| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাবেয়া রাহীম
মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !
আহসান সাহেবের বয়স মধ্য পঞ্চাশ। প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ার পর বেশ কয়েক বছর একাই ছিলেন তিনি। ঠিক একা বলা যায় না। সঙ্গিনীর অভাব তাঁর কখনো ছিলনা। তবে তাঁদের কাউকে নিয়ে নিশ্চিন্তে সংসার করবেন তেমন খুঁজে পাননি। ক্ষণিকের সঙ্গিনীদের সবাই তাঁর চেয়ে তাঁর টাকাকেই বেশী গুরুত্ব দিয়েছে।
বয়স বাড়ছে । শরীরটাও বেশী ভাল যাচ্ছেনা। রক্তে সুগার বেড়েছে সেই সাথে ব্লাড প্রেশার মাথার পিছনের রগটিকে দপদপিয়ে রাখে। তার একজন সার্বক্ষণিক সঙ্গীর দরকার। কাছের পরিচিত সবাইকেই তিনি বলে রেখেছেন পছন্দমত মেয়ের কথা। সেই সুত্র ধরেই বেশ কিছু মেয়ের ছবি তাঁর কাছে পাঠানো হয়েছে। পনেরটি ছবির মধ্যে হাল্কা পাতলা গড়নের সুশ্রী মায়াবতী চেহারার মেয়েটির ছবির দিকে তিনি অপলক চেয়ে রয়েছেন। ছবির সাথে মেয়েটির পুরো বায়ডাটাও আছে। নাম মাধবী, বয়স- ত্রিশ। মাধবীর ছবির দিকে চেয়ে তাঁর ইচ্ছে করছে এখনি বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলতে। এই বয়সেও শরীরে বেশ টানটান উত্তেজনা অনুভব করছেন তিনি। মাধবীর সহজ সরল মুখশ্রী ভীষণভাবে তাঁকে আন্দোলিত করে।
কনকনে ঠাণ্ডা পৌষের রাত। বিয়ের জন্য উত্তম সময়। বুকের ভেতর নতুন বউয়ের সুঘ্রাণ মাখা তরতাজা শরীরের ওম। আহ! ভাবতেই আহসান সাহেবের পৌঢ় শরীর উষ্ণ হয়ে ওঠে।
আজ আহসান সাহেবের বিয়ে। যদিও এটি তাঁর দ্বিতীয় বিয়ে কিন্তু তিনি কোন আয়োজনের কমতি রাখছেন না। আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া, কনের শাড়ি গহনা থেকে শুরু করে বিউটি পার্লারের সব কিছুই আহসান সাহেব গভীর পর্যবেক্ষণ করছেন। বিয়ের রাতে তিনি মাধবীকে অপরুপা দেখতে চান। বিয়ের ঝামেলা শেষ হয়েছে। আত্মীয় স্বজন সবাই বিদায় নিয়েছে। রাত প্রায় একটার মত বাজে। দোতলার শোবার ঘরের পাশের ঘরটি তাঁর স্টাডি ঘর। ঘুমাতে যাওয়ার আগে এই ঘরটিতে বেশ অনেক খানি সময় তিনি কাটান। তাঁর প্রয়োজনীয় ওষুধ পত্র এই ঘরেই রাখা হয়। স্টাডি রুমে আরাম চেয়ারে চোখ বন্ধ করে বসে আছেন আহসান সাহেব। বিয়ের ঝামেলার কারনে গত কয়েকদিন ব্লাড প্রেশারের ওষুধ খেতে ভুলে গিয়েছিলেন। মাথার পেছনের রগটি এই মুহূর্তে ভীষণ রকম দপদপ করছে। হাজার লাল গোলাপ - সাদা বেলী ফুল দিয়ে সাজানো বাসর ঘরে নব পরিণীতা স্ত্রী তাঁর জন্য অপেক্ষা করছে এটি এখন আর তাঁর শরীরে শিহরন তুলছেনা,তিনি খুব ক্লান্ত বোধ করছেন। রাতের ঘুম ঠিকমত হওয়া দরকার । ব্লাড প্রেশারের অশুধের সাথে তিনি একটি কম ডোজের ঘুমের ওষুধও খেয়ে নিলেন। ক্লান্ত আহসান সাহেব বাসর ঘরে অপেক্ষারত মাধবীকে রেখে ঘুমিয়ে পড়লেন। গোলাপ আর বেলী ফুলের মাতাল করা গন্ধ জুড়ে প্রবল অপেক্ষা আর বুনো তেষ্টায় পৌষের রাতে কনকনে ঠাণ্ডায় স্বামীর উষ্ণতা পাওয়ার জন্য একখানা জীবন্ত শরীর অপেক্ষায় থেকে চঞ্চল হয়ে ফজরের আজানের সুরের সাথে ঘুমিয়ে পড়ে।
(চলবে)
১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:২২
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ।
২|
১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৬
কবীর বলেছেন: পরের পর্বের অপেক্ষায় রইলাম।
১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৩
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ
৩|
১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯
এ কে এম রেজাউল করিম বলেছেন:
দারুন!!
