| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাবেয়া রাহীম
মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !
বৈরাগ্য, সন্যাসে মুড়িয়েছিলে নিজেকে,
পাহাড়, সমুদ্র,ভয়ংকর জঙ্গল মাড়িয়ে
শিরস্ত্রাণ, মুকুট খসিয়ে–
গভীর আবেগে অবলীলায় আসক্ত হলে আমাতে।
হাজার বছরের কামনার লাজে
দ্রাক্ষারসের সুধা পান করে হলে পথ ভ্রষ্ট !!
ব্রহ্মাচারী জীবনের শূন্যতার ফাঁকে
অজস্র অবদমিত কামনার হাতছানিতে
বুকের স্পন্দনে, ঠোটের কম্পনে, চোখের জলে
যোগিনী মন্ত্র ভুলে গিয়ে—
কৃষ্ণপক্ষের ঢলে পড়া চাঁদ, ঝিঁ ঝিঁ ডাকে মুখরিত ভুবন ডাঙ্গার মাঠ--
এক হয়েছিলাম দুজনে;
পরিপূর্ণ আলিঙ্গনে আবদ্ধ করে শুদ্ধপুরুষ তুমি,
কিছু পাপ হয় যায় সঙ্গোপনে !!
প্রেমের মদিরা পানে কতটা তৃষ্ণার্ত ছিলে তুমি, দেব ?
বিষাদের পোড়া গন্ধে প্রত্যাখানের বিষে
নীল বর্ণ আমি অভিশাপ দিলাম—
হয়ে থাকো নিষ্কাম নিষ্কলঙ্ক বেদনার হাহাকার–
জন্ম থেকে জন্মান্তরে !!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৪
রাবেয়া রাহীম বলেছেন: শুধুই ভালবাসা জানবেন , আমার নিয়মিত পাঠক হিসেবে শুভেচ্ছা রইল অফুরন্ত।
২|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬
চাঁদগাজী বলেছেন:
ভয়ংকর, ভয়ংকর অভিশাপ, " নিষ্কাম নিষ্কলঙ্ক বেদনার হাহাকার–
জন্ম থেকে জন্মান্তরে !! "
মনে দাগ কেটেছে কবিতাটি
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৪
রাবেয়া রাহীম বলেছেন: আমার নিয়মিত পাঠক হিসেবে শুভেচ্ছা ভালবাসা রইল অফুরন্ত।
৩|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭
খায়রুল আহসান বলেছেন: চরম অভিশাপ দিয়ে গেলেন!
কবিতা ভাল লেগেছে। তবে কবিতার শিরোনামটি "অভিশাপ দিলাম" এর পরিবর্তে শুধু "অভিশাপ" কিংবা "নীল বর্ণের অভিশাপ" দেয়া যায় কিনা তা ভেবে দেখতে পারেন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২২
রাবেয়া রাহীম বলেছেন: খায়রুল ভাই সত্যি আপনি জাত কবি , আপনার নামকরন আমার ভাল লেগেছে তাই "নীল বর্ণের অভিশাপ" এইটাই সুন্দর। দিয়ে দিলাম।
শুধুই ভালবাসা জানবেন কবি।
৪|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩২
খায়রুল আহসান বলেছেন: আমার সাজেশনটুকু গ্রহণ করেছেন বলে আন্তরিক ধন্যবাদ। প্রীত হয়েছি।
ভালো থাকুন, আনন্দে থাকুন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০৬
রাবেয়া রাহীম বলেছেন: খায়রুল ভাই আপনিও , অনেক ভাল থাকুন । লিখতে থাকুন।
৫|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩
রাইসুল ইসলাম রাণা বলেছেন: মেনকাদের অভিশাপেই বিষ্ণুরা ছাড়খার! কবিতাটি সত্যিই চমৎকার!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৭
রাবেয়া রাহীম বলেছেন: Onek valo laglo, dhonnobad.
৬|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৫
শামছুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা, ভাল লেগেছে।
ভাল থাকুন। সবসময়।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৮
রাবেয়া রাহীম বলেছেন: ভাল থাকুন আপনিও ওণেক। শুভেচ্ছা ।
৭|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার! একটু বেশিই চমকে গেলাম আপনার কবিতা পড়ে । মনে নীল বেদনার ঢেউ খেলে গেল । আর কারও কপালে যেন না জোটে এ রকম নীল অভিশাপ ।। ধন্যবাদ কবি ধন্যবাদ।।।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮
রাবেয়া রাহীম বলেছেন: ঠিক বলেছেন কারো কপালে যেন না জোটে এমন অভিশাপ , সবাই ভাল থাকুক , অনেক ভাল থাকুন শুভেচ্ছা রইল।
৮|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯
আরণ্যক রাখাল বলেছেন: সাধারণ কবিতা। ভাল লাগেনি। একই শব্দচয়ন, একই ভাব, একই ভাষা- সবাই একরকম কবিতা লিখছে!
