নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

রোদেলা সময়

১৩ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:০৮



খুনসুটি আর মান অভিমানে কেটে যাচ্ছে রোদেলা সময়
অকারণ অভিমানী ঝগড়া আর দুজনার দুষ্টুমি ভরা রাতে,
চোখের ভাষা বলে, সব হারিয়ে যাচ্ছে আমার একটু একটু করে-
ভ্রমর কাজল কালো চোখ দুটিতে বিস্ময় ফুটিয়ে বলি-
ইশ!! কিছু কি দরকার ছিল এতোটা কাছে আসার !!

আমার পাতলা ঠোঁটে গল্পের খই, অবাক করা কাছে টানে তোমায়-
অঙ্গের বাঁধনে বেঁধে আমায়, অবাধ্য চুল গুলোকে বশে আনতে
মরিয়া হয়ে বিজয়ী সৈনিকের মত উৎফুল্ল হয়ে তুমি বল
"তুমি শ্রেষ্ঠ বলেই অনায়াসে বলতে পারি,কিচ্ছু জানিনে
শুধু বলি, ঈশ্বর সাক্ষী !
প্রতিদিন যেন নতুন করে তোমার প্রেমে পড়ি"!।

দস্যিপনা কথার দৃষ্টিপাতে তোমার চোখের কোণে প্রেমের ফাঁসি-
ছোট ছোট অনুভবে ঠাসা ছোঁয়া - ছোঁয়া চুম্বনে আবেশিত হৃদয়ের ভিত -
সংস্পর্শের বানে সৃষ্টি প্রেমের উন্মাদনায় সাজিয়েছি দুটি প্রাণ-
কী মায়া লুকিয়েছ ঐ চোখে ? হায় তোমাকে দেখিবার সাধ!

মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২২

ব্যাক ট্রেইল বলেছেন: অনি তাহলে ফিরে এসেছে!!

১৩ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৪

রাবেয়া রাহীম বলেছেন: খুব ভাল লাগলো আপনার কথা । "অনি" ফিরেছে কিনা শেষ লাইন টাতেই লুকিয়ে আছে সেই রহস্য ।
অনেক ভালনাসা রইল । অনি'র কথা মনে থাকায় শুধু কৃতজ্ঞ, ভাবতে ভাল লাগছে "অনি" একটা আবেদন সৃষ্টি করতে পারলো বলে ।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৩

তুষার আহাসান বলেছেন: "আমার পাতলা ঠোঁটে গল্পের খই, অবাক করা কাছে টানে তোমায়-
অঙ্গের বাঁধনে বেঁধে আমায়, অবাধ্য চুল গুলোকে বশে আনতে "
ভাল লাগল।

১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৯

রাবেয়া রাহীম বলেছেন: আপনার ভাল লাগায় আপ্লুত হলাম । অনেক শুভ কামনা ।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫১

শুভ্র বিকেল বলেছেন: অসাধরণ। শুভকামনা।

১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪০

রাবেয়া রাহীম বলেছেন: শুভ কামনা আপনার জন্য ।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩০

মাহবুবুল আজাদ বলেছেন: সাত সকালে এত ভাল একটা কবিতা - দিনের শুরুটা খুবই মায়াময় করে দিল, আন্তরিক কৃতজ্ঞতা।
ভাল থাকুন সব সময়।

১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪১

রাবেয়া রাহীম বলেছেন: আপনিও অনেক ভাল থাকুন । সারাদিন শুভ কাটুক , শুভ কামনা রইল ।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০২

রাফা বলেছেন: ভ্রমর কাজল কালো চোখ দুটিতে বিস্ময় ফুটিয়ে বলি-
ইশ!! কিছু কি দরকার ছিল এতোটা কাছে আসার !?
অবাক জিজ্ঞাসা কেনো...?
অনী 'এখনও এলোনা-এরপরে কি তাহোলে মেঘলা সময়?

ভালো হইছে কোবতে-ধন্যবাদ,রা.রাহীম।

১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৬

রাবেয়া রাহীম বলেছেন: ভালো লাগলো খুব "অনি'র কথা মনে রাখায় । দেখা যাক এরপরে কি হয় ।
অনেক শুভ কামনা রইল ।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: "তুমি শ্রেষ্ঠ বলেই অনায়াসে বলতে পারি,কিচ্ছু জানিনে
শুধু বলি, ঈশ্বর সাক্ষী !
প্রতিদিন যেন নতুন করে তোমার প্রেমে পড়ি"!।

পুরো কবিতাটা চমৎকার !
এই তিনটি লাইন অতি চমৎকার !
বোলট লাইন টি চমৎকার টু দি পাওয়ার টেন !

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

রাবেয়া রাহীম বলেছেন: আপনার ভাল লাগা অনেক আনন্দ দিল , শুধুই ভালবাসা রইল। ভাল থাকবেন , অনেক শুভ কামনা ।

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১২

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: সকালের শুরুতে এক কাপ গরম লাল চা আর আপনার কবিতা- এ দুটো মিলে ভালো সমন্বয় হলো। শুভ পরিচয়।

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

রাবেয়া রাহীম বলেছেন: আমি আপ্লুত । শুভ পরিচয় । ভাল থাকবেন ।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪

ধমনী বলেছেন: "তুমি শ্রেষ্ঠ বলেই অনায়াসে বলতে পারি,কিচ্ছু জানিনে
শুধু বলি, ঈশ্বর সাক্ষী !
প্রতিদিন যেন নতুন করে তোমার প্রেমে পড়ি"!
--- সেইরাম...

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

রাবেয়া রাহীম বলেছেন: আপ্লুত হলাম, ভাইয়া । শুধুই ভালবাসা । আবার পেয়ে খুব খুশী হয়েছি।

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০০

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: অসাধারণ!!

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

রাবেয়া রাহীম বলেছেন: রবি , আনন্দ পেলাম অনেক ।

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

রাবেয়া রাহীম বলেছেন: অনেক শুভেচ্ছা রইল ।

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

আবু শাকিল বলেছেন: আপনার কবিতায় মনের ভাব খুব সহজে প্রকাশ পায় ।
কবিতার কথাগুলি সবার ই চাওয়া-পাওয়া ।
ধন্যবাদ ।

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০২

রাবেয়া রাহীম বলেছেন: সুন্দর মন্তব্যে আপ্লুত হলাম। শুভ কামনা ।

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২২

রুদ্র জাহেদ বলেছেন: এটা একটু কম ভালো লাগল আপুনি।হয়ত বাক্যের আরম্ভরতায় আমি আপন করে নিতে পারিনি কবিতানুভূতি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.