| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাবেয়া রাহীম
মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

এসো--আজ কিছু কথা বলি হৃদয় মেলে শোন,
কি করে না ছুঁয়েও ছেয়ে থাকি অটুট বন্ধনে--
ঘুমহীন রাত গুলো তোমার কল্পনায়
কি অপার্থিব সুখ সাগরে ডুবে যায় !!
চল-- আজ বদলে যাই দুজনেই- সুখের স্মৃতিমাখা অতীত নিয়ে ,
চল-- আজ বদলে দেই নিজেদের- চার চোখের সজল দেখায়,
চল--সুখ স্বপ্ন বুনি পরম নির্ভরতায়-ভীষণ এলোমেলো দুটি জীবন নিয়ে ।।
চল-- ঘুরে বেড়াই দু'জোড়া ঠোঁট নিয়ে- আবেগের সীমান্তে,
চল-- ডুবে যাই তপ্ত হৃদয়ের মোহের অসুখে ।।
দুটি হৃদয়ে জমে আছে না বলা কত কথা--
অচেনা পথের ধুলো মাড়িয়ে-
আঙ্গুলের ফাঁকে আঙ্গুল জড়িয়ে-
চল-- ভালবাসার উল্লাসে ডুবে যাই আহ্লাদে !!
অমাবস্যা কেটে আসবে জোৎস্ন্যা !
উত্তাল সাগরের জলে ফিরবে শান্ত ঢেউ !
কি ভীষণ ভালবেসেছি আমরা দুজন-
পেয়ে গেছি কি ভীষণ ভালোবাসা !!
চল--বাঁচি আবার--কিছু দিন আগের মত করে ।।
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৬
রাবেয়া রাহীম বলেছেন: আপনিও অনেক ভাল থাকুন । শুভ কামনা অনেক রইল ।
২|
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১
ধমনী বলেছেন: এত অদ্ভূত ছবি পান কিভাবে?
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩
রাবেয়া রাহীম বলেছেন: ছবিটাই শুধু ভাল লেগেছে , কবিতা ভাল লাগেনি আপু ?
৩|
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩
সুমন কর বলেছেন: শেষ প্যারা বেশ লাগল।
চল--বাঁচি আবার--কিছু দিন আগের মত করে ।।
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৭
রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ অনেক ভাল থাকবেন।
৪|
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: চল-- আজ বদলে যাই দুজনেই-সুখের স্মৃতিমাখা অতীত নিয়ে ,
চল-- আজ বদলে দেই নিজেদের-চার চোখের সজল দেখায়,
চল--সুখ স্বপ্ন বুনি পরম নির্ভরতায়-ভীষণ এলোমেলো দুটি জীবন নিয়ে ।।
চল-- ঘুরে বেড়াই দু'জোড়া ঠোঁট নিয়ে আবেগের সীমান্তে,
চল-- ডুবে যাই তপ্ত হৃদয়ের মোহের অসুখে ।।
============================ ইচ্ছার ডানা মেলে দিন ! অনেক ভাল লাগল।
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৭
রাবেয়া রাহীম বলেছেন: ভাল লাগায় আপ্লুত হলাম । শুভেচ্ছা রইল অনেক ।
৫|
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১১
তানজির খান বলেছেন: ভাল লাগলো কবিতা। আপনাকে আমন্ত্রণ রইল আমার লেখায়। শুভ কামনা।
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৮
রাবেয়া রাহীম বলেছেন: আপনার লেখা আমাকে ভীষণ টানে । আমি রেগুলার আপনার লেখা পড়ি ।
শুভ কামনা রইল আপনার জন্য ।
৬|
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৭
ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, বেশ সুন্দর ||
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৮
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ ।
৭|
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২০
আবু শাকিল বলেছেন: বাহ ! কি সুন্দর কথা -
চল-- ঘুরে বেড়াই দু'জোড়া ঠোঁট নিয়ে আবেগের সীমান্তে,
চল-- ডুবে যাই তপ্ত হৃদয়ের মোহের অসুখে ।।
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৯
রাবেয়া রাহীম বলেছেন: আপ্লুত হলাম । অনেক শুভেচ্ছা রইল।
৮|
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৬
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকবেন ।
৯|
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৯
আজাদ মোল্লা বলেছেন: শেষের লাইন কটি খুব সুন্দর হয়েছে ।
অসাধারণ লিখেছেন ।
+++ টা দিয়ে গেলাম ।
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২২
রাবেয়া রাহীম বলেছেন: আপ্লুত হলাম । অনেক শুভেচ্ছা রইল ।
১০|
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩০
অভ্রনীল হৃদয় বলেছেন: সুন্দর কবিতা।
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩
রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ অনেক । অনেক খুশী হলাম ।
১১|
১৩ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৫২
ধমনী বলেছেন: অমাবস্যা কেটে আসবে জোৎস্ন্যা ! উত্তাল সাগরের জলে ফিরবে শান্ত ঢেউ !
- ভরা জোৎস্নায় জোয়ার আসে, ঢেউ তীব্রতর হয়।
-- ধমনী ভাইয়া হয়।
১৩ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৫৫
রাবেয়া রাহীম বলেছেন: ভালো লাগলো ভাইয়া আপনার কথা । কবি মন লিখে যাই কত কথা .। পাঠক বুঝে নেক নিজের মত করে ,
ভাল থাকবেন , অনেক ভালবাসা রইল আপুর তরফ থেকে ।
১২|
১৩ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:১৫
ধমনী বলেছেন: এত রাতে জেগে আছেন?
