| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাবেয়া রাহীম
মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !
বসে ভাবি চুপচাপ প্রতিদিন —
হয়তো কোথাও একইভাবে বয়ে যাচ্ছে মৃদুমন্দ বাতাস ,
ভেসে যাচ্ছে মেঘ তোমার শহরেও ;
কোন এক বারান্দার দড়িতে ক্লিপে আটকানো
তোমার গায়ের গন্ধ মাখানো হাফ হাতা সাদা টি শার্ট;
আর এখানে পুড়ে যাচ্ছি আমি
তোমার গোপন-গভীর প্রণয়ের তাপে ।।
বসে ভাবি চুপচাপ প্রতিক্ষণ —
কি করে বেয়াড়া স্বপ্নগুলো বাড়ন্ত হয়ে উঠে
উঁচু দালানের কার্নিশ আর কনক্রিটের দেয়াল বেয়ে;
কিভাবে আবেগের জোয়ারে-পিছুটান যায় ভেসে;
কতবার তোমার চিবুক স্পর্শ করি কল্পনায়-হাত ধরি স্বপ্নে;
সবকিছু ছাপিয়ে তোমার মুখ--স্বস্তি আনে মনে ।।
হঠাত যেন নিশুতি রাতের শব্দহীনতায় সম্বিত ফিরে পাই
পাপপুণ্যের উষ্ণতায় হাতড়ে বেড়াই অবোধের মত
সব শেষ যা বুঝতে পারি বহুদূরের মানুষ তুমি- বহুদূরের আমি-
আর সেটা সহজে মেনে নিতে গিয়ে ভেঙে যাই,
নিজেকে জোড়া লাগাই, আবার ভেঙে ..!!
০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২|
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২১
খায়রুল আহসান বলেছেন: অসাধারণ! হৃদয়মথিত অনুভূতির প্রলেপমাখা কবিতা! অভ্যন্তরীণ আবেদনে ভরপুর।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০০
রাবেয়া রাহীম বলেছেন: সালাম খায়রুল ভাই। অনেক ভালোবাসা রইলো।
৩|
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২১
সামু পাগলা০০৭ বলেছেন: ইশ! কত সূক্ষ্ম অনুভূতিকে তুলে এনেছেন ভীষন সাবলীল ভাবে!
শেষের ভাংঙা গড়ার লাইনগুলো মন ছুঁয়ে গেল রাবেয়া আপা! স্বপ্নবিলাসী প্রেম আকাঙ্ক্ষি মন আর রূঢ় বাস্বববাদী মস্তিস্কের লড়াইয়ে ভাংঙা গড়া চলতেই থাকে প্রতিটি দিন নতুন করে! এই ভাংঙন আর গড়নই তো জীবন!
বেশ ভালো লাগল অনুভূতিময় কবিতাটি।
শুভকামনা রইল!
০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০২
রাবেয়া রাহীম বলেছেন: আমার ভাইয়ের সখীর ভালো লেগেছে আমি আনন্দিত ।
জীবনে ভাংগা গরার খেলাটা খুব অদ্ভুত ।
অনেক ভালোবাসা আর শুভ কামনা রইলো।
৪|
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮
খায়রুল আহসান বলেছেন: হঠাত যেন নিশুতি রাতের শব্দহীনতায় সম্বিত ফিরে পাই
পাপপুণ্যের উষ্ণতায় হাতড়ে বেড়াই অবোধের মত
সব শেষ যা বুঝতে পারি বহুদূরের মানুষ তুমি- বহুদূরের আমি-
আর সেটা সহজে মেনে নিতে গিয়ে ভেঙে যাই,
নিজেকে জোড়া লাগাই, আবার ভেঙে ..!! -- মনে গেঁথে র'লো।
কবিতায় + + + +
সামু পাগলা০০৭ এর মন্তব্যটাও ভাল লেগেছে- লাইক।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩
রাবেয়া রাহীম বলেছেন: ভালোবাসা অনেক। সত্যি আপ্লুত আপনার ভালো লাগায়।
৫|
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছু সুখ স্মৃতি, কিছু আনন্দময় কল্পনায় ভাঙ্গাগড়ার কাব্য।
অসাধারণ !
০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩
রাবেয়া রাহীম বলেছেন: ভালোবাসা ভাইয়া।
৬|
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৮
ধ্রুবক আলো বলেছেন: কিভাবে আবেগের জোয়ারে-পিছুটান যায় ভেসে;
কতবার তোমার চিবুক স্পর্শ করি কল্পনায়-হাত ধরি স্বপ্নে;
সবকিছু ছাপিয়ে তোমার মুখ--স্বস্তি আনে মনে ।।
হঠাত যেন নিশুতি রাতের শব্দহীনতায় সম্বিত ফিরে পাই
পাপপুণ্যের উষ্ণতায় হাতড়ে বেড়াই অবোধের মত
সব শেষ যা বুঝতে পারি বহুদূরের মানুষ তুমি- বহুদূরের আমি
+++
অসাধারন লেখনি.,,, খুব ভালো লাগলো
শুভ কামনা
০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪
রাবেয়া রাহীম বলেছেন: শুভ কামনা আপনার জন্যও।
৭|
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই নিয়ত ভাঙ্গা-গড়াই জীবন!
কষ্টের তীব্র চওরা স্রওত থমকে দিতে চায় কখনো কখনো....
কিন্তু সব পেরিয়ে এগিয়ে যেতে হয় জীবন নামের চলমানতায়....
দারুন লিখেছ বুবু
অভিনন্দন!
