| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাবেয়া রাহীম
মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !
"বিশ্বাসভঙ্গ" অভিষেকের অশ্লীল উল্লাস
মনে করিয়ে দেয় তুমিই তবে প্রতারক পুরুষ!
যে নানাবিধ ছলে
কী ভীষণ সম্মোহনী শক্তিতে ওত পেতে
পলকহীন জোড়াচোখে
অকাতর স্বপ্নবোনা নির্ঘুম রাতে
অভিনব আগ্রাসনে বলেছিলো--"ভালোবাসি"!
কেউ কি জানে ?
কত সাধনা, কত আরাধনা, কত ত্যাগের প্রাপ্তি
শুভ্র, কোমল, মায়াবী ঐশ্বরিক দান
কী ক্ষোভে, কী অভিমানে,
কেন এত নরক যাতনায়?
জেনেছ কি কখনো?
মন ডোবা ডুবোচর অকৃত্ত্বিম অনুভব
বিস্মৃতির ডানা মেলে ফেরারী আজ
কেউ নেই
কিচ্ছুটি নেই
আছে শুধু অবিশ্বাস,
প্রতারণায় মৃতদেহে আগুনের মতো স্মৃতি আঁকা।।
হায়! বিশ্বাস হারিয়ে নশ্বর পাপী চোরাবালিতে ডুবে রয়!
কবিতা আসরের কবি যাদব চৌধুরির সমালোচনা
৯/১০/২০১৭
নিউ ইয়র্ক
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৫২
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ
২|
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৫৫
ভ্রমরের ডানা বলেছেন:
মন খারাপ হয়ে গেল আপু! তবে কবিতাটা পরিপূর্ণতা পেয়েছে! বেশ লিখেছ...
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৫৪
রাবেয়া রাহীম বলেছেন: মন খারাপের কবিতায় মন খারাপ স্বাভাবিক ।
তোমার ভালো লাগায় আনন্দ পেলাম।
সময় হলে রিভিউ টা পরো ভালো লাগবে।
৩|
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:০৯
শৈবাল আহম্মেদ বলেছেন: বিউটি ফুল
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৫৪
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ
৪|
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:১৯
ফেরদৌসা রুহী বলেছেন: মন খারাপ করা কবিতা।
কিন্তু বেশির ভাগ সময় এমনই হয়। হয় এই পক্ষ অথবা অন্য পক্ষ বিশ্বাস ভংগ করে।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৫৫
রাবেয়া রাহীম বলেছেন: বিশ্বাস ভংগের খেলায় কখন যে কে অবিশ্বাসী হয়ে যায় বলা যায় না।
কবিতার সমালোচনা টি পরো ভালো লাগবে
৫|
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৫
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: কবিতার আসরে পড়েছি এবং কবিতার রিভিউটাও পড়েছি খুব ভালো লেগেছে ভালবাসা রইল বুবু।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৫৭
রাবেয়া রাহীম বলেছেন: যাদব চৌধুরী অতুলনীয় রিভিউ করেছেন। আমার ভাবনার মূলে তিনি যেতে পেরেছেন।
অনেক ধন্যবাদ রবি।
৬|
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৯
চাঁদগাজী বলেছেন:
সব বাক্য কবিতা নয়, সব আকর্ষণ প্রেম, ভালোবাসা নয়; আকর্ষণ স্বাভাবিক, ভালোবাসা মানসিক।
১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:০২
রাবেয়া রাহীম বলেছেন: সব আকর্ষণ মোহ প্রেম নয়। প্রেম স্বর্গীয় । ভালোবাসা আত্মার উপলব্ধি ।
বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দে মোহ কেটে যায় । প্রেম ভালোবাসা কখনো শেষ হয় না , কমে না।
তবে অনেকে মোহ কেই প্রেম ভেবে বসে তখনই ভুল করে। এক পক্ষ চতুর হলে দ্বিতিয় পক্ষকে ধোকা দেওয়া সহজ হয় ।
অনেক ধন্যবাদ
কবিতাটির সমালোচনা পরার অনুরোধ রইলো।
অনেক দিন পর আপনাকে পেলাম আমার লেখায় । কেমন আছেন?
