| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাবেয়া রাহীম
মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !
ভালোবাসার প্রচন্ড খরায় মিথ্যে প্রেমের তুমুল আগ্রাসন,
মরদ উন্মাদ হয়েছিলো শরীরের নেশায়,
রাতের গভীরে কামান্ধ মরদের উচ্ছ্বাস--
প্রেম দিলাম-- প্রেম পেলাম,
সুখ দিলাম--সুখ নিলাম !
----ধুস শালা !--তোর প্রেম সেতো রাতের চুক্তি।
সুখ সেতো কিছু সময়ের ভক্তি !
তোর সুখ বিনিময় হয় আমার গভীর আবেগের কাছে,
আমার দেহটি টিকে থাকে মধ্য রাতের কামে।
আরেনাহ--ওভাবে বলিস না !
তুই না আমার বিশ্বাসে, প্রতিটি নিঃশ্বাসে ।
---আরে যাহ্--নিঃশ্বাস আর বিশ্বাস সব নষ্ট, সব ভ্রষ্ট আর ভন্ডদের ভীড়ে !
যাহ্ ওভাবে ভন্ড বলে দিলি !
শিহরন কি তোর শরীরেও খেলে যায়নি,
আবেশ কি তোকেও জড়ায়নি,আনন্দ কি তুইও পাস নি ?
বুকের তিল ছুঁতে গিয়ে দুমড়েমুচড়ে শরীরের প্রতিটি শিরায় মেখে দেইনি সরস আগুন!
---বিস্ময়ের বিস্ফোরণে এক একটি বিশ্বাসের হয় করুণ মৃত্যু,
অভ্রভেদী স্বপ্নগুলো কুচি কুচি হয়।
অভিশপ্ত হোক অনুভূতি গুলো যা তোকে অনুভব করে।
সোহাগীর শরীর নিয়েছিল সেদিন!
আজ সে ক্লান্ত ভীষন ক্লান্ত
নাহ! সবকিছুই বদলে গেছে। বাঁধন ছিঁড়ে গেছে।
এটা এক নষ্ট রাত্রীর গল্প, নষ্ট শরীরের গল্প আর দুটি নষ্ট চরিত্র ।।
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২০
রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।
২|
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫০
এস কাজী বলেছেন: রাবেয়া আপার কবিতা গুলো সবসময় আমার ভাল লাগে। ভিন্নতা থাকে সবসময়। কবিতা কম বুঝি তাও পড়ি ![]()
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২০
রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৩|
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৪
কল্লোল পথিক বলেছেন:
লাইক দিলাম।
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২০
রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৪|
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২০
সুমন কর বলেছেন: দারুণ এবং ভালো লাগা।
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২১
রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৫|
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৬
দুঃখ বিলাস বলেছেন: দারুণ
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২১
রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৬|
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৭
মো: ইমরান আল হাদী বলেছেন: অনেক ভাল লাগার একটি কবিতা।
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২১
রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৭|
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারণ কবিতা শব্ধবুনুন যেমন বুনে বাবুই পাখি তার নীড়।
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২২
রাবেয়া রাহীম বলেছেন: খুশী হয়েছি আপনার কথায় ধন্যবাদ আপনাকে ।
৮|
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৪
তানজির খান বলেছেন: আপনার কবিতায় সব সময়ই সর্ব উৎকৃষ্ট সাহিত্যমান পাওয়া যায়। দারুণ লিখেছেন আপু।
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৩
রাবেয়া রাহীম বলেছেন: "সর্ব উৎকৃষ্ট সাহিত্যমান " কথাটিতে খুব সম্মানিত বোধ করলাম, ভাল্বাসা রইল, ভাল থেক ভাইয়া।
৯|
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩২
হাসান১২১২১২ বলেছেন: দারুন লিখেছেন
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৩
রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসা রইল।
১০|
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সোহাগীর শরীর নিয়েছিল সেদিন,,,,,,!!
আজ সে ক্লান্ত ভীষন ক্লান্ত, নাহ! সবকিছুই বদলে গেছে। বাঁধন ছিঁড়ে গেছে।
ভালো লাগলো আপু। শুভেচ্ছা।
১০ ই মার্চ, ২০১৬ রাত ১:২৪
রাবেয়া রাহীম বলেছেন: সাহস পেলাম, শুভ কামনা অনেক আপনার জন্যও ।
১১|
০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৭
আমিই মিসির আলী বলেছেন: জটিল কবিতা!
