নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

ছিলনা কোথাও প্রেম!!

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:০৩

সুখ স্মৃতির দহনে গলে যায় সব সুখ,
অন্তহিন অভিমানে পুড়ছে আজ মন !
বাড়িয়েছিলাম হাত এক আকাশ নির্ভরতার লোভে,
পুরোটাই ছিল যে প্রেম তাঁর সাথে,
মধুর যামিনীর লোভে শরীর চাইলে,
মনটা পড়ে রইল অপাংক্তেয় হয়ে।।

নিঃশ্বাসের সাথে নিঃশ্বাস বিনিময়ে সঁপেছিলাম একান্ত বিশ্বাসে
যে বলিষ্ঠ শরীরের রোমকূপে থাকে শুধু কামনার উত্তেজনা
সুঠাম দেহের সৌরভ ফেটে বের হয় বীর্যের উৎকট গন্ধ
গতিময় নিঃশ্বাসে থাকে পশুর হিংস্রতা,
উত্তপ্ত ঠোঁটে,
স্পর্শে
শুধুমাত্র নিষ্ঠুর যৌনতার উল্লাস
সেখানে কোথাও প্রেম খুঁজে পাইনি--
ছিল শুধু কপটতা--কামনার উন্মাদনা !!
প্রেম ছিল কি কোথাও?
কোন খানে ?
তোমার--আমার সাথে !!

কাজলদীঘি চোখ, গোলাপি ঠোঁট, বুদ্ধিমতি নাক,উন্নত বুক,
মাত্রাবৃত্ত ছন্দ দেখে--
একদিন তুমি রাবণ হলে
পুরোশক্তি দিয়ে হরণ করলে এই আমাকে;
অনুভুতিগুলো ভোঁতা খঞ্জর হয়ে বলে--
ছিলনা কোথাও প্রেম!!

| |

মন্তব্য ৫২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:০৬

বিজন রয় বলেছেন: মুগ্ধ!!

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৩৩

রাবেয়া রাহীম বলেছেন: আনন্দিত !

২| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:০৯

বিজন রয় বলেছেন: সুঠাম দেহের সৌরভ ফেটে বের হয় বীর্যের উৎকট গন্ধ
গতিময় নিঃশ্বাসে থাকে পশুর হিংস্রতা, উত্তপ্ত ঠোঁটে,স্পর্শে
শুধুমাত্র নিষ্ঠুর যৌনতার উল্লাস.............

এমন প্রেম চাই না।

কবিতা লেখা কত সহজ আপনার কাছে, আমি অবাক হই।
++++++

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৩৩

রাবেয়া রাহীম বলেছেন: সুন্দর মন্তব্যে আপ্লুত হলাম, ভালবাসা রইল।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:১১

ইফতেখার রাজু বলেছেন: ভালো লিখেছেন।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৩৪

রাবেয়া রাহীম বলেছেন: সুন্দর মন্তব্যে আপ্লুত হলাম, ভালবাসা রইল।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:১৪

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: শুধু সৌন্দর্য্য আর শক্তির বিনিময়ে যায় না পাওয়া প্রেম। চমৎকার হয়েছে । ধন্যবাদ কবিকে শতবার।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৩৪

রাবেয়া রাহীম বলেছেন: সুন্দর মন্তব্যে আপ্লুত হলাম, ভালবাসা রইল।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:১৬

কল্লোল পথিক বলেছেন:










চমৎকার কবিতা।
শুভ কামনা জানবেন কবি।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৩৪

রাবেয়া রাহীম বলেছেন: সুন্দর মন্তব্যে আপ্লুত হলাম, ভালবাসা রইল।

৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:২৩

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা, ধন্যবাদ।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৩৪

রাবেয়া রাহীম বলেছেন: সুন্দর মন্তব্যে আপ্লুত হলাম, ভালবাসা রইল।

৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:২৭

উল্টা দূরবীন বলেছেন: খুব ভালো লাগলো।

প্রেম খুঁজে পাইনি--ছিল শুধু কপটতা--কামনার উন্মাদনা !!
প্রেম ছিল কি কোথাও, কোন খানে ? তোমার--আমার সাথে !!

