| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাবেয়া রাহীম
মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !
ভাবি...
পায়ে পা মিলিয়ে পাশে হাঁটতে যদি বেশ হত !
কি তুষার,কি রোদ, কি পাতা ঝরার দিনে
উষ্ণতা খুঁজে ফিরতাম ও বলিষ্ঠ হাতের মুঠোয়
প্রভাতে সাঁঝে ! ও হাতটা ছুঁয়ে যেত আমার বুকে-
অনুভবে রঙ্গীন হতাম অলিন্দ-নিলয়ের অদ্ভুত খেলায় ।।
ভাবি...
যদি খেয়াল রাখতে সকালে চা এর সময়
চুলোটা জ্বলে আছে কি মনের ভুলে !
সাবধানী চোখ তোমার আমার সুরক্ষায়
ছল ছল হয়ে যেত ! পাশাপাশি দুটি চায়ের কাপ
টুংটাং শব্দ তুলে হৃদয়ের গভীরে ঝংকার তুলে দিত ।।
ভাবি...
বকুনি দিতে কাজ ফাঁকি দিয়ে তোমার ভাবনায় ডুবে থাকি বলে...!
অফিস ছুটির পর ত্রস্ত পায়ে ছুটে আসি তোমাকে অপেক্ষায় রাখবো না ভেব ।।
ভাবি...
ঘরময় ওলটপালট হত তোমার বই, ল্যাপটপ,টেবিলের উপর-
মেঝেতে সারিবদ্ধ বইখাতার স্তুপ, অবিন্যাস্ত কাপড়, স্যান্ডেল ।
ভাবি...
অভিমানে দুচোখের কোণে দুফোঁটা চিকচিক জলের কণা
জমিয়ে বসে থাকতাম, অভিমান কমাতে এলে দুমদাম কিল বসিয়ে
বুকে মুখটা গুঁজে চোখের জল-কাজলে লেপ্টে দিতাম বুকের রুক্ষ জমিন!
ভাবি...
অলস শীতের বিকেলে তোমার হাতে হাত, চোখে চোখ আর ঠোঁটে ঠোঁট রেখে
শিহরন আর শান্তিময়ী সময় কেটে যেত ! পরিপাটি বিছানার গোছানো চাদরটা
ঠিকানা হারিয়ে এলোমেলো হত প্রতিদিন !! বৃষ্টি তুমুল-ছন্দে ভোরের আদরে
জড়িয়ে যেতাম বুকের ভেতর !!
ভাবি...
কেন ভালবাসলাম তোমায়, কারনে-অকারনে -
যেদিন খুব বরফ পড়বে, হুঁশ করে পেট্রল গাড়ী ছুটে যাওয়ার শব্দ ছাড়া
চারিদিকে প্রাণের কোন স্পন্দন থাকবেনা,সেদিন অবসরে যাব
ভাবার জন্য কেন ভালবেসেছিলাম।।
১৬ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:২৫
রাবেয়া রাহীম বলেছেন: অনেক শুভেচ্ছা রইল । ভাল থাকবেন।
২|
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: ভাবনার সাগরে হারিয়ে যাওয়া
ফের নিজেকে ফিরে পাওয়া
আমিও ভাবি যদি এমন হয় মন্দ নয়।
অসাধারণ! শুভেচ্ছা জানবেন,বুবু ভাল থাকবেন।
১৬ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:২৫
রাবেয়া রাহীম বলেছেন: রবি খুব ভাল বলেছ তো।। অনেক ভালবাসা রইল ।
৩|
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪২
আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর কবিতা , ভাবনা গুলো অনেক সুন্দর ।
১৬ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:২৬
রাবেয়া রাহীম বলেছেন: অনেক শুভেচ্ছা রইল।
৪|
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৯
রাফা বলেছেন: বাব্বাহ পুরাই রোমান্টিক ভাবনা...
অভিমানে দুচোখের কোণে দুফোঁটা চিকচিক জলের কণা
জমিয়ে বসে থাকতাম, অভিমান কমাতে এলে দুমদাম কিল বসিয়ে
বুকে মুখটা গুঁজে চোখের জল-কাজলে লেপ্টে দিতাম বুকের রুক্ষ জমিন!
ভাষার সরলতায় ভালোই লিখেছেন।
ধন্যবাদ,রা.রাহীম।
১৬ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:২৭
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও । ভাল থাকবেন ।
৫|
১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২
আহমেদ জী এস বলেছেন: রাবেয়া রাহীম ,
বেশ রোমান্টিক । সহজবোধ্য । কারো জন্যে অলিন্দে অলিন্দে রক্তদের ছোটাছুটি ।
আবার কোনও একদিন কারনে-অকারনে - যেদিন খুব বরফ পড়বে, সেদিন কিন্তু জমাট বেঁধে যাবে সব..।
১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
রাবেয়া রাহীম বলেছেন: অনেক শুভেচ্ছা রইল । ভাল থাকবেন ।
৬|
১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাবনাগুলি এতো রোমান্টিক
অভিমানে দুচোখের কোণে দুফোঁটা চিকচিক জলের কণা
জমিয়ে বসে থাকতাম, অভিমান কমাতে এলে দুমদাম কিল বসিয়ে
বুকে মুখটা গুঁজে চোখের জল-কাজলে লেপ্টে দিতাম বুকের রুক্ষ জমিন!