অপেক্ষায় রইলাম পরের পরবের!!!
১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৪
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ
৪|
১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯
এ কে এম রেজাউল করিম বলেছেন:
দারুন!!
অপেক্ষায় রইলাম পরের পরবের!!!
৫|
১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪
কানিজ রিনা বলেছেন: বুড়োদের বিয়ের গল্প বেশ ভালই। খারাপ কি
স্ত্রী পুরান হলে আবার নতুন বিয়ে করার
গল্প নিশ্চয় ফুটিয়ে তুলবে? আশা রাখি।
১৩ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
রাবেয়া রাহীম বলেছেন: আশায় থাকুন । আশা মানুষকে আনন্দ দেয়।
ভালো থাকুন আনন্দে থাকুন।
৬|
১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা মাধবী!!!
তারপর?
১৩ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
রাবেয়া রাহীম বলেছেন:
চিন্তা করতেছি তারপরের পর্ব নিয়ে।
দেখি শিকে কবে ছিরে ![]()
৭|
১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৩
কানিজ রিনা বলেছেন: আহা বিদ্রোহী, তারআর পরনেই নেই কোনও
ঠিকানা।
১৩ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২০
রাবেয়া রাহীম বলেছেন: লাইনটা সুন্দর
ধন্যবাদ
৮|
১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০৫
কালীদাস বলেছেন: আরও দুয়েক পর্ব গেলে বোঝা যাবে কাহিনী কোনদিকে গড়ায়। আপাতত পরের পর্বের অপেক্ষায় রইলাম।
১৪ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:২৫
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।
ভালো থাকবেন
৯|
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১৮
চাঁদগাজী বলেছেন:
গল্পের প্লট, নাকি সাহিত্যের কাংগালী ভোজ?
২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৭
রাবেয়া রাহীম বলেছেন: ঠিক বুঝলাম না !!
১০|
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৮
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার কবিতাই বেশি ভাল লাগে। তবুও গল্পটার সাথেই আছি! পরিনতি দেখার অপেক্ষায়! শুভকামনা!
১৪ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:২৬
রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ পাশে থাকার জন্য।
শুভকামনা আপনার জন্যও
১১|
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৫৯
সাইদুল ইসলাম সিড বলেছেন: লেখাটা তে চমক আছে।লেখার হাত নিশ্চয় পাকা।পরের পর্বের অপেক্ষাশ থাকতেই হবে।
by the way বানান সতর্কতা প্রয়োজন।
১৪ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:২৭
রাবেয়া রাহীম বলেছেন: অপেক্ষার জন্য ধন্যবাদ
সতর্ক থাকলাম।
১২|
১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অপেক্ষা থাকলাম যখন সব সময় আছি এবার ও তার ব্যাতিক্রম হবে না।
১৭ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:১০
রাবেয়া রাহীম বলেছেন: অপেক্ষার জন্য ধন্যবাদ
১৩|
২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৫
আলোরিকা বলেছেন: চলুক ![]()
২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৬
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ।
১৪|
২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪১
মনিরা সুলতানা বলেছেন: বাসায় কি এক জগ পানি ও ছিল না আপু
মাথায় ঢালার জন্য ।
লেখা ঝর ঝরে পড়তে ভালো লাগছিল ।
শুভ কামনা আপু ![]()
২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৬
রাবেয়া রাহীম বলেছেন: ভালো বলেছেন। অনেক ধন্যবাদ।
১৫|
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫০
চাঁদগাজী বলেছেন:
ভয়ংকর দুর্বল প্লটের উপর লেখা গল্প; গল্পের শুরু ও শেষের মাঝে লজিক্যাল মিলও নেই; হিলারী ক্লিনটনের মতো অবস্হা?
২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮
রাবেয়া রাহীম বলেছেন: সামু আপনাকে কেমন করে ব্যান করলো?? আমি যে খুব প্রতিষ্ঠিত লেখক সেটা কখনো বলিনি তো!!
অভদ্র ব্যবহার সব যায়গাতেই করতে হয়!!!
১৬|
২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: বুবু শুনছি বুইড়া হইলে নাকি মাথার তার ছিড়ে!!! চাঁদগাজীর কমেন্টে সেই সত্যতা পাওয়া যায় প্রায়ই
জাষ্ট ইগনোর!
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪২
রাবেয়া রাহীম বলেছেন: জাস্ট ইগনোর @তার ছিঁড়া ![]()
১৭|
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫২
গেম চেঞ্জার বলেছেন: এরপর কি হলো? ![]()
০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:২৯
রাবেয়া রাহীম বলেছেন: গেমু ভাইয়া --এখনো যে কেউ ঘুম থেকে উঠে না, ![]()
১৮|
০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৪
খায়রুল আহসান বলেছেন: দুটো নামই খুব সুন্দর।
গল্পের শুরুটুকু সামনে ভাবনার অনেক পথ খুলে দিয়ে গেল!
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৩
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ খায়রুল ভাই। ভালো লাগলো আপনার কথা ।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৭
কয়েস সামী বলেছেন: +++