নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ গন্ধমের প্রলোভনে

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৩



আদি রমনী হাওয়ার মত ভালবেসে গভীর আবেগে
তোমাকে গন্ধম খাওয়াতে চাই
স্রষ্টার আদেশ ভুলে গিয়ে
আমার কি পাপ হবে ?

যে নিষিদ্ধ ফলের আকর্ষণে হাওয়া হয়েছিল চঞ্চল,
বিহ্বল, কামনায় কাতর,
ভেঙ্গেছিল প্রথম প্রথা,
সঁপেছিল নিজেকে আদমের তরে,
হয়েছিল স্রষ্টার বিরাগভাজন...]
যে নিষিদ্ধ ফলের কারনে ,
মানব শ্রেষ্ঠ সর্ব জ্ঞানী হয়েছিলেন প্রথম বিদ্রোহী,
প্রথম বিরহী, প্রথম মুক্ত
সে প্রলোভনে আমি তোমাকে ফেলতে চাই-
আমার কি পাপ হবে ?

হে আদম !
আমায় নিয়ে যাও এই নির্জন স্বর্গ হতে-
ধূলো মাটি জলে, অরণ্যে-পাহাড়ে -সাগরে
আকাশের তলে।
যেখানে মুখ্য নয় - স্বর্গীয় চাওয়া পাওয়া !

রাতপোকারা দল বেঁধে বনতুলসীর ঝোপে করবে উল্লাস
অঝোর ধারায় ঝরবে বৃষ্টি আমাদের কুটির বেয়ে
সবুজ পাতা ছুঁয়ে ছুঁয়ে--
তারপর, মিশে যাব দুই জনে মাটির মায়ায় ।।

উড়িয়ে হাওয়া চুপ চাপ--চাঁদ থই থই জ্যোৎস্নায়
বুকের ভেতর জ্বলবে আস্ত সন্ধ্যা তারার গল্প
সকল ক্লান্তি-সকল শ্রান্তি ভুলে ঠোঁটের আর্দ্রতায় সেঁটে
মুক্তির স্বাদ খুঁজে নেব দুই জনে এক সাথে--
গন্ধম খাওয়াতে চাই...
আমার আদম হবে ?

মন্তব্য ৪৯ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০৯

রাফা বলেছেন: উড়িয়ে হাওয়া চুপ চাপ--চাঁদ থই থই জ্যোৎস্নায়
বুকের ভেতর জ্বলবে আস্ত সন্ধ্যা তারার গল্প
সকল ক্লান্তি-সকল শ্রান্তি ভুলে ঠোঁটের আর্দ্রতায় সেঁটে
মুক্তির স্বাদ খুঁজে নেব দুই জনে এক সাথে--
গন্ধম খাওয়াতে চাই...আমার আদম হবে ??

বাপরে-এই প্রলোভনে সারা না দিয়ে কি করে পালাবে আপনার আদম ?
চমৎকার লিখেছেন,রা.রাহীম-ধন্যবাদ।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১

রাবেয়া রাহীম বলেছেন: ভাল লেগেছে আপনার উচ্ছাস। ভাল থাকবেন।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রেমের উচ্চ মার্গীয় প্রকাশ! ভাল্লাগসে!

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০

রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ অনেক।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০১

রুদ্র জাহেদ বলেছেন:
হে আদম ! আমায় নিয়ে যাও এই নির্জন স্বর্গ হতে-
ধূলো মাটি জলে, অরণ্যে- পাহাড়ে - সাগরে
আকাশের তলে, যেখানে মুখ্য নয় - স্বর্গীয় চাওয়া পাওয়া !
রাতপোকারা দল বেঁধে বনতুলসীর ঝোপে করবে উল্লাস
অঝোর ধারায় ঝরবে বৃষ্টি আমাদের কুটির বেয়ে
সবুজ পাতা ছুঁয়ে ছুঁয়ে--
তারপর, মিশে যাব দুই জনে মাটির মায়ায় ।।

অসম্ভব সুন্দর কবিতা
+++

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০২

রুদ্র জাহেদ বলেছেন:
হে আদম ! আমায় নিয়ে যাও এই নির্জন স্বর্গ হতে-
ধূলো মাটি জলে, অরণ্যে- পাহাড়ে - সাগরে
আকাশের তলে, যেখানে মুখ্য নয় - স্বর্গীয় চাওয়া পাওয়া !
রাতপোকারা দল বেঁধে বনতুলসীর ঝোপে করবে উল্লাস
অঝোর ধারায় ঝরবে বৃষ্টি আমাদের কুটির বেয়ে
সবুজ পাতা ছুঁয়ে ছুঁয়ে--
তারপর, মিশে যাব দুই জনে মাটির মায়ায় ।।