সখি মন্তব্যে আপ্লুত! শুন্যতাটুকু অনুভবেরে গভরিতাকেই প্রকাশ করে- বহুদূরে তুমি আমি ![]()
৮|
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই নিয়ত ভাঙ্গা-গড়াই জীবন!
কষ্টের তীব্র চোরা স্রোত থমকে দিতে চায় কখনো কখনো....
কিন্তু সব পেরিয়ে এগিয়ে যেতে হয় জীবন নামের চলমানতায়....
দারুন লিখেছ বুবু
অভিনন্দন!
সখি মন্তব্যে আপ্লুত! প্রকাশিত শুন্যতাটুকু অনুভবের গভীরতাকেই প্রকাশ করে- বহুদূরে তুমি আমি ![]()
বুবু আগের টাইপো ভরা কমেন্ট মুছে দিও ![]()
০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬
রাবেয়া রাহীম বলেছেন: আগের টাইপো ভরা মন্তব্যে বরং তোমার মনের চনচলতাই টের পেলাম। তাই থাকুক অস্থির মনের ছটফটানি।
ভালোবাসা রইল
৯|
০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৫
রবিউল আলম মোহন বলেছেন: ভালো হয়েছে লেখা
০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬
রাবেয়া রাহীম বলেছেন: আনন্দ পেলাম। ধন্যবাদ।
১০|
০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন: এভাইবেই স্মৃতি ভাঙ্গে, আবার জোড়া লাগে। একটা চিরন্তনী ঘ্রাণ মেখে চারপাশে শুধু ঘুর ঘুর করে ।
কবিতায় ভাললাগা ।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮
রাবেয়া রাহীম বলেছেন: খুব সুন্দর করে বললেন ভালো লাগলো। অনেক ধন্যবাদ ।
১১|
০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩
সামু পাগলা০০৭ বলেছেন: ভাইয়ের সখি!! হুমম আমার সখা যখন বোনকে বুবু বলে, আমিও তাই বলব নাহয়! আন্তরিক প্রতিমন্তব্যে অনেক ভালোলাগা বুবু। কবিতাটি আসলেই মন ছুঁয়ে গিয়েছে। অদ্ভুত এ ভাংঙন গড়নের খেলা কখনো সখনো ভীষন ক্লান্ত করে দেয়!
ভাইয়ের মন একদম ঠিক বুঝেছেন। সখি ভাবনায় তার মন বড়ই চঞ্চল, ছটপটে হয়ে থাকে আজকাল।
জাস্ট কিডিং।
সখা মন্তব্যে সখিও আপ্লুত। দূরে আর কোথায়! অনুভূতির বাহনে সওয়ার হয়ে বাস্তবিক দূরত্ব ছাপিয়ে কাছাকাছিই তো আছি! এমন গাঢ় নৈকট্যে শুন্যতার স্থান নেই কোন!
আমার বুবু এবং তার ভাইয়ের জন্যে অনেক শুভকামনা রইল।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৭
রাবেয়া রাহীম বলেছেন: নিউ ইয়র্ক থেকে টি মোবাইল ফ্রি কল। কিন্তু কানাডা থেকে কল মনে হয় ফ্রি না। তোমার নাম্বার আমাকে টেক্সট করে দিতে পারো আমি কল করবো।
১২|
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
সুমন কর বলেছেন: ভালো লাগল।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১১
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ ।
১৩|
০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কবিতা আপুনি। ভাল লাগার সবটুকু।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৪
রাবেয়া রাহীম বলেছেন: কবিতার ভাল লাগায় আনন্দিত।
১৪|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৩:২৩
সামু পাগলা০০৭ বলেছেন: কোথায় থাকি জানেন! বাবাহ! বুবু তো বোনের সব খবর রাখে! হাহা। আপনি প্রতিবেশী দেশটিতে থাকেন সেটা আমার সখার কাছে শুনেছিলাম আগেই। আচ্ছা বুবু, ফোন নাম্বার তোলা রইল। এ মুহূর্তে সেমিস্টার শেষের ব্যস্ততায় রয়েছি। সব মিটিয়ে যোগাযোগ করার চেষ্টা করব।
আপনার আন্তরিকতায় ভীষন কৃতজ্ঞ।
শুভকামনা তোলা রইল।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:১৭
রাবেয়া রাহীম বলেছেন: তোমার লেখাতেই কিন্তু বোঝা যায় তুমি কই থাকো। আচ্ছা ফোনের অপেক্ষায়। তবে এই জানুয়ারী আমি বাংলাদেশ যাচ্ছি ।
ভালো থেকো। কল করলে ভালো লাগবে।
১৫|
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০০
নিয়াম বলেছেন: এক অন্তরীক্ষ মুগ্ধতা। নতুন সৃষ্টি নিয়ে আসুন, অনেক শুভকামনা।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৮
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ
১৬|
০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৯
অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর লিখেছেন। এই অনুভূতি খুব কষ্টের। ভালবাসা যখন একতরফা কষ্ট তখন বহুমুখী। ভাল লেগেছে লেখাটি।
০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৮
রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসা যখন একতরফা কষ্ট তখন বহুমুখী।
আপনার এই কমেন্ট আমার কবিতার সৌন্দর্য বাড়িয়ে দিলো যেন। অনেক ভাল থাকবেন। অগুন্তি শুভকামনা রইল।
১৭|
১১ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:১৭
ডঃ এম এ আলী বলেছেন: কবিতায় এক রাশ মুগ্ধতা রেখে গেলাম ।
১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩২
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ভাল থাকবেন। অগুন্তি শুভকামনা রইল। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৮
মহাসিন মহী বলেছেন: নিঃসন্দহে কবিতায় ভাললাগা ☺