+++
বাচ্চা ব্লগারের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
১০ ই মার্চ, ২০১৬ রাত ১:২৪
রাবেয়া রাহীম বলেছেন: জীবনটাই বড় জটিল।
বাচ্চারা হিন্দি চ্যানেলগুলিতে আরও অনেক বেশী এডাল্ট দেখে।
ধন্যবাদ।
১২|
০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: কথপোকথন টাইপ কবিতা । চরণগুলো মিলেছে ভালো । কবিতার গল্প নষ্ট সময়ের বৈকি । এমন অগোচরে চলে যায় নাগরিক জীবনের একটা অধ্যায় ।
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৬
রাবেয়া রাহীম বলেছেন: সাহস পেলাম, শুভ কামনা অনেক আপনার জন্যও ।
১৩|
০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৯
সালেক সোহাগ বলেছেন: বেশ লাগলো!
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৬
রাবেয়া রাহীম বলেছেন: সাহস পেলাম, শুভ কামনা অনেক আপনার জন্যও ।
১৪|
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:০০
পুলহ বলেছেন: 'অভিশপ্ত হোক অনুভূতি গুলো যা তোকে অনুভব করে।'-- অত্যন্ত শক্তিশালী একটা বাক্য বলে আমার কাছে মনে হয়েছে...
প্রেম শুধু শরীরে আটকে থাকলেই বোধহয় এরকম এক একটা নষ্ট রাত্রি আর গল্পের জন্ম হয় !
ভালো লেগেছে আপু আপনার কবিতা; আমার আন্তরিক শুভকামনা জানবেন ![]()
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৫
রাবেয়া রাহীম বলেছেন: সাহস পেলাম, শুভ কামনা অনেক আপনার জন্যও ।
১৫|
১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:০০
ভ্রমরের ডানা বলেছেন: কবিতার ধারা পূর্নেন্দ্রু পত্রীর কবিতার মত লেগেছে!
তবে ভাব স্বকীয়!! অসাধারণ লেখনশৈলী! এই কবিতা পড়ে যে কেঊ নষ্ট হয়ে জেতে চাইবে। হা হা হা
হোক না, তাতেই তো কবির স্বার্থকতা!
কবিতায় প্লাস +
১০ ই মার্চ, ২০১৬ রাত ১:২২
রাবেয়া রাহীম বলেছেন: আমার মনে হয় না নষ্ট হতে চাইবে তবে বোধদয় ঘটতে পারে। বিশ্বাস করার আগে একটু হিসেব করে নিবে বা ভাববে
আপ্লুত হলাম, শুভকামনা রইল। ধন্যবাদ।
১৬|
১০ ই মার্চ, ২০১৬ রাত ১:০৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "ভালোবাসার প্রচন্ড খরায় মিথ্যে প্রেমের তুমুল আগ্রাসন"
-এই একটা লাইনই বোধয় পুরো কবিতাটির অর্থ বলে দেয়।
অনেক ভাল লাগা জানবেন।
১০ ই মার্চ, ২০১৬ রাত ১:২২
রাবেয়া রাহীম বলেছেন: আপ্লুত হলাম, শুভকামনা রইল। ধন্যবাদ।
১৭|
১০ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৯
জ্যোস্নার ফুল বলেছেন: অভিশপ্ত হোক অনুভূতি গুলো যা তোকে অনুভব করে।
১০ ই মার্চ, ২০১৬ ভোর ৪:৫৬
রাবেয়া রাহীম বলেছেন: শুভকামনা রইল। ধন্যবাদ।
১৮|
১০ ই মার্চ, ২০১৬ রাত ২:১৫
তাসজিদ বলেছেন: ভয়ানক সুন্দর। +++++++++
এগিয়ে যান আপু।
শুভ রাত্রী।
১০ ই মার্চ, ২০১৬ ভোর ৪:৫৬
রাবেয়া রাহীম বলেছেন: ভয়ানক সুন্দর মন্তব্যে আপ্লুত হলাম
অনেক ধন্যবাদ ।
১৯|
১০ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: সর্বাধিক লাইক প্রাপ্ত হয়ে আলোচিত লিষ্টে শোভা ছড়াচ্ছে.. নির্বাচিততেতো কাল থেকেই .... গত মাসের সেরা বাছাই পোষ্টেও আপনার দু'টি কবিতা ছিল...