অসম্ভব সুন্দর কবিতা
+++

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২

রাবেয়া রাহীম বলেছেন: ভাল লেগেছে। অনেক ধন্যবাদ।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫

কল্লোল পথিক বলেছেন: বাহ!বেশ হয়েছে।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪

অলওয়েজ ড্রিম বলেছেন: একটি গন্ধমের লাগিয়া আল্লায় বানাইছে দুনিয়া ... (বিখ্যাত গান)

খাইছে এইবার কি তয় দ্বিতীয় দুনিয়ার আগমন অবশ্যম্ভাবী?

আপনার আদম শীঘ্র শীঘ্র আপনার আহ্বানের মানে বুঝুক।

শুভেচ্ছা।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩

রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ অনেক। ভাল থাকবেন

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

ধমনী বলেছেন: কবিদের বয়স একটা সীমায় আটকে যায়, আর বাড়ে না। সে বয়সকে ঘিরেই যত কবিতার গুঞ্জন....

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

রাবেয়া রাহীম বলেছেন: খুব ভাল বলেছেন। অনেক ধন্যবাদ।

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: রাতপোকারা দল বেঁধে বনতুলসীর ঝোপে করবে উল্লাস
অঝোর ধারায় ঝরবে বৃষ্টি আমাদের কুটির বেয়ে
সবুজ পাতা ছুঁয়ে ছুঁয়ে--
তারপর, মিশে যাব দুই জনে মাটির মায়ায় ।।


ভালো লাগল অনেক।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

রাবেয়া রাহীম বলেছেন: আপ্লুত হলাম। ধন্যবাদ।

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

তার আর পর নেই… বলেছেন: গন্ধম খাইয়ে দেন। পাপ হবে না, ভালবাসায় পাপ নেই …:D

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

রাবেয়া রাহীম বলেছেন: ভাল বলেছেন। ধন্যবাদ।

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৭

আবু শাকিল বলেছেন: কবিতায় যেভাবে ডাকছেন-আদম সাড়া না দিয়ে থাকতে পাড়বে না।
কবিতা ভাল্লাগছে।
একটি জিজ্ঞাসা-
গন্ধম ফল দেখতে কেমন??এইটা পৃথিবীতে আছে।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

রাবেয়া রাহীম বলেছেন: ভাল বলেছেন। অনেক ধন্যবাদ।

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: জটিল রোমান্টিক কবিতা।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

রাবেয়া রাহীম বলেছেন: ভাল।লেগেছে আপনার কথা। অনেক ধন্যবাদ।

১২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০২

নতুন বলেছেন: উড়িয়ে হাওয়া চুপ চাপ--চাঁদ থই থই জ্যোৎস্নায়
বুকের ভেতর জ্বলবে আস্ত সন্ধ্যা তারার গল্প
সকল ক্লান্তি-সকল শ্রান্তি ভুলে ঠোঁটের আর্দ্রতায় সেঁটে
মুক্তির স্বাদ খুঁজে নেব দুই জনে এক সাথে--
গন্ধম খাওয়াতে চাই...আমার আদম হবে ??


খুবই ভাল হয়েছে। খুবই দুরন্ত আবেগের প্রকাশ... নারীর পক্ষে এমন লেখা কমই আছে...

''নারীর বুক ফাটে তবুও মুখ ফোটে না'' সেই ইমেজের বিপরীত ভাবনা...

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

রাবেয়া রাহীম বলেছেন: হাহাহাহাহহ। খুব ভাল বলেছেন। আনন্দ পেলাম আপনার কথায়। নারির মুখ এবার থেকে মনে হয় ফুটবে। অনেক ধন্যবাদ।

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যিই অসাধারণ সু উচ্চ মানের ভাল ভাসার কবিতা।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

রাবেয়া রাহীম বলেছেন: ন আপ্লুত হলাম। অনেক ধন্যবাদ।

১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

জেন রসি বলেছেন: মিথ, প্রেম, কামনা, বিদ্রোহ মিশে থাকা কবিতা ভালো লেগেছে।

শুভকামনা রইলো।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

রাবেয়া রাহীম বলেছেন: শুভ কামনা আপনার জন্য অফুরন্ত।

১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪

তানজির খান বলেছেন: খুব ভাল লেগেছে কবিতা। শব্দ চয়ন, গভী্র আকুতি কবিতাকে করেছে অনন্য। এক কথা কবিতাটি ছিল খুবই সুখ পাঠ্য।

