নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

বহুদূরের মানুষ তুমি- বহুদূরের আমি

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:২০

বসে ভাবি চুপচাপ প্রতিদিন —
হয়তো কোথাও একইভাবে বয়ে যাচ্ছে মৃদুমন্দ বাতাস ,
ভেসে যাচ্ছে মেঘ তোমার শহরেও ;
কোন এক বারান্দার দড়িতে ক্লিপে আটকানো
তোমার গায়ের গন্ধ মাখানো হাফ হাতা সাদা টি শার্ট;
আর এখানে পুড়ে যাচ্ছি আমি
তোমার গোপন-গভীর প্রণয়ের তাপে ।।

বসে ভাবি চুপচাপ প্রতিক্ষণ —
কি করে বেয়াড়া স্বপ্নগুলো বাড়ন্ত হয়ে উঠে
উঁচু দালানের কার্নিশ আর কনক্রিটের দেয়াল বেয়ে;
কিভাবে আবেগের জোয়ারে-পিছুটান যায় ভেসে;
কতবার তোমার চিবুক স্পর্শ করি কল্পনায়-হাত ধরি স্বপ্নে;
সবকিছু ছাপিয়ে তোমার মুখ--স্বস্তি আনে মনে ।।

হঠাত যেন নিশুতি রাতের শব্দহীনতায় সম্বিত ফিরে পাই
পাপপুণ্যের উষ্ণতায় হাতড়ে বেড়াই অবোধের মত
সব শেষ যা বুঝতে পারি বহুদূরের মানুষ তুমি- বহুদূরের আমি-
আর সেটা সহজে মেনে নিতে গিয়ে ভেঙে যাই,
নিজেকে জোড়া লাগাই, আবার ভেঙে ..!!

মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৪

শুভ্র বিকেল বলেছেন: ভাঙ্গা-গড়ার পৃথিবী। কিছু ভাঙ্গার অর্থ নতুন কিছু গড়া। পুরোন স্যাঁতসেতে বিল্ডিং ভেঙ্গে যদি নতুন ইমারত তৈরি হয় হোক তাতে দোষ কি। মানুষ বেড়ে উঠুক নিজ সত্ত্বায়।
অনেক সুন্দর লেখনী। শুভেচ্ছা জানবেন কবি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০২

রাবেয়া রাহীম বলেছেন: প্রতি শুভেচ্ছা জানাই।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৮

অভ্রনীল হৃদয় বলেছেন: বেশ লাগলো কবিতার অনুভূতিগুলো।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০২

রাবেয়া রাহীম বলেছেন: শুভেচ্ছা আর ভালবাসা রইল।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৯

মাহবু১৫৪ বলেছেন: ১ম ভাল লাগা

+++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৩

রাবেয়া রাহীম বলেছেন: শুভেচ্ছা আর ভালবাসা রইল।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩

কল্লোল পথিক বলেছেন: কবিতার পরতে পরতে নিজেকে খুঁজে পেলাম।
ধন্যবাদ কবি।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯

রাবেয়া রাহীম বলেছেন: শুভ কামনা আপনার জন্য অনেক, শুভেচ্ছা আর ভালবাসা রইল।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩

রুদ্র জাহেদ বলেছেন: সুখপাঠ্য। খুব সুন্দর কবিতা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২০

রাবেয়া রাহীম বলেছেন: শুভেচ্ছা আর ভালবাসা রইল।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:


বিশ্বের সব ভগ্ম হৃদয়ের মানুষের সব নিরাশার মাঝেও শেষ আশা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৯

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ভাল বলেছেন , কিন্তু এখানে আশা একজনের মনে জাগবে , পিছুটানের জন্য যদি মায়া না থাকে তবে পিছুটান নিরাশায় ভুগবে। =p~

শুভেচ্ছা আর ভালবাসা ।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেদিন নিশূতি রাতে
হঠাত এক পলকা হাওয়ার ছৌঁয়ায়
কেঁপে উঠেছিনু!
তবে কি তোমার দীর্ঘশ্বাসই?

একই আকাশ একই চাঁদ একই তারা
গায়ের আটপৌড়ে বধূর দীর্ঘশ্বাস কি পৌছায়
তোমাদের পাষান প্রাচীরের
উচু উচু শহরে!
জোনাক জ্বলা রাতে বিরহী প্রিয়ার কষ্ট
ঝা তকতকে শহরে কি অনুভুত হয়?