আপনি কি দেশের বাইরে থাকেন?
১৩ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:১৮
রাবেয়া রাহীম বলেছেন: ঠিক বলেছেন আমি দেশের বাইরে থাকি আমার সবে সন্ধ্যা হল । আমি নিউ ইয়র্ক আছি ।
১৩|
১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০৬
শুভ্র বিকেল বলেছেন: চমৎকার! শুভেচ্ছা জানবেন কবি।
১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১১
রাবেয়া রাহীম বলেছেন: শুভেচ্ছা আপনাকেও ।
১৪|
১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭
সকাল রয় বলেছেন: বাহ! সুন্দর ভাবনা
১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২
রাবেয়া রাহীম বলেছেন: আপনাকে আবার পেয়ে আপ্লুত হলাম । অনেক ভালবাসা রইল । ভাল থাকবেন ।
১৫|
১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: শেষ প্যারায় আমারো ভালো লাগা।
+++
শুনো||শোন --- সম্ভবত।
১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
রাবেয়া রাহীম বলেছেন: আপনি ঠিক বলেছেন , আমি টাইপিং এ তুলতে পারছিলাম না । ভাল লাগলো আপনার আন্তরিকতা । শুধুই ভালবাসা রইল । ভাল থাকবেন ।
১৬|
১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২
তামান্না তাবাসসুম বলেছেন: ভাললাগা রেখে গেলাম ![]()
শুভকামনা।
১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
রাবেয়া রাহীম বলেছেন: শুভ কামনা অনেক আপনার জন্য রইল।
১৭|
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮
গাধা মানব বলেছেন: অনেক ভাল লাগল কবিতাটি। ![]()
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৩
রাবেয়া রাহীম বলেছেন: আপ্লুত হলাম । শুভেচ্ছা রইল ।
১৮|
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪২
ভ্রমরের ডানা বলেছেন: আশাজাগানিয়া কবিতায় মুগ্ধতা। খুব ভাল লেগেছে কবিতা। শুভ কামনা।
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৪
রাবেয়া রাহীম বলেছেন: শুভ কামনা রইল আপনার জন্য অনেক বেশি ।
১৯|
১৪ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৩৪
রুদ্র জাহেদ বলেছেন:
দুটি হৃদয়ে জমে আছে না বলা কত কথা--
অচেনা পথের ধুলো মাড়িয়ে-আঙ্গুলের ফাঁকে আঙ্গুল জড়িয়ে-
চল-- ভালবাসার উল্লাসে ডুবে যাই আহ্লাদে !!
অমাবস্যা কেটে আসবে জোৎস্ন্যা ! উত্তাল সাগরের জলে ফিরবে শান্ত ঢেউ !
কি ভীষণ ভালবেসেছি আমরা দুজন-পেয়ে গেছি কি ভীষণ ভালোবাসা !!
চল--বাঁচি আবার--কিছু দিন আগের মত করে ।।
নতুন প্রাণ-নতুন জীবনের আহ্বানের মতো।খুব ভালো লাগল আপুনি
১৪ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪৮
রাবেয়া রাহীম বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । ভাল লাগলো অনেক ।
২০|
১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ কবিতা !
অভিনন্দন কবি !
১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
রাবেয়া রাহীম বলেছেন: ভাল থাকবেন । অনেক ধন্যবাদ ।
২১|
১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১
গেম চেঞ্জার বলেছেন: চমৎকার রোমান্টিক ভাবনা। আমারও এইরকম একটা ছড়া আছে।
কি ভীষণ ভালবেসেছি আমরা দুজন-
পেয়ে গেছি কি ভীষণ ভালোবাসা !!
চল--বাঁচি আবার--কিছু দিন আগের মত করে ।।
তবে তাই হোক। হা হা হা ![]()
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৪
রাবেয়া রাহীম বলেছেন:
পড়ব আপনার ছড়া ।
ভাল থাকুন আনন্দে থাকুন ।
২২|
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:২৪
বুলেট সামি খান বলেছেন: এসো--আজ কিছু কথা বলি হৃদয় মেলে শোন,
কি করে না ছুঁয়েও ছেয়ে থাকি অটুট বন্ধনে-
খুব সুন্দর আবেগ<<<
ভাল লেগেছে।
২১ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৪১
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ ।
২৩|
২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০১
রাজিয়া সুলতানা বলেছেন: এই সকালে কবিতাটা পড়ে মনটা কেমন যেন হয়ে গেল। প্রতিটি লাইনেই ভালো লাগা; প্রতিটি লাইনেই কষ্ট। যেন কিছু একটা মনে করিয়ে দেয়।
আপুনি, অনেক ভালো লেগেছে লেগেছে লিখাটা। প্রতিটি লাইন ভালো লেগেছে। সকালের একরাশ শুভেচ্ছা!
২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২০
রাবেয়া রাহীম বলেছেন: আপনার ভাল লাগায় অনেক আনন্দ পেলাম । এমন অনুভুতির জন্যি আমার লেখা । ভাল থাকুন । অনেক ভাল ।
২৪|
২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭
খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার কবিতা। ভাল লেগেছে ভীষণ। নিরন্তর ভাল থাকা হোক।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮
জনম দাসী বলেছেন: চল--বাঁচি আবার--কিছু দিন আগের মত করে...।।
ডুবে যাই তপ্ত হৃদয়ের মোহের অসুখে ।।
বেদনা রাশি রাশি পাহাড়তুর, হায় ;
তাতে কারবা কি আসে যায় ।।
ভাল থাকুন বোন, সব সময়.........