নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

লাশ ভাসে জলে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৫



কাক ডাকা ভোরে নদীর ঘাটে শোরগোল
ও পাড়ার চঞ্চল উচ্ছল মেয়েটি নাকি নদীর ঘাটে
নিথর হয়ে আছে পরে---
প্রেমে প্রতিশ্রুতি ভঙ্গ
আনন্দে মাতাল সহবাসের ফলাফল,
বলাবলি করছে লোকে---অন্তস্বত্তা হয়েছিল তিন মাসের
আত্মহত্যা ছাড়া গতি কী !!


ভেজা শরীরের ভাজে হিংস্র মাছেরা খুবলে খেয়েছে শরীর
দলবেঁধে পিঁপড়ার সারি--
চিল শকুন উড়ে,
মানুষ-ই বা কম কিসে !
নজর কিন্তু ঐ প্রায় উলঙ্গ নারী দেহের দিকে
নিথর নারীদেহ খোলা আকাশের নীচে--
লোলুপ পুরুষের পাপ দৃষ্টি লেহন করে প্রায় নগ্ন নারীর লাশ !!


প্রেম, প্রতারণা, প্রতিশোধ শূন্য করে মেয়েটিকে
প্রতারণায় শূন্যতা, প্রতারণায় প্রতারক,
নারীর প্রায় নগ্ন লাশ ভাসে জলে,
চাপা পৈশাচিক আনন্দ খেলা করে
মানুষরূপী কিছু শকুনির মনে,
ঘৃণা ভরে ঝাপসা দৃষ্টি মেলে গাছের ডালে বসে
ছোট ভাইটি চোখের জল ফেলে লুকিয়ে ।।

মন্তব্য ৪৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৩

অগ্নি কল্লোল বলেছেন: প্রতারণায় শুন্যতা,
প্রতরণায় প্রতারক।।
চমৎকার।একটা চরম কবিতা পরলাম।
প্রতিটা লাইন প্রতিবাদের কথা বলে।।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪

রাবেয়া রাহীম বলেছেন: আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৫

প্রামানিক বলেছেন: চমৎকার প্রতিবাদী কবিতা। ধন্যবাদ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪

রাবেয়া রাহীম বলেছেন: আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৭

নুরএমডিচৌধূরী বলেছেন: -অন্তস্বত্তা হয়েছিল তিন মাসের
আত্মহত্যা ছাড়া গতি কী !!

মেয়েদের-অন্তস্বত্তা হইতে সময়ও লাগে না
আবার মরে পচে গন্ধ হইতেও সময় লাগে না
মেয়েরা এত লোভি কেন??? প্লিজ বলবেন কী?
এ রুপ ঘটনা হৃদয় স্পর্শী
ভাল থাকা হোক

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪

রাবেয়া রাহীম বলেছেন: আপনিও অনেক ভাল থাকবেন। আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারণ লিখেছেন আপু। খুবই ভাল লাগল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪

রাবেয়া রাহীম বলেছেন: আনন্দ পেলাম। আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২০

শাহরীন মাহাদী বলেছেন: প্রতিটা লাইন প্রতিবাদের কথা বলে। ভালো লাগলো

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ভাল লাগা । আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২১

রুদ্র জাহেদ বলেছেন: একটা বীভৎস দৃশ্য চোখের সম্মুখে ভাসছে। অসাধারন লাগছে আপুনি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

রাবেয়া রাহীম বলেছেন: ভাল থেক। আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

এডওয়ার্ড মায়া বলেছেন: খালা খুব সুন্দর লিখছেন -

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

রাবেয়া রাহীম বলেছেন: আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যি সুন্দর , একটি নষ্ট সমাজের এটি এক খন্ড চিত্র। ভাল লাগা রইল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬

রাবেয়া রাহীম বলেছেন: আপনার ভাল লাগায় উতসাহ পেলাম। আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: নগ্ন সত্য!

প্রেম, প্রতারণা, প্রতিশোধ শূন্য করে মেয়েটিকে
প্রতারণায় শূন্যতা, প্রতারণায় প্রতারক,
নারীর প্রায় নগ্ন লাশ ভাসে জলে, ..

আর কত আছে জিন্দা লাশ হয়ে-ইয়ত্তা নাই.. প্রেম আর কামের উপর জ্ঞান খুবই জরুরী। শুধু কামনার আগ্রহকে প্রেম ভাবে যারা তারাই কষ্টের সাগরে ডুব সাতার কাটে। আর লাশ হতে হয়!

তাই হে বালিকা নিজেকে বিবস্ত্র করার আগে শতবার
জ্ঞানের নজরে দেখো
তুমি কি প্রেম নাকি কামের পিছে ছুটছো????
++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬

রাবেয়া রাহীম বলেছেন: আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল।

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা ভালো লেগেছে।
তবে প্রেমের প্রতারণায় শুধু নারীই প্রতারিত হয় না

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭

রাবেয়া রাহীম বলেছেন: ঠিক তাই , খারাপ , মন্দ নারি পুরুষ সবার ভেতরেই থাকে । আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল।

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১

অশ্রুত প্রহর বলেছেন: প্রতিবাদী কবিতা। ভাল লাগল অনেক।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭

রাবেয়া রাহীম বলেছেন: আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল।

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩

নিয়ার বলেছেন: পিশাচ আমাদের মনের খুব কাছাকাছি অবস্থান করে।

কবিতা ভালো লেগেছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭

রাবেয়া রাহীম বলেছেন: আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল।

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩

সুমন কর বলেছেন: বাস্তব কবিতা। ভালো হয়েছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭

