নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার অনুভব

২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৭


প্রচন্ড ঠান্ডা , জমে যাচ্ছি যেন
উষ্ণতা চাই, আসবে কি ?
সারাদিন অভুক্ত, অন্য কিছু নয়
গরম কফি সাথে হাল্কা কিছু--চুমুতেও চলবে,
খাওয়াবেনা ?
সব সময়ের বায়না নয়--সন্ধ্যায় ঘরে ফিরে এক চাদরে
বুকের পরে মাথা রেখে দুজন জড়িয়ে রইবো রাতভর--
মুখের ভাষা হারিয়ে যাবে চোখের ভাষার কাছে !
থাক না যত কথা--হোক না সব চুপ,
শুধু থাকবে তোমার গায়ে ছুঁয়ে আদর আমায় জড়িয়ে!

ইচ্ছে মতোন ওড়াউড়ি করে ইচ্ছেগুলো
মাতাল নেশায় তোমায়---আমার ভালোবাসা বিলাবো,
মাঝরাতে কোথাও উড়াল দিতে গিয়েও
তোমায় জড়িয়ে ধরে বলবো---চলো ফিরি,
আবার তুমি আমায় জড়িয়ে--
তোমার বুকের মাঝে আড়ষ্ট করে রাখবে,
চুপটি করে মুখ লুকিয়ে তোমায় ভালোবেসে যাবো
সারাদিনের খুনসুটি নিয়ে----ভালোবাসা লেগে রবে পরতে পরতে
তোমাতে--আমাতে, মান অভিমানে ।।


(কবিতার আসরে এই কবিতাটি প্রকাশের তারিখ: ২৪/১২/২০১৫ প্রকাশ করি। গতকাল গুগল সার্চ দিয়ে দেখলাম এই কবিতাটি ৫ জন নিজেদের নামে প্রকাশ করেছে । আজ এখানের সব বন্ধু ও ফলয়ারদের জন্য প্রকাশ করলাম )

মন্তব্য ৫৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৪

বিজন রয় বলেছেন: মোহাচ্ছন্ন!!! কবিতাচ্ছন্ন!!

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

রাবেয়া রাহীম বলেছেন: মন্তব্যাচ্ছন্ন !!
অনেক শুভেচ্ছা রইল। ভাল থাকবেন।

২| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৮

অতঃপর হৃদয় বলেছেন: চমৎকার লিখেছেন

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

রাবেয়া রাহীম বলেছেন: অনেক শুভেচ্ছা রইল। ভাল থাকবেন।

৩| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা! নিজেদের নামে চালিয়ে দিয়েছে!! কি করবেন বলেন! আমাদের দেশে কপি পেষ্ট খুব ভালো হয়।

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

রাবেয়া রাহীম বলেছেন: তাই দেখছি , কবিতা খুব অনুভবের ব্যপারা কিন্তু চোরা এই কথা কিভাবে বুঝবে ।
ভাল লাগলো আপনার কথা । শুভেচ্ছা রইল। ভাল থাকবেন।

৪| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৯

রিপি বলেছেন: কিভাবে পারে মানুষ কপি করে নিজের নামে চালিয়ে দিতে?। ব্লগে কিছু গল্প, লেখাও পড়লাম যেগুলো আগেও অন্য কোথাও পড়েছি। মানুষের সংকলিত কথাটা লিখতেও এত কৃপনতা।

কবিতা যথারীতি ভালো হয়েছে আপু। প্লাস।

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

রাবেয়া রাহীম বলেছেন: মানুষই সব কিছু পারে আমার মনে হয়। একটু মন খারাপ হয়েছিল , তাই এখানে আবার দিলাম ।
ভাল লাগলো পাশে পেয়ে , অনেক শুভেচ্ছা রইল।

৫| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতা তো খুবই ভালো হয়েছে। কিন্তু শেষে ব্র্যাকেটবন্দি কথাগুলো পড়ে খারাপ লাগলো। এই চোরেরা বুঝে না যে চুরি করে অন্যের লেখা নিজের নামে প্রকাশ করে কেউ কখনো কবি বা সাহিত্যিক হতে পারে না। এরা চিরকাল ছাগলই থাকবে।

ধন্যবাদ বোন রাবেয়া রাহীম।

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২১

রাবেয়া রাহীম বলেছেন: "এরা চিরকাল ছাগলই থাকবে।" খুব ভাল লাগলো এই কথাটি ভাইয়া । পাশে পেয়ে সত্যি অনেক ভাল লাগলো । ধন্যবাদ , ভাল থাকবেন।

৬| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১২

প্রীতম বলেছেন: যদিও লিখতে পারিনা কিন্তু প্রচন্ড ঘেন্না লাগে কেউ অন্যের সত্তা কপি করছে শুনলে।
চুরির চাইতে পচা লিখব এটা ঢের ভালো।
একদলা ঘৃনা জানাই সে সকল তস্করদের।