একটু অন্যরকম লিখুন না!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯
রাবেয়া রাহীম বলেছেন: আচ্ছা আজ অন্যরকম চেষ্টা করব, তবে পাশেই থাকতে হবে কিন্তু । ভাল থাকবেন।
৯|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতা। পাঠক মাত্রই ভাল লাগবে। কেহ যদি কবিত্বের মানদন্ডে বিচার করে আর মনে করে কবিকে নিজের মতো করে মোড় ফিরাবে তাতো সম্ভভ নয়, কবি তার চিন্তা আর চেতনাতেই আবদ্ধ থাকবেন। আপনার নিয়মিত পাঠক হিসেবে গন্য হব কিনা জানিনা। তবে যখন যাই পাই আপনার ব্লগে চোখ বুলায়ে যায়।
কবিতা ভাল লাগার কারণে হয়তো। ভাল থাকবেন কবি।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯
রাবেয়া রাহীম বলেছেন: আমার নিয়মিত পাঠক হিসেবে শুভেচ্ছা ভালবাসা রইল অফুরন্ত। ভাল থাকবেন ।
১০|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪
সাহসী সন্তান বলেছেন: কবিতার ব্যবচ্ছেদ করতে গিয়ে দুইটা দাঁত নিহত! সত্যিই বলছি, একদমই বুঝতে পারিনি আপু! হালকা একটু বিশ্লেষণ করে দিলে খুশি হবো!
শুভ কামনা জানবেন!
১১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫২
ভ্রমরের ডানা বলেছেন: খুব ভাললাগার মত একটি কবিতা। ভাষা প্রয়োগের গভীরতা অনন্য। আপনার কবিতায় নতুনত্ব আছে। শুভকামনা জানবেন কবি।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০
রাবেয়া রাহীম বলেছেন: আমার নিয়মিত পাঠক হিসেবে শুভেচ্ছা ভালবাসা রইল অফুরন্ত।
শুভ কামনা আপনার জন্য অনেক।
১২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার একটি কবিতা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০
রাবেয়া রাহীম বলেছেন: অনেক শুভেচ্ছা রইল, ভাল থাকবেন।
১৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: এই ব্লগে আমার লেখা কবিতা “স্কেচ” এর প্রথম চার লাইন-
হেলে পড়া বাঁশ ঝাড় তার ফাঁকে
কৃষ্ণপক্ষের ক্ষয়িত চাঁদ, আবছা আলোতে ঝিল্লি।
ঝিঁ ঝিঁ ডকে মুখরিত
শ্রেষ্ঠ শ্লোগানে নিস্পন্দ রাত।
আর আপনার লেখা- ২য় স্তবকের ৫ম লাইন হলোঃ- কৃষ্ণপক্ষের ক্ষয়িত চাঁদ, ঝিঁ ঝিঁ ডাকে মুখরিত
একটু মিলিয়ে নিবেন কবি।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫
রাবেয়া রাহীম বলেছেন: তাই নাকি ! কৃষ্ণপক্ষের চাঁদ কিন্তু ক্ষয়িত হয় , সাথে থাকে ঝিঁঝিঁ ডাক ,
আমার পুরো লাইন টা ---------যোগিনী মন্ত্র ভুলে গিয়ে—
কৃষ্ণপক্ষের ক্ষয়িত চাঁদ, ঝিঁ ঝিঁ ডাকে মুখরিত
ভুবন ডাঙ্গার মাঠ—ঢলে পরেছিলাম দুজনে;
পরিপূর্ণ আলিঙ্গনে আবদ্ধ করে—-শুদ্ধপুরুষ তুমি,
কিছু পাপ হয় যায় সঙ্গোপনে !! "
আপনার কবিতা এখন পড়ব কবি। আগে পড়িনি ।
ভাল থাকবেন। আপনিও একটু মিলিয়ে নিন।
১৪|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রেমের মদিরা পানে কতটা তৃষ্ণার্ত ছিলে তুমি, দেব ?
বিষাদের পোড়া গন্ধ নিয়ে প্রত্যাখানের বিষে
নীল বর্ণ আমি অভিশাপ দিলাম—হয়ে থাকো
নিষ্কাম নিষ্কলঙ্ক বেদনার হাহাকার–
জন্ম থেকে জন্মান্তরে !!