রাবেয়া রাহীম বলেছেন: আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল।

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১

সাদমান রহমান বলেছেন: এক বাক্যে অসাধারণ! 8-|

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২

রাবেয়া রাহীম বলেছেন: অনেক খুশী হলাম, আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল।

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:



"নজর কিন্তু ঐ প্রায় উলঙ্গ নারী দেহের দিকে
মেয়ে মানুষের লাশ খোলা আকাশের নীচে
পুরুষের পাপ দৃষ্টি লেহন করে প্রায় নগ্ন নারীর লাশ !! "

এই লাইন গুলো মানানসই হয়নি; পুরুষেরা মেয়েদেরই হৃদয়, তারা সেক্স-মেশিন নয়, তারাই ভাই, বাবা, স্বামী, বন্ধু

বাস্তবতার পদ্য

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

রাবেয়া রাহীম বলেছেন: আপনার কথা খুব ভাল লেগেছে , আপনি মেয়েদের যেমন করে ভাবেন সেভাবেই বলেছেন , কিন্তু বাস্তব অবস্থা ভিন্ন হয়ে থাকে অনেক সময় ।

ভাল থাকবেন । আমার ভালবাসা জানবেন । শুভ কামনা রইল,

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

খোলা মনের কথা বলেছেন: সুন্দর হয়েছে তবে একটু স্বস্বার্থ বেশি হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে প্রতিবাদী মুখর কবিতার জন্য

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

রাবেয়া রাহীম বলেছেন: আমার আন্তরিক ভালবাসা জানবেন , গ্রাম্য সমাজের পটভুমি নিয়ে লিখেছি , এমন একটি ঘটনা অনেক আগে জানার দুর্ভাগ্য হয়েছিল ,

ভাল থাকবেন, অনেক ধন্যবাদ।

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

পথে-ঘাটে বলেছেন: আমিতো এমন সমাজ কোন দিন চাইনি যে সমাজে নারী আত্মহত্যা করবে লজ্জায়, অথচ যে পুরুষটির জন্য আত্মহত্যা করল সে দিব্বি বুক ফুলিয়ে পৃথিবীতে দাবড়িয়ে বেড়াচ্ছে।


ভাল লাগা জানবেন রাবেয়া দিদি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

রাবেয়া রাহীম বলেছেন: আপনার লেখা ":তবুও সপ্ন দেখে " পড়ে আমি অনুপ্রাণিত হয়ে এই লেখাটা লিখি। যদি আপনার ভাল লেগে থাকে আমি সার্থক । আপনি অনেক ভাল থাকুন । আমার অফুরন্ত ভালবাসা রইল আপনার জন্য ভাইয়া ।
আপনি এমন করে আরও বেশী লিখুন , আপনার কলমে অনেক সুন্দর করে ফুটে উঠে এই সব অসাম্নজস্য গুলো ।
আমার দোয়া রইল । ভাল থাকবেন।

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৭

গুলশান কিবরীয়া বলেছেন: কবিতা অনেক ভালো লেগেছে । অসাধারণ লেখেন আপনি । আপনার কবিস্বত্বা বিকশিত হোক আরও অনেক অনেক কবিতায় - এই কামনা রইল । ভালো থাকবেন কবি । অনেক অনেক শুভেচ্ছা ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

রাবেয়া রাহীম বলেছেন: আপনার প্রশংসায় মন ভরে গেল যেমন তেমন উতসাহ পেলাম খুব । এভাবেই পাশে থাকবেন ।
শুধুই ভালবাসা রইল।

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: কি যে লিখলেন_________মর্ম বাণী যেন।
অসাধারণ! শুভেচ্ছা বুবু।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১০

রাবেয়া রাহীম বলেছেন: রবি , দেখেছে এটা আলোচিত ব্লগে রেখেছে । ।

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: সমাজের নগ্নতা কবিতার শব্দে জায়গা পেয়েছে। এই নগ্নতা শরীরে না চোখে।

কবিতায় +

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

রাবেয়া রাহীম বলেছেন: একদম সঠিক কথাটাই বল্লেন , অনেক ভাল লাগা রইল,
আন্তরিক শুভেচ্ছা আর ভালবাসা জানবেন।

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ভালো লেগেছে কবিতা :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২২

রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ রইল।

২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪১

এস এম শিবলী ওয়ার্সী বলেছেন: ভেজা শরীরের ভাজে হিংস্র মাছেরা খুবলে খেয়েছে শরীর
দলবেঁধে পিঁপড়ার সারি--চিল শকুন উড়ে,
মানুষইবা কম কিসে !

এটুকু বেশি ভালো লেগেছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২৫

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ভাল লাগা রইল,
আন্তরিক শুভেচ্ছা আর ভালবাসা জানবেন।

২৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৬

মোহাম্মদ ইমরান হোসাইন বলেছেন: সব মিলিয়ে বাস্ত দিকটা ফুঁটে উঠেছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২৬

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ভাল লাগা রইল,
আন্তরিক শুভেচ্ছা আর ভালবাসা জানবেন।

২৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার কবিতা।

'লাশ জলে ভাসে' এই কথাটা কাদের যেন একটা গানে ছিল। 'পেপার রাইম' কিনা মনে আসছে না। এই জিনিস এখন আমার মাথায় সারা দিন খোঁচাবে /:)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২

রাবেয়া রাহীম বলেছেন: আপনার মাথায় আমার লেখা জায়গা করে নিতে পারলো বলে ভাল লাগছে , মনে হচ্ছে লেখাটা সার্থক । অনেক ভাল থাকবেন আমার শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.