শুভকামনা রইল প্রিয় কবি

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

রাবেয়া রাহীম বলেছেন: প্রিয় কবি আপ্নাকেও অনেক শুভেচ্ছা আর শুভ কামনা।

১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩

ফেরদৌসা রুহী বলেছেন: ভাল লেগেছে কবিতা।

কবিতায় যেভাবে আহ্বান করেছেন, আদম আপনার আহ্বান উপেক্ষা করতে পারবে বলে মনে হয়না :)

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

রাবেয়া রাহীম বলেছেন: ভাল লেগেছে আপনার কথা। অনেক ধন্যবাদ।

১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮

নাতাশা মজুমদার বলেছেন: সত্যিই কোন আদম সন্তান এমন আহবান সাড়া না দিয়ে পারবে না ।। অসাধারণ হয়েছে

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯

রাবেয়া রাহীম বলেছেন: আপ্লুত হলাম , ধন্যবাদ অফুরন্ত ।

১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৪

প্রামানিক বলেছেন: চমৎকার হয়েছে। খুব ভাল লাগল। ধন্যবাদ

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ অনেক আপনাকে । ভাল থাকবেন।

১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

মনিরা সুলতানা বলেছেন: রাতপোকারা দল বেঁধে বনতুলসীর ঝোপে করবে উল্লাস
অঝোর ধারায় ঝরবে বৃষ্টি আমাদের কুটির বেয়ে
সবুজ পাতা ছুঁয়ে ছুঁয়ে--
তারপর, মিশে যাব দুই জনে মাটির মায়ায়

ভাল লাগছে লেখা
শুভ কামনা :)

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

রাবেয়া রাহীম বলেছেন: শুভ কামনা আপনার জন্য অফুরান। আনন্দিত হলাম ।

২০| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আদম হওয়া কি সোজা কথা?
দু-পেয়ে জীবের ছড়িছড়ি অগণন
আদম কোথা?
আহাদের দম যার
এক অদ্বীতিয় অখন্ডতার
সমর্পিত আত্মায় স্বত্তায়
পরমের পরে!

ভোগের বাজারে নাম বেঁচে
হাওয়া মা জননীরে লয়ে
কতইনা স্বেচ্ছাচার!

যদি সত্যি মেলে আদম
যদি হতে পারো হাওয়া
পেয়ে যাবে গন্ধমে
ফিরে যাবার টিকিট
চক্রের বাইরে মুক্তির দুনিয়ার।

+++++++++++

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

রাবেয়া রাহীম বলেছেন: খুব বেশী ভাল লাগলো আপনার লেখা । ঠিক বলেছেন । অনেক ভালবাসা রইল।

২১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

গেম চেঞ্জার বলেছেন: অনেক ভাল একটি কবিতা পড়লাম। +

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

রাবেয়া রাহীম বলেছেন: আনন্দিত হলাম, উতসাহ পেলাম । অনেক ভালবাসা রইল।

২২| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৪

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: হে আদম ! আমায় নিয়ে যাও এই নির্জন স্বর্গ হতে-
ধূলো মাটি জলে, অরণ্যে- পাহাড়ে - সাগরে
আকাশের তলে, যেখানে মুখ্য নয় - স্বর্গীয় চাওয়া পাওয়া।


সত্যিই অপূর্ব। এমন চাওয়া যায় না তারে পাওয়া। সে হলো আদম হাওয়া।

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৩

রাবেয়া রাহীম বলেছেন: খুব সুন্দর করে বলেছেন । ভাল লেগেছে। অনেক ধন্যবাদ । ভাল থাকবেন ।

২৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগা জানবেন কবিতায়!

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৪

রাবেয়া রাহীম বলেছেন: অনেক শুভেচ্ছা আর ভালবাসা রইল । ভাল থাকবেন ।

২৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৯

রাজিয়া সুলতানা বলেছেন: ভালো লাগলো । চমৎকার!

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ।

২৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বেটা এখনো রাজী হয়নি ?
ঠিকানা দেন , চড় মেরে দাঁত ফেলে দিয়ে আসি । :P

অসাধারণ একটি কবিতা । প্লাস দিয়ে গেলাম ।

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৮

রাবেয়া রাহীম বলেছেন: হাহহাহহাহা----আনন্দ পেলাম আপনার কথায় । =p~ =p~ =p~

শুধুই ভালবাসা । ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.