বৃত্তাবদ্ধ কষ্টের বৃত্ত - বড় হতে হতে~ হতে হতে
মিল্কিওয়ে ছাড়িয়ে গেল,
তোমার ঝুল বারান্দা থেকে
আমার মাটির উঠোনের দূরত্ব
তারচে কত বেশী ব্যবধানে আজো ভিনগ্রহবাসী করে রাখে!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭

রাবেয়া রাহীম বলেছেন: সেদিন নিশূতি রাতে
হঠাত এক পলকা হাওয়ার ছৌঁয়ায়
কেঁপে উঠেছিনু!
তবে কি তোমার দীর্ঘশ্বাসই?
.।== কি দারুন আবেশিত কথা!
আপনার কবিতাও অসাধারণ , হৃদয় নিঃসৃত ।
অনেক অনেক কৃতজ্ঞতা । ভাল থাকবেন।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩

রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ অনেক । ভাল থাকবেন।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪

শামছুল ইসলাম বলেছেন: গভীর আবেগ মোথিত অনুভূতির সুন্দর প্রকাশ কবিতায়, দু'টো শহরের দু'টো অসহায় মানুষকে যেন দেখতে পাইঃ

//বসে ভাবি চুপচাপ প্রতিদিন —
হয়তো কোথাও একইভাবে বয়ে যাচ্ছে মৃদুমন্দ বাতাস ,
ভেসে যাচ্ছে মেঘ তোমার শহরেও ;
কোন এক বারান্দার দড়িতে ক্লিপে আটকানো
তোমার গায়ের গন্ধ মাখানো হাফ হাতা সাদা টি শার্ট;
আর এখানে পুড়ে যাচ্ছি আমি
তোমার গোপন-গভীর প্রণয়ের তাপে ।।//


আর যোজন যোজন দূরত্বের কারণে বাড়ে হতাশা, নিজেকে ফিরে পাওয়ার অদম্য আশাঃ

//সব শেষ যা বুঝতে পারি বহুদূরের মানুষ তুমি- বহুদূরের আমি-
আর সেটা সহজে মেনে নিতে গিয়ে ভেঙে যাই,
নিজেকে জোড়া লাগাই, আবার ভেঙে ..!!//


এই আশাই হোক চলার পথের পাথেয়।

আপনার প্রতিটা কবিতাই অসাধারণ হচ্ছে।

ভাল থাকুন। সবসময়।


১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪

রাবেয়া রাহীম বলেছেন: খুব সুন্দর কাব্যিক বিশ্লেষণ , অনেক ভাল লেগেছে । ধন্যবাদ অনেক । ভাল থাকবেন।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ ভালো। সুন্দর।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩

রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ অনেক । ভাল থাকবেন।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭

বিজন রয় বলেছেন: সুন্দর। ভাল লাগল।
++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩

রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ অনেক । ভাল থাকবেন।

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

গেম চেঞ্জার বলেছেন: অনেক ভাল লাগলো।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

রাবেয়া রাহীম বলেছেন: আনন্দ পেলাম , ভালবাসা রইল।

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক ভাল লাগল।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

রাবেয়া রাহীম বলেছেন: আনন্দ পেলাম , ভালবাসা রইল।

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩২

মাহবুবুল আজাদ বলেছেন: মুগ্ধ স্নিগ্ধতায় আলোড়িত করল চারপাশ। কখনো বিষাদ কখনো সুখ।

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

ভ্রমরের ডানা বলেছেন: বরাবরের মত সুন্দর কবিতা!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

রাবেয়া রাহীম বলেছেন: আনন্দ পেলাম , ভালবাসা রইল

১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৫

ক্যাফেইন বলেছেন: ভাল হয়েছে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৪

রাবেয়া রাহীম বলেছেন: আনন্দ পেলাম , ভালবাসা রইল

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৫৪

ক্যাফেইন বলেছেন: ধন্যবাদ

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৫৭

নিঃশব্দ ঝংকারে বলেছেন: একেবারে মন ছুঁয়ে গেলো,
মনের অস্ফুট কথাগুলোই যেনো... :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:১৯

রাবেয়া রাহীম বলেছেন: আনন্দ পেলাম , ভালবাসা রইল ।

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৯

লালপরী বলেছেন: ভাললাগলো :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১

রাবেয়া রাহীম বলেছেন: আনন্দ পেলাম , ভালবাসা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.