এই অংশটা চমৎকার লেগেছে।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৩৫

রাবেয়া রাহীম বলেছেন: সুন্দর মন্তব্যে আপ্লুত হলাম, ভালবাসা রইল।

৮| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: দীঘি | হরণ | রাবণ
টাইপো গুলো ঠিক করে নেবেন।

সুঠাম দেহের সৌরভ ফেটে বের হয় বীর্যের উৎকট গন্ধ উপমাটা ভালো লাগেনি।

এমনিতে ভালোলাগা। অনেক।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৩৫

রাবেয়া রাহীম বলেছেন: কৃতজ্ঞতা বানানের জন্য। ভাল লাগা মন্দ লাগা খুব আপেক্ষিক ।
সুন্দর মন্তব্যে আপ্লুত হলাম, ভালবাসা রইল।

৯| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মনটা পড়ে রইল অপাংক্তেয় হয়ে।।
এখানে অপাংক্তেয় মিনিংটা বুঝি নাই ।
--------------------------------
--------------------------------
প্রেম খুঁজে পাইনি--ছিল শুধু কপটতা--কামনার উন্মাদনা !!
প্রেম ছিল কি কোথাও, কোন খানে ? তোমার--আমার সাথে !!
দারুণ কবিতা আপুনি , এককথায় অসাধারণ ।
___!


০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৪২

রাবেয়া রাহীম বলেছেন: অপাংক্তেয় =অপ্রয়োজনীয়

সুন্দর মন্তব্যে আপ্লুত হলাম, ভালবাসা রইল।

১০| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৫৩

আহমেদ জী এস বলেছেন: রাবেয়া রাহীম ,




কবিতায় সেই চরম সত্যটিই যেন বলে গেলেন - পৃথিবীতে প্রেম বলে কিছু নেই .....................

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৫৫

রাবেয়া রাহীম বলেছেন:
সুন্দর মন্তব্যে আপ্লুত হলাম, ভালবাসা রইল।

১১| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৫৭

খায়রুল আহসান বলেছেন: সাহসী উচ্চারণ!
কামনাহীন প্রেম আর প্রেমহীন কামনা, দুটোতেই সমস্যা। কামনা আর প্রেমের সম্মিলনে আসে স্বর্গীয় সুখ।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:০৩

রাবেয়া রাহীম বলেছেন: খায়রুল ভাই, আপনি পারফেক্ট বলেছেন , তবে কপটতা আর ছলনা বাদ দিয়ে । জীবন স্বর্গীয় সুখে পূর্ণ থাকুক কাম্য নয় ছলনার আগুন।

অনেক ভালবাসা রইল। ভাল থাকবেন।

১২| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:০৩

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:০৪

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ভালবাসা রইল। ভাল থাকবেন।

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:০৬

কানিজ রিনা বলেছেন: ভাষার নগ্নতা কখন বেড়িয়ে আসে,মেয়েরা
যখন ধোকা খায়। আমাদের তন্র হচ্ছে
মেয়েরা হরিণ পুরুষরা বাঘ। সেই পৌরুষ
কারও বাবা ভাই বা সন্তান।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:১০

রাবেয়া রাহীম বলেছেন: সুন্দর করে বলেছেন, আপ্লুত হলাম।
অনেক ভালবাসা রইল। ভাল থাকবেন।

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:০৭

জ্যোস্নার ফুল বলেছেন: খুব উৎসুক লালা আছে,
নিকোটিন আছে, নিউরন ঘোর আছে।
শরীরবৃত্তিয় ঘাম আছে।
ভালোবাসা নেই, কোথাও নেই ।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:০৯

রাবেয়া রাহীম বলেছেন: ঠিক তাই, অনেক ভালবাসা রইল। ভাল থাকবেন।

১৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:১০

নেয়ামুল নাহিদ বলেছেন: অসাধারণ। ;)

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:১২

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ভালবাসা রইল। ভাল থাকবেন।

১৬| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৪১

মুসাফির নামা বলেছেন: আপনি ভাল লেখেন। কিন্তু সব সময় একই বিষয়।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ২:২৪

রাবেয়া রাহীম বলেছেন: আমার শবযাত্রা , কাঙ্ক্ষিত আহবানের স্বাদ, ঝক ঝকে একটা সূর্য , লাশ ভাসে জলে পড়ার অনুরধ রইল।