আপনার লেখা পড়ে ভালো লাগলো।
হতাশ না হয়ে লিখে যান।
অন্তত নজরুলের মতো চিৎকার করে বলতে পারবেন-
"আজ স্মৃষ্টি সুখের উল্লাশে--------
-------- টগবগিয়ে খুন হাসে"

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২২

রাবেয়া রাহীম বলেছেন: খুব খুব ভাল লাগলো পাশে পেয়ে । অনেক খুশী হয়েছি আপনার সাড়া পেয়ে। ভাল থাকবেন সব সময়। ধন্যবাদ ।

৭| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

কালনী নদী বলেছেন: (কবিতার আসরে এই কবিতাটি প্রকাশের তারিখ: ২৪/১২/২০১৫ প্রকাশ করি। গতকাল গুগল সার্চ দিয়ে দেখলাম এই কবিতাটি ৫ জন নিজেদের নামে প্রকাশ করেছে । আজ এখানের সব বন্ধু ও ফলয়ারদের জন্য প্রকাশ করলাম )
কষ্ঠ পেলাম! আপনার নামটার উল্লেখ রাখলে কি হত? কষ্ঠটা আপনাকে নিয়ে না, তাদের জন্য যারা কপি করে নিজের সৃষ্টিশীলতাকে নষ্ঠ করছেন :(

২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৯

রাবেয়া রাহীম বলেছেন: খুব সুন্দর পজিটিভ ভাবে বললেন , অনেক ভাল লাগলো , ভাল থাকবেন। ধন্যবাদ।

৮| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৩

আমিই মিসির আলী বলেছেন:
প্রচন্ড ঠান্ডা , জমে যাচ্ছি যেন
উষ্ণতা চাই, আসবে কি ?
সারাদিন অভুক্ত, অন্য কিছু নয়
গরম কফি সাথে হাল্কা কিছু--চুমুতেও চলবে,
খাওয়াবেনা ?

সারাদিনের খুনসুটি নিয়ে ভালোবাসা লেগে রবে পরতে পরতে...
তোমাতে - আমাতে, মান অভিমানে ।।


এতো রোমান্টিক একটা মুহূর্ত কাটানোর জন্য হলেও আমি বিয়েটা কর্তে চাই!

কবিতা হৃদয়ে দোলা দিলো।
+

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:১১

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ভাল লাগলো , ভাল থাকবেন। ধন্যবাদ।

বিয়েতে অবশ্যই দাওয়াত চাই।

৯| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৭

পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: অসম্ভব সুন্দর

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:১২

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ভাল লাগলো , ভাল থাকবেন। ধন্যবাদ।

১০| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩১

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: সুন্দর

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:১২

রাবেয়া রাহীম বলেছেন: ভাল থাকবেন। ধন্যবাদ।

১১| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৫

জুন বলেছেন: সুন্দর কবিতাটি চুরি হয়ে গেল শুনে খুব খারাপ লাগলো :(

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:১২

রাবেয়া রাহীম বলেছেন: পাশে পেয়ে খুব ভাল লাগছে। ভাল থাকবেন। ধন্যবাদ।

১২| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:০১

কিবরিয়াবেলাল বলেছেন: বড়ই লজ্জার বিষয় ! এসব বদমাশগুলোর নাম প্রকাশ করুন ।এদের অভিশাপ দিই ।

৩০ শে মার্চ, ২০১৬ রাত ২:২১

রাবেয়া রাহীম বলেছেন: পাশে পেয়ে খুব ভাল লাগলো
ধন্যবাদ , ভাল থাকবেন।

১৩| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪২

তামান্না তাবাসসুম বলেছেন: এমন মন কেমন করা দিনের জন্য পারফেক্ট কবিতা :)

৩০ শে মার্চ, ২০১৬ রাত ২:২২

রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ , ভাল থাকবেন।

১৪| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ২:৫৭

ফেরদৌসা রুহী বলেছেন: ভালোবাসার অনুভব এমনি হয়। চমৎকার কবিতা।

আপনি ভালো লিখেন বলেই লেখা চুরি হয়।

৩০ শে মার্চ, ২০১৬ রাত ৩:০৮

রাবেয়া রাহীম বলেছেন: আপনার কথায় উতসাহ পেলাম,
ধন্যবাদ , ভাল থাকবেন।

১৫| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৩:১৬

তানজির খান বলেছেন: কবিতা টি ঠিক সময়ে পড়া হলো না। এখন মন খারাপ থাকবে।এ জীবনে আর ভালবাসা পাওয়া হবে না মনে হয়। নারীর হৃদয় ও স্পর্স অরাধ্যই থেকে গেল আজীবন। অথচ এমন করে বা এরচেয়েও গভীর ভালবাসা বুকে চেপে চলি।