অসাধারণ! ধন্যবাদ কবি রাবেয়া রাহীম।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬
রাবেয়া রাহীম বলেছেন: আশরাফ ভাই , অনেক ভাল লাগা । আপনি পড়েছেন আমি খুশী হয়েছি
ভাল থাকবেন।
১৫|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬
শায়মা বলেছেন: প্রেমের মদিরা পানে কতটা তৃষ্ণার্ত ছিলে তুমি, দেব ?
বিষাদের পোড়া গন্ধ নিয়ে প্রত্যাখানের বিষে
নীল বর্ণ আমি অভিশাপ দিলাম—হয়ে থাকো
নিষ্কাম নিষ্কলঙ্ক বেদনার হাহাকার–
জন্ম থেকে জন্মান্তরে !
আপুনি আমার অনেক ভালো লেগেছে।
প্রিয়তে রেখে দিলাম।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮
রাবেয়া রাহীম বলেছেন: অনেক খুশী হয়েছি, খুব খুব ভাল থাকবে। এমন অভিশাপ যেন কাউকে দিতে না হয় এই কামনা রইল।
১৬|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৬
শায়মা বলেছেন: ![]()
আমাকেও এমন একটা কবিতা লিখতে হবে
আপু ![]()
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩
রাবেয়া রাহীম বলেছেন: /
| নো নেভার ।
এমন কাম্য নয় , দোয়া করি তোমার সব সমস্যা মিটে যাক ।
১৭|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৮
শায়মা বলেছেন: হা হা কিসের সমস্যা আপুনি!
নো সমস্যা।![]()
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৭
রাবেয়া রাহীম বলেছেন: তবে তো খুব আনন্দের কথা । ভালবাসা রইল। ভাল থেক।
১৮|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২২
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: বাহ!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৭
রাবেয়া রাহীম বলেছেন: রবি অনেক শুভ কামনা , ভাল থেক।
১৯|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৪
জেন রসি বলেছেন: চমৎকার কবিতা। ভালোবাসার শুদ্ধ পাপ।
+++
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৮
রাবেয়া রাহীম বলেছেন: ঠিক তাই, অনেক শুভ কামনা , ভালবাসা রইল।
ভাল থাকবেন।
২০|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩
আহমেদ জী এস বলেছেন: রাবেয়া রাহীম ,
সুন্দর লিখেছেন । আপনার কবিতার ভাবার্থের সাথে অনেকটা মিশে যায় এমন কটি লাইন তুলে দিলুম আমার একটি কবিতা থেকে ----
হায় ধরাতল ! কাম যে দুর্লঙ্ঘ হেথায়
তবু দক্ষ অন্তজা রতি, চৌষট্টি কলায়
যতো পুঙ্গবে যেথা উদ্বাহু নৃত্যে মাতায়
কেজন সে সাধু, তাহারে না সম্ভোগে ? হায় –
কামপ্রবৃত্তি যে শত বাহু মেলি যেমতো
কান্তানুগমনে যায় , ফিরে যে নাহি চায় –
দেখে নাকো তার ও উর্দ্ধে যে “প্রেম” সতত
বিরাজে । সে কথা নাহি কেহ মানিতে চায় ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৯
রাবেয়া রাহীম বলেছেন: পড়লাম আপনার খানা, অনেক ভাবগম্ভীর , শব্দ চয়নে আমার চেয়ে বেশী মুন্সিয়ানা দেখিয়েছন ,
খুব ভাল লেগেছে , অনেক ভালবাসা রইল, ভাল থাকবেন।
২১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৬
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে । অভিসম্পাতে ভরা !!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫০
রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসার অভিশাপ যেন না লাগে, জীবন সুন্দর হোক , রঙ্গীন হোক
সবাই ভাল থাকুক, অনেক শুভ কামনা ।
২২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৫
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কবিতা।ভালোবেসে অভিশাপ ![]()
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৬
রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসার জন্য অভিশাপ কাম্য নয় , সবার জীবন হাসি খুশী সুন্দর হোক , রঙ্গীন হোক ।
অনেক শুভ কামনা , ভাল থাকবেন।
২৩|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৩২
তানজির খান বলেছেন:
"প্রেমের মদিরা পানে কতটা তৃষ্ণার্ত ছিলে তুমি, দেব ?