অসম্ভব ভালো লাগা থাকল।
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০০
রাবেয়া রাহীম বলেছেন: ভাল থাকবেন .। শুভেচ্ছা রইল ।
৭|
১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৩
শাহরিয়ার বাপন বলেছেন: Better Than The Best.
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০০
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ । শুভেচ্ছা অফুরান ।
৮|
১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৯
সুমন কর বলেছেন: ভাবনাগুলো বেশ কিন্তু শেষে এসে একটু যেন...
মোটামুটি লাগল !
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০২
রাবেয়া রাহীম বলেছেন: ভাবনা থাকলে অপ্রাপ্তিও বেশী থাকে তাই নয় কি?
কিছু একটা লেহেছে তাতেই আমি খুশী । অনেক ভাল থাকবেন। শুভেচ্ছা রইল ।
৯|
১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
গেম চেঞ্জার বলেছেন: আপনি দেখি রোমান্টিসিজমে ভুগিয়েই ছাড়বেন। হাঃ হাঃ
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০২
রাবেয়া রাহীম বলেছেন:
![]()
ভাল থাকুন। আনন্দে থাকুন ।
১০|
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭
দেবজ্যোতিকাজল বলেছেন: সহজ ভাবে সহজ কথা
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৮
রাবেয়া রাহীম বলেছেন: খুব ভালো লাগলো , শুভেচ্ছা অনেক ।
১১|
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬
নুরএমডিচৌধূরী বলেছেন: অলস শীতের বিকেলে তোমার হাতে হাত, চোখে চোখ আর ঠোঁটে ঠোঁট রেখে
শিহরন আর শান্তিময়ী সময় কেটে যেত ! পরিপাটি বিছানার গোছানো চাদরটা
ঠিকানা হারিয়ে এলোমেলো হত প্রতিদিন !! বৃষ্টি তুমুল-ছন্দে ভোরের আদরে
জড়িয়ে যেতাম বুকের ভেতর !!
=অনুভবে শিহরিত হলাম
কবিতায় অনেক স্বাদ পেলাম
অনেক ভাললাগা
অনেক ভালবাসা
কবিতা জোড়ে
ভাল থাকবে কবি
শুভ রাত্রি
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫২
রাবেয়া রাহীম বলেছেন: অনেক শুভেচ্ছা । ভাল থাকুন যেভাবে ভাল থাকতে চান । শুভ কামনা রইল ।
১২|
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২০
মাহবুবুল আজাদ বলেছেন: জীবন এখানে অনেক সুন্দর। অদ্ভুত ভাল লাগা ছুঁয়ে গেল।
মনে হচ্ছে চোখের সামনে সব দেখতে পাচ্ছি - চমৎকার একটা অনুভূতি।
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩০
রাবেয়া রাহীম বলেছেন: আনন্দ পেলাম অনেক । ভাল থাকুন , শুভেচ্ছা রইল ।
১৩|
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫২
রুদ্র জাহেদ বলেছেন: কী নির্মল সুন্দর অনুভূতির কবিতা।প্রাঞ্জল ভাষা হৃদয়ছুঁয়ে গেল।মুগ্ধপাঠ আপুনি
১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
রাবেয়া রাহীম বলেছেন: এত সুন্দর করে আপুনি বলেন মন ভরে যায় । অনেক ভালবাসা । ভাল থাকবে ভাইয়া ।
১৪|
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১
তানজির খান বলেছেন: পায়ের সাথে পা মিলিয়ে নিশ্চয়ই সে হাটবে, আশারাখি। কবিতা খুব ভাল লেগেছে। আবেগ টা ছুয়ে গেল। শুভকামনা ও ভালবাসা রইল প্রিয় কবি।
১৫|
১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১
রুহুল গনি জ্যোতি বলেছেন: চমৎকার লিখেছেন। ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন।
১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
রাবেয়া রাহীম বলেছেন: শুভ কামনা আপনার জন্য অফুরান । ভাল থাকবেন । ভালবাসা রইল ।
১৬|
১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
আবু শাকিল বলেছেন: আপু ত হেব্বি রোমান্টিক কবি।
লিখেন লিখেন কবিতার সাথেই আছি ![]()
১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
রাবেয়া রাহীম বলেছেন: ভাল লাগলো আপনার কথা । শুভেচ্ছা রইল অনেক ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাবনাগুলো এমনই হয়, উপভোগ্যজীবনের এই ভাবনাগুলো যদি ইচ্ছে ঘুরি হয়! চমৎকার কবিতা ।