দূর্দান্ত হয়েছে কবিতা আপু ।

৩০ শে মার্চ, ২০১৬ রাত ৩:২৪

রাবেয়া রাহীম বলেছেন: মানুষের জীবনে শেষ বলে কিছুই নেই, যে কোন সময় থেকেই জীবন আবার নূতন করে মোড় নেয় , কখন যে জীবনের মোড় পাল্টায় আমরা কেউ কিছুই বলতে পারিনা। শুধু বলি---নিশিদিন ভরসা রাখিও হবেই হবে। এই বোনের অনেক দোয়া রইল ।

খুব ভাল থেক । সত্তিকারের প্রকৃত প্রেমে জীবন খুব শীঘ্রই পূর্ণ হবে এটা বড় বোনের আশীর্বাদ রইল।

অনেক ভালবাসা রইল।

১৬| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৪২

সাগর মাঝি বলেছেন: উফঃ......কবিতার ভিতর হারিয়ে গিয়েছিলাম। খুব ভালো লাগলো।

চমৎকার!!!!!

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:০৯

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ভালবাসা রইল।

১৭| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর।শুভ কামনা রইল কবি

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৬

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ভালবাসা রইল।

১৮| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৭

রাফা বলেছেন: কি আর করবেন..
সবাই নিজস্ব সম্পত্তি মনে করে।

চমৎকার কবিতায় ভালোলাগা রইলো।

ধন্যবাদ,রা. রাহীম

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২১

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ভালবাসা রইল।

১৯| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৬

হাসান বিন নজরুল বলেছেন: আমি সাহিত্যের চৌর্যবৃত্তি খুবই ঘৃনা করি।

সুন্দর কবিতা।

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০১

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ভালবাসা রইল।

২০| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৬

প্রলয় নীল বলেছেন: 'অভুক্ত, অন্য কিছু নয়
গরম কফি সাথে হাল্কা কিছু--চুমুতেও চলবে,
খাওয়াবেনা'?

আহারে!

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০১

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ভালবাসা রইল।

২১| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৬

উল্টা দূরবীন বলেছেন: চমৎকার কবিতা। ভালো লাগা রেখে গেলাম।

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০২

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ভালবাসা রইল।

২২| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল লাগলো কবিতা, এখানে অনুভূতির কোন ভেজাল নেই।
ভাল থাকবেন সবসময়।

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১২

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ভালবাসা রইল।

২৩| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২০

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০২

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ভালবাসা রইল।

২৪| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৯

ডঃ এম এ আলী বলেছেন: কেন জানিনা এ কবিতার মাঝে একাত্ব হয়ে যায় কিছু বাস্তব অনুভবের কাহিনী । এই যেমন ধরুন , মাত্র দিন কয়েক আগে খোলা আকাশের নীচে উইগানের বনভুমি ঘেরা লেকে বেড়াতে গিয়ে হঠাৎকরে শুরু হ ওয়া প্রচন্ড ঠান্ডা হাওয়ায় জমে যাচ্ছিলাম । উষ্ণতা চাই, চলে আসব নাকি ফিরেই যাব ভাবছিলাম । গরম কফির হাল্কা কিছু--চুমুতেও উষ্ণ হতে পারছিলাম না যেন কিছুতেই । এমন সময় খানিক দুরে হালকা রোদ- বৃস্টির ছটায় পাখনা মেলা ময়ুর ময়ুরীকে দেখে ( নীচে ছবি দেখুন, এ বনে প্রায়শই সামারের শুরু থেকেই ময়ুর ময়ুরীর দেখা মিলে ) মনে হল তার পালকের পড়ে মাথা রেখে কিছুটা উষ্ণতার ছোয়া নেই ।