ধন্যবাদ।

১৭| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল লেগেছে।
ভাল থাকবেন।

০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১১

রাবেয়া রাহীম বলেছেন: সুন্দর মন্তব্যে আপ্লুত হলাম, ভালবাসা রইল।

১৮| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর

০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১১

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ভালবাসা রইল। ভাল থাকবেন।

১৯| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৫

লা পাতা বলেছেন: অসাধারণ

০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১১

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ভালবাসা রইল। ভাল থাকবেন।

২০| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেহ আর দেহাতীত প্রেমের সূক্ষতা হারালে
এমনই হয়! শেওড়া বনে চন্দনের জ্বালা
কস্তুরী মৃগ শুধু মাংস লোভী শিকারীর জালে
অ-প্রেমিক বোঝেনা কস্তুরীর মূল্য;

নি:শ্বাসের সাথে সুবাসিত প্রশ্বাস সঁপে দাও বিশ্বাসে
যে বলিষ্ট প্রেমিকের রোমে রোমে প্রেমের কামনা
সুঠাম দেহের সৌরভে পাবে পরিশোধিত মনির মৌতাত
গভীর নি:শ্বাসে তৃপ্তির উষ্ণতা, নোনতা মিষ্টি স্বাদ ঠোঁটে
স্পর্শে স্পর্শে শিহরণ, জনম জনম কাটিয়ে দেবার আহলাদ
কাম হারিয়ে যায় প্রেমের পরশে-মিলনে প্রশান্তির ঝর্ণা।।

প্রেমতো ওখানেই, সেই চির মিলন বসন্তের দেশে তোমার আমার সাথে।

প্রাণময়তায় ভরা চোখ, গোলাপি ঠোঁট, পীনোন্নত পয়োধর,
অপ্সরা উর্বশী যেন ধ্যান ভেঙ্গে যায়
প্রেমিক মন অপেক্ষায় -একদিন তুমি বুঝবে
পূর্নতর সমর্পনে ভালবাসায় ভরাবে আমাকে
হৃদয় ষাষ্ঠাঙ্গে অর্ঘ্য নিবেদন সুধায়--বোঝনা কোথায় প্রেম!!

২১| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৮

রুদ্র জাহেদ বলেছেন:
প্রেম খুঁজে পাইনি--ছিল শুধু কপটতা--কামনার উন্মাদনা !!
প্রেম ছিল কি কোথাও, কোন খানে ? তোমার--আমার সাথে !!

দারুণ সুন্দর কবিতা
+++

০৬ ই মার্চ, ২০১৬ রাত ৩:৫৯

রাবেয়া রাহীম বলেছেন: অন্তহীন ভালবাসা রইল।

২২| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৩

এম এইচ নাজমুল বলেছেন: সাহসী লেখক,সাহসী কবিতা । অভিনন্দন আপনাকে।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৩

রাবেয়া রাহীম বলেছেন: অন্তহীন ভালবাসা রইল।

২৩| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৬

শামছুল ইসলাম বলেছেন: অসাধারণ।

ভাল থাকুন। সবসময়।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৪

রাবেয়া রাহীম বলেছেন: আপনিও অনেক ভাল থাকবেন, অন্তহীন ভালবাসা রইল।

২৪| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৪

রাবেয়া রাহীম বলেছেন: আপ্লুত হলাম, ভালবাসা রইল।

২৫| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৯

আরাফআহনাফ বলেছেন: অনুভুতিগুলো ভোঁতা খঞ্জর হয়ে বলে--ছিলনা কোথাও প্রেম!!

অনেক পরের উপলব্দি সবসময় হতাশাই নিয়ে আসে।
দিনের সাথে সাথে মানুষও বা বুঝি বদলে যায় এখন - সহসাই।

কবিতা সুন্দর আর সাবলীল। ভালো লাগলো।

ভালো থাকুন।

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৫

রাবেয়া রাহীম বলেছেন: আপ্লুত হলাম, ভালবাসা রইল।

২৬| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৯

মাহাদী হাসান প্রেত বলেছেন: ছিল না কোথাও প্রেম, নেই কোথাও প্রেম। এই নষ্ট হবার সময়ে কোথাও প্রেম থাকতে নেই।
চমৎকার কবিতা। শুভ কামনা রইলো।

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৩

রাবেয়া রাহীম বলেছেন: আপ্লুত হলাম, ভালবাসা রইল।

২৭| ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৮

সিফাত ও তার কবিতা বলেছেন: কবিতা ভালো লেগেছে। শুভ কামনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.