বিষাদের পোড়া গন্ধ নিয়ে প্রত্যাখানের বিষে
নীল বর্ণ আমি অভিশাপ দিলাম—হয়ে থাকো
নিষ্কাম নিষ্কলঙ্ক বেদনার হাহাকার–
জন্ম থেকে জন্মান্তরে !! "
এত অভিশাপ কেন প্রিয় কবি? অভিশাপে ভালবাসার অশ্রদ্ধা হয়। ্প্রত্যাখানের কষ্ট এই ছোট্ট হৃদয়েও আছে! তারপর কেটে গেছে কয়েকটি বছর কে জানে তার আঁচল ধরে কয়টি শিশু টানাটানি করে।
কবিতা অসাধারণ হয়েছে। সবগুলো লাইন হৃদয় ছুয়েছে, সচেতনভাবে কবিতার প্রতি অনুরাগ বেড়ে যাচ্ছে। নিশ্চিত নতুন কবিতার পাঠক সৃষ্টিতে আপনার কবিতা ভূমিকা রাখবে। শুভাকামনা রইল
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:১৭
রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসার জন্য ভালবাসার "দেব" এর জন্য কখনো অভিশাপ কাম্য নয় । "দেব" ভাল থাকুক ভাল থাকুক ভালবাসার মানুষের ।
কবি মন কত কথা বলে যায়--তারই প্রকাশ , আপনার ভালবাসার মানবী অনেক সুখী হোক স্বামী সন্তান নিয়ে সুখে থাকুক , দেব'রা ভাল থাকুক ,
আপনার শুভ কামনা অনেক ভাল লাগলো , আমি লিখে যাই মনের আনন্দে , আন্তরিকতার সাথে মন থেকে , পাঠক পছন্দ করে আপনাদের দৃষ্টি আকৃষ্ট করে এতেই আমি অনেক খুশী ।
খুব খুব ভাল থাকুন , আপনার মন্তব্যে আমার উতসাহ অনেক বেড়ে যায় । পাশেই থাকুন এভাবেই ।
আপনার লেখাও ক্কিন্তু অনেক ভাল হচ্ছে ।
২৪|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈশ্বরের এ বড় হেয়ালী খেলা
বড় অন্যায় দেবের প্রতি
সকল সৃস্টি সৃজনে
রুপ, রস গন্ধের সূখে
লুকিয়ে নিজেরে মেনকায়-নীল বর্ণ অভিশাপে
বিধি বিধান-পাপের ভয়ের মোড়কে
আকন্ঠ মুড়িয়ে -আড়ালে করে দ্রাক্ষারস পান!
আমি কি ডরাই
আমাকে মারলে তুমিও যে নাই !!!!
+++
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭
রাবেয়া রাহীম বলেছেন:
নিঃসন্দেহে এতা বেস্ট কমেন্ট । ঠিক বলেছেন , "আমি কি ডরাই
আমাকে মারলে তুমিও যে নাই !!!!" ---
অনেক শুভেচ্ছা আর ভালবাসা রইল, ভাল থাকবেন ।
২৫|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২২
সুমন কর বলেছেন: কবিতা ধীরে ধীরে ভালো লেগেছে।
নীল বর্ণ আমি অভিশাপ দিলাম—হয়ে থাকো
নিষ্কাম নিষ্কলঙ্ক বেদনার হাহাকার–
জন্ম থেকে জন্মান্তরে !! --- +।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসা রইল।
২৬|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪
কবি সুবর্ণ আদিত্য বলেছেন: ভালো লাগলো........
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসা রইল।
২৭|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার এই কবিতাটা আরেকজন সিনিয়র কবিকে দেখালাম।
পড়ে চুপ রইলেন। মুগ্ধতাই যে নিরব করিয়ে রেখেছিল একটু পরের উচ্ছাসেই তা বুঝতে পেলাম। লেখনি শব্দ চয়ন, ভাবের ধারাক্রম, সবকিছূই যে আপনি অনন্য অকপটে বল্লেন। এই সময়ে এমন প্রকাশ সহসা মেলেনা তাও বলতে ভূল্লেন না।
উনার পক্ষ থেকে আপনার করকমলে এই প্রশংসা টুকু পৌছানোর গুরু দায়িত্ব পালনের চেষ্টা করলাম মাত্র।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৭
রাবেয়া রাহীম বলেছেন: অনেক অনেক অনেকবেশী আনন্দ পেলাম ,
ঋণী হয়ে রইলাম । অনেক ভাল থাকবেন।
২৮|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আধেক জীবনে একটা কমেন্ট আপনার দৃষ্টির অপেক্ষায় ![]()
২৯|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
পাগশ্রাবনের মেঘ বলেছেন: http://www.facebook.com/limelightbook
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪
কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার কবিতা।
শুভ কামনা জানবেন কবি।