কনগ্রাংটস বুবু....
১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৪
রাবেয়া রাহীম বলেছেন: তাই দেখলাম, জানি তুমি অনেক খুশী হয়েছ ।
গত মাসের গুলি দেখেছি । তোমারটা আজ দিয়ে দিও।
ভাল থেক।
২০|
১০ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫১
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার শব্দচয়নে দারুণ কবিতা আপুনি
১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২১
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো থেকো ।
২১|
১০ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৩
বিজন রয় বলেছেন: সব নষ্টদের অধিকারে চলে গেল। শরীর, মন, চরিত্র।
উত্তেজনাময় কবিতা।
+++++
১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২২
রাবেয়া রাহীম বলেছেন: মানব জীবন পুরোটাই উত্তেজনাময় , অনেক ধন্যবাদ ।
২২|
১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪১
সাধারন বাঙালী বলেছেন: ---আরে যাহ্--নিঃশ্বাস আর বিশ্বাস সব নষ্ট, সব ভ্রষ্ট আর ভন্ডদের ভীড়ে !
এলিট শ্রেনীর জন্য প্রযোয্য কবিতা।ভালো লাগলো
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
২৩|
১০ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৪
মোঃহাদী বলেছেন: নির্মানকৌশল মুগ্ধ করল
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
২৪|
১০ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৮
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর লিখেছেন
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
২৫|
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
জেন রসি বলেছেন: চমৎকার!
++
১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩২
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ ।
২৬|
১০ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪২
নিরাশ পরশ বলেছেন: ভালো লাগলো.........................।
১০ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৮
রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
২৭|
১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৬
নিরাশ পরশ বলেছেন: ![]()
২১ শে মার্চ, ২০১৬ ভোর ৪:১৩
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ , ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম।
২৮|
১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৭
উল্টা দূরবীন বলেছেন: খুব ভালো লাগলো।
১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৩
রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
২৯|
১১ ই মার্চ, ২০১৬ ভোর ৪:১৭
গুলশান কিবরীয়া বলেছেন: দারুণ লিখেছেন কবি , অসাধারণ ।
১১ ই মার্চ, ২০১৬ ভোর ৪:১৯
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
৩০|
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মাথা ঝিমঝিম করছে। আমার কাছে এটাই আপনার সেরা।
অসম্ভব ভালোলাগা।
প্রতিটি লাইন শব্দ তুমুলযুদ্ধ বাধাচ্ছে মনমস্তিষ্কে।
এক্টা প্রশ্ন!
এমন একটা কবিতা লেখার পর অনুভূতিটা ক্যামন হয়? ![]()
১৪ ই মার্চ, ২০১৬ রাত ১২:২২
রাবেয়া রাহীম বলেছেন:
এই কবিতায় আপনার মন্তব্যই সেরা হিসেবে ধরে নিলাম। অনেক ভাল লাগলো আপনার কথা।
একটা প্রশ্ন! আপনি কি মুন্নি সাহার কেউ হয়ে থাকেন?
অনেক শুভেচ্ছা আর ভাল লাগা।
৩১|
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
হা হা হা।
না না না। ![]()
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৯
রাবেয়া রাহীম বলেছেন:
![]()
বুঝতে পেরেছি আপনার ভাল লাগা তাই একটু মজা করেছি আর কিছুনা।
আসলে যে কোন কবিতা লেখার পর খুব তৃপ্তি্ পাই। যতক্ষণ না লেখি ততক্ষণ কথাগুলি মাথার ভেতর চক্কর দিতে থাকে লিখে ফেল্লেই শান্তি । একারনেই বুঝি কবিতাকে সন্তান বলা হয়। অনেক ভাল থাকবেন।
ভালবাসা রইল।
৩২|
২১ শে মার্চ, ২০১৬ রাত ৩:০৪
ভবোঘুরে বাউল বলেছেন: আপনার কবিতার প্রেমে বুদ হয়ে গেছি!
২১ শে মার্চ, ২০১৬ ভোর ৪:১২
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ , ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৭
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