?
সাদা ?
নাকি নীল ?
নষ্ট কষ্ট গুলো নীল করে দেয়-
মরনের রঙও কি নীল?
একাকীত্বের কষ্ট কি মরণের সমান...?
হবে হয়ত ।!


চমৎকার কাব্য কথামালা। খুব ভাল লাগল। ধন্যবাদ

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৬

রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।

১৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬

এস কাজী বলেছেন: কবিতা টা সুন্দর হয়ছে।

আপনারা না সি যৌথ ব্লগার?

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩১

রাবেয়া রাহীম বলেছেন: সরি, বুঝলাম না আপনার প্রশ্ন ।

২০| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩

এস কাজী বলেছেন: ওহ না। আসলে আপনার মত নামেই একটা কাপল ব্লগিং করত। তারা বলত তারা যৌথ ব্লগিং করে। তারা হাজবেন্ড ওয়াইফ। আমি ওটা গুলিয়ে ফেলেছিলাম। দু:খিত।

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩

রাবেয়া রাহীম বলেছেন: বুঝতে পারলাম এখন আপনার কথা , না ভাইয়া আমরা কাপল না , তবে আমার নামের শেষ টুকু আমার স্বামীর শেষ নাম ।

ধন্যবাদ , ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.