আমার সেদিনকার অনুভুতিটা আপনার কবিতার পংতির কটি চয়ন যথা ‘
“সন্ধ্যায় ঘরে ফিরে এক চাদরে
দুজন জড়িয়ে রইব রাতভর--বুকের পরে মাথা রেখে
মুখের ভাষা হারিয়ে যাবে চোখের ভাষার কাছে !
থাক না যত কথা--হোক না সব চুপ,
শুধু থাকবে তোমার গায়ে ছুঁয়ে আদর আমায় জড়িয়ে!
কি অদ্ভত ভাবেই না মিলে মিশে মিশে একাকার হয়ে গেছে আমার ভাললাগার অনুভবের সাথে । মনে বাজছে এই হ’ল স্বাসত সুন্দর চিরস্থায়ী সার্বজনীন আবেগময়ী কবিতা, যা সকলের হৃদয়ে তুলে সুখানুভুতি ও আনন্দের শিহরন, কাল থেকে কালে দেশের সীমানা পেরিয়ে দুর থেকে দুরান্তরে । ধন্য কবি , ধন্য তোমার কবিতা, চিরজীবি হও কবিতার ভুবনে । সুকোমল কবিতার মিষ্টি কথার বাতাবরণে এই অশান্তিময় ভুবনে তনুদের মত আর কাওকেই যেন হতে না হয় পাষন্ডদের হিংস্র ছোবলের শীকাড় । কবিতার কোমল মিষ্টি প্রেমের বাণী জাগিয়ে তুলুক পাষন্ডের বুকে নিষ্পাপ প্রেমের শীখা । শতবছরের কারাবাস বা ফাসির দড়িও যা পারেনি করতে পাষন্ডের, অমর চিরঞ্জিব ভালবাসার অনুভবের একটি কবিতার মাত্র দুটি চরনই তার বুকে জাগিয়ে দিক ভালবাসার অনুরনন। সে শুধু তখন ভালবাসার অনুভবের কবিতার মত চুপটি করে মুখ লুকিয়ে সকলকে শুধুই ভালোবেসে যাবে , এরকমটিই ভাবতে ভাল লাগে । ভালবাসার অনুভবের আরো কবিতার পসার অচিরেই দেখতে চাই সামুর কবিতার পাতায় । মন্তব্যটি মনে হয় একটু বড়ই হয়ে গেছে , লিখতে গিয়ে লিখা ফুরুচ্ছেনা কি করা যায় । ।একবার ভাবলাম আলাদা করে পোষ্ট করে দেই । কিন্তু তাই কি হয় , মন্তব্য তো শুধু মন্তব্যই , শুধুই কবির প্রতি । যাহোক, ভালবাসার অনুভব ছড়ানো নতুন আরো কবিতার প্রতি থাকল অকৃত্তিম ভালবাসার অগ্রীম শুভেচ্ছা ।

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১১

রাবেয়া রাহীম বলেছেন: আমার কবিতা আপনার ভাল লাগায় অনেক অনেক ভালবাসা আর ধন্যবাদ জানাই । আমি অনেক খুশী হয়েছি যে আপনি আমার কবিতা পড়েছেন আর এত সুন্দর মন্তব্য করে আমার উতসাহ বাড়িয়েছেন। মহান রাব্বুল আলামিনের কাছে আপনার সুস্বাস্থ ও দীর্ঘ জীবন কামনা করছি। অনেক ভাল থাকবেন প্রিয় মানুষ পাশে নিয়ে অবশ্যই ভালবাসায় সিক্ত হয়ে ।

২৫| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৪

মুসাফির নামা বলেছেন: অনবদ্য কবিতা।

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০২

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ভালবাসা রইল।

২৬| ৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

প্রামানিক বলেছেন: কবিতার কথা কি বলবো চোরের কথা শুনে চোখ চড়কগাছ হয়ে গেল। এই চোরেরা চুরি করে কি কবি হতে পারবে?

৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৮

রাবেয়া রাহীম বলেছেন: পাশে পেয়ে অনেক ভাল লাগলো প্রামানিক ভাই। অনেক ভাল থাকবেন।

২৭| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা চুরি করে কবিতা আবার পোষ্টায় দেখ কবি হওয়ার কি স্বাধ!

কবিতা দারুণ হয়েছে । ভাল থাকবেন কবি।

০১ লা এপ্রিল, ২০১৬ ভোর ৪:১৭

রাবেয়া রাহীম বলেছেন: পাশে পেয়ে অনেক ভাল লাগলো । ভাল থাকবেন।

২৮| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৪

আহমেদ জী এস বলেছেন: রাবেয়া রাহীম ,



ভালবাসা যদি অনুভবের হয় তবে তা সুন্দর হয়ে সৌগন্ধ ছড়িয়েছে এই কবিতায় ।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:০০

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ভালবাসা।

২৯| ২৯ শে মে, ২০১৬ রাত ১:৩১

আমি অথবা অন্য কেউ বলেছেন: তোমার সব কবিতাই আমি পড়ি। একসময় ঢালাও মন্তব্য করা যাবে।

কোন ফরম্যাট নিয়ে ভাবছো কখনো? ফরম্যাটে ফেলেও কয়টা লিখে দেখো।

পরে আবার আসবো। :)

২৯ শে মে, ২০১৬ রাত ১:৩৪

রাবেয়া রাহীম বলেছেন: "ফরম্যাট' ---ঠিক কিসের উপর কিছু আইডিয়া দাও প্লিজ ।

আমার নতুন তিনটে সিরিজ কবিতায় তোমার কমেন্ট আশা করছি । প্লিজ সমালোচনা করো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.