| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাবেয়া রাহীম
মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !
একদিন মুখোমুখি আমরা দুজন- !
লম্বা সফরে আমি কিছুটা ক্লান্ত,
কাছে পাওয়ার তাড়নায় তুমি কি উদ্বেলিত ?
আমাদের মাঝে দেয়াল শুধু মৌনতা-
আমি বুক ভরে শ্বাস নেই..লম্বা।।
যে হাতটা স্পর্শ করার জন্য
অনেকগুলো দিন নিজের হাত শক্ত
মুঠো করে দীর্ঘশ্বাস ফেলেছি--
আজ মুচকি হেসে বাড়িয়ে সে হাত
বললে "হ্যালো"...
এতো দিনের হাসি কান্নার ভিড়-
ভাবি আহা জীবন- কত প্রশান্তির !!
হাজারো দীর্ঘশ্বাস পোড়ানোর পর-
বুকেতে লক্ষ লক্ষ চুম্বনের ইতিহাস লুকানোর পর
অজস্র স্বপ্ন দুমড়ানো মোচড়ানোর পর
আজ কাছাকাছি আমরা দুজন...!!!
কিছু কথা তোমার, খুব অল্প কথা আমার;
কেবলই ছোট ছোট সহজ আলাপন--
তারপর...
আমি নির্বাক--তুমিও কথার খোঁজে,
সময় বয়ে যায়---
অথচ এই সময়ের আগে কত কবিতা,
কত ছন্দ, কত চোখের জল--প্রতীক্ষায় সারাক্ষণ;
আকাশ ছোঁয়া স্বপ্ন খুঁজে ফিরেছে মন !!
সময় ভেসে যাচ্ছিল হাওয়ার মত,
সমুদ্রের ঢেউয়ের মত, ফুলের পাপড়ির মত-
...আমার ফিরে আসার পালা,
তোমারও ঘরে যাওয়ার তাড়া।
হঠাৎ মনে হলো...
দু'হাত বাড়িয়ে বুকে টেনে নিতে চেয়েছিলে কি...অনি?
১৪ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪৭
রাবেয়া রাহীম বলেছেন: অনেক শুভেচ্ছা রইল ।
২|
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩০
খাদেমুল ইসলাম জয় বলেছেন: আপনি তো অসাধারন লিখেছেন
না জানি আপনি কত অসাধারন
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২১
রাবেয়া রাহীম বলেছেন: অনেক শুভেচ্ছা আর শুভ কামনা রইল , পড়ার জন্য সুন্দর মন্তব্যের জন্য ।
৩|
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৮
তার আর পর নেই… বলেছেন: ভাল লাগছে।
১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
রাবেয়া রাহীম বলেছেন: ভাল লাগায় আপ্লুত হলাম ।
৪|
১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮
নিলিমার নীল বলেছেন: মোন ভোরে গেল । শুভ কামনা রইলো ।
১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
রাবেয়া রাহীম বলেছেন: আনন্দ পেলাম অনেক । ভাল থাকবেন ।
৫|
১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮
নুরএমডিচৌধূরী বলেছেন: এতো অন্তরঙ্গে কবি.........মুখোমুখি তো নয়
কবিতায় অনেক ভাল লাগা জানবেন
১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ , ভাল থাকবেন।
৬|
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: আজ মুচকি হেসে বাড়িয়ে সে হাত
বললে "হ্যালো"
আরো রোমান্টিক কিছু বলতে পারতো।
কবিতাটার শেষ বেশি সুন্দর। একটু বেশিই। +
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪
রাবেয়া রাহীম বলেছেন: তাইতো এত অল্প কথা কেন বলে "অনি" !!
চেষ্টা করছি "অনি" আরও কিছু বলুক । কিন্তু "অনি" যে কথা কম বলে । ভাবে বেশী !।
আপনার এত সুন্দর মন্তব্য আমাকে আবারো নতুন সৃষ্টিতে উতসাহিত করল অনেক বেশী । শুধুই ভালবাসা রইল আপনার জন্য ।
অনেক ভাল থাকবেন । এভাবেই পাশে আশা করব সব সময় । ধন্যবাদ ।
৭|
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০
রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ ।
৮|
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩
কবীর বলেছেন: ভাল লাগেলা............
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০
রাবেয়া রাহীম বলেছেন: আপ্লুত হলাম ।
৯|
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগছে বললে ঠিক হবে না। অনেক ভাল হইছে। ভাল থাকবেন।
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৭
রাবেয়া রাহীম বলেছেন: আপ্লুত হলাম । শুধুই ভালবাসা ।
১০|
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫১
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার কবিতা ![]()
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৭
রাবেয়া রাহীম বলেছেন: শুভেচ্ছা অফুরান ।
১১|
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৪
রাফা বলেছেন: হয়তো হ্যা অথবা না..।
অনী'রা খুব দুর্বোধ্য।
ভালো লিখেছেন-ধন্যবাদ,রা.রাহীম।
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:২১
রাবেয়া রাহীম বলেছেন: কবিতাটি বুঝতে পারলেন , খুব আনন্দ পাচ্ছি । অসংখ্য ধন্যবাদ !!
অনী'রা দুর্বোধ্য হয় বলেই তাদের নিয়ে কবিতা হয় ।
শুধুই ভালবাসা । ভাল থাকবেন ।
১২|
১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কবিতাগুলি বরাবরই হৃদয় ছুঁয়ে যায় ।
শুভ কামনা কবি !
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬
রাবেয়া রাহীম বলেছেন: শুভ কামনা অফুরন্ত আপনার জন্য ।
১৩|
১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩
ধমনী বলেছেন: শেষ দুলাইনে এসে ভিন্নমাত্রায় প্রবেশ করলো অনুভূতি।
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭
রাবেয়া রাহীম বলেছেন: আপ্লুত হলাম । ভাল থাকবেন ।
১৪|
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪
তানজির খান বলেছেন: সময় ভেসে যাচ্ছিল হাওয়ার মত,
সমুদ্রের ঢেউয়ের মত, ফুলের পাপড়ির মত.............
খুব ভাল লাগলো কবিতা। লাইনগুলি মনে হচ্ছে আমার না বলা কথা।
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭
রাবেয়া রাহীম বলেছেন: আনন্দ পেলাম অনেক । ভাল থাকবেন ।
১৫|
১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
গেম চেঞ্জার বলেছেন: ভালই লাগছে আপনা কবিতাদের। চালিয়ে যান আপু।
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৬
রাবেয়া রাহীম বলেছেন: আপনাকে নিয়মিত পেয়ে সত্যি অনেক বেশী উৎসাহ পাচ্ছি ।
শুভেচ্ছা রইল । ভাল থাকুন ।
১৬|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪
ইশতিয়াক ফাহাদ বলেছেন: অসাধারণ।।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১
রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসা রইল।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৮
রুদ্র জাহেদ বলেছেন:
সময় ভেসে যাচ্ছিল হাওয়ার মত,
সমুদ্রের ঢেউয়ের মত, ফুলের পাপড়ির মত-
...আমার ফিরে আসার পালা,
তোমারও ঘরে যাওয়ার তাড়া।
হঠাৎ মনে হলো...
দু'হাত বাড়িয়ে বুকে টেনে নিতে চেয়েছিলে কি...অনি?
দারুণ ভালো লাগা
+++