৭|
১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:১৭
এম এ কাশেম বলেছেন: প্রতারকের কোন জাত পাত নেই,
নারী পুরুষ ভাগ নেই,
প্রতারক শুধুই প্রতারক।
কবিতা সুন্দর হয়েছে।
শুভেচ্ছা জানবেন কবি।
১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:৫৫
রাবেয়া রাহীম বলেছেন: প্রতি শুভেচ্ছা জানাই ।
অনেক ভালো থাকবেন
৮|
১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:২২
মলাসইলমুইনা বলেছেন: ঠিক জানিনা কতটুকু অপমানিত হওয়া উচিত ছিল কবিতা পড়ার পর | কিন্তু কবিতাটা পরে খানিকটা লজ্জাই লাগলো |ঠিক বুঝলামতো নাকি ?বুঝলাম মনে হয় | যতই লজ্জা লাগুক অভিযোগ সত্যি হলে দায়তো নিতেই হবে|সুন্দর হয়েছে আপনার কবিতা |
১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:৫৭
রাবেয়া রাহীম বলেছেন: খুব সুন্দর করে বলেছেন আনন্দ পেলাম। কবিতাটির রিভিউয়ের লিংক দেওয়া আছে। সময় হলে পরবেন । ভালো লাগবে।
৯|
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:০৪
কানিজ রিনা বলেছেন: রাবেয়া অসাধারন কবিতা, মনে হোল এটা
যেন আমার জীবনের কবিতা। আমার মত
এমন অনেক অনেক নারীর কবিতা। আমার
জানা যে সব নারী আমি,নার্গিস,রহিমা,
সামসুন গুলতেকীন, যাহিদা, জাহান,
আনোয়ারা, সেবু, রেবেকা,আমার চোখে
দেখা এসব নারী নরক যন্ত্রনা সয্য করেছে।
তারা অন্য পুরুষ সঙ্গী আর কামনা করে
নাই। অসংখ্য প্রতারনার কবলে বিক্রি হয়
নারী সবই তোমার জানা।
রিভিউ পড়লাম, প্রেম স্বর্গীয়, আবেগ মোহ
প্রেম হয়না। ভালবাসা অনেক আন্তরিকা,
হৃদ্যতা মায়া মমতা স্নেহ শ্রদ্ধা এরকম আরও
অনেক ভালবাসা দিয়ে একটি প্রেম টিকে
থাকে। বিশ্বাস ভঙ্গে সবই ঘৃনায় রুপান্তর।
পুরুষরা তখনই বুঝে তার কন্যা বোন যখন
এমন ফাঁদে জড়ায়। রাবেয়া তাই বলে সব
পুরুষই এক নয়। আমার দেখা অনেক ভাল
পুরুষ দেখেছি যারা প্রেমের মর্জাদা দিয়ে
সুখে দুঃখে সারা জীবন কাটায়।
অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২১
রাবেয়া রাহীম বলেছেন: আপা , তোমার করা কমেনট সব সময় আমার জন্য আলাদা কিছু পাওয়া। বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দের বাইরে যেতে পারলেই একটা পরিপূর্ণ সুখি জীবন পাওয়া যায় ।
ছলনা যেই করুক নারী বা পুরুষ তার জীবন অভিশপ্ত হবেই। গুলতেকিন কিন্তু সন্তানদের নিয়ে এখনো টিকে আছে।
ভালো থেকো আপা
১০|
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৬
মিরোরডডল বলেছেন: beautiful writing
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৩
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ
১১|
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৬
চাঁদগাজী বলেছেন:
কবিতা, নাকি অপরাধ উপন্যাস? দুনিয়াতে আর ছবি নেই?
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৫
রাবেয়া রাহীম বলেছেন: কবিতাটির অর্থ যদি বোধগম্য হতো তবে ছবিটি ভালো লাগতো ।
আসলে ছবি কোন ব্যাপার না । একটা ছবি দিতে হয় তাই দেওয়া। তবে এই ছবিটিই যথার্থ মনে হয়েছে।
১২|
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো লেগেছে।
"বিশ্বাসভঙ্গ" অভিষেকের অশ্লীল উল্লাস
মনে করিয়ে দেয় তুমিই তবে প্রতারক পুরুষ!
যে নানাবিধ ছলে
কী ভীষণ সম্মোহনী শক্তিতে ওত পেতে
পলকহীন জোড়াচোখে
অকাতর স্বপ্নবোনা নির্ঘুম রাতে
অভিনব আগ্রাসনে বলেছিলো--"ভালোবাসি"!
কেউ কি জানে ?
কত সাধনা, কত আরাধনা, কত ত্যাগের প্রাপ্তি
শুভ্র, কোমল, মায়াবী ঐশ্বরিক দান
কী ক্ষোভে, কী অভিমানে,
কেন এত নরক যাতনায়?
জেনেছ কি কখনো?
মন ডোবা ডুবোচর অকৃত্ত্বিম অনুভব
বিস্মৃতির ডানা মেলে ফেরারী আজ
কেউ নেই
কিচ্ছুটি নেই
আছে শুধু অবিশ্বাস,
প্রতারণায় মৃতদেহে আগুনের মতো স্মৃতি আঁকা।।
হায়! বিশ্বাস হারিয়ে নশ্বর পাপী চোরাবালিতে ডুবে রয়!
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৮
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ
১৩|
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: অন্যরকম একটা কবিতা পাঠ হলো।
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৬
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ
১৪|
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর লিখেছেন। অকৃত্ত্বিম শব্দটা অপরিচিত লাগল। আসলে কি এটা অকৃত্রিম হবে? কবিতায় প্লাস।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৩
রাবেয়া রাহীম বলেছেন: বানান এ আপনি সঠিক ।
অনেক ধন্যবাদ
১৫|
১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৩
জাহিদ অনিক বলেছেন: যাদব চৌধুরীর লেখা সমালোচনাটা কাল রাতেই পড়েছি। আজ কবিতাটা পড়লাম।
প্রথমে সমালোচনা তারপর কবিতা ! হা হা হা
যাদব সাহেব ভাল সমালোচনা করেছেন, বেশ বিস্তারিত।
অশ্লীল উল্লাস, উল্লাসটা পুরুষের। কবিতাটা নারীর।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০০
রাবেয়া রাহীম বলেছেন: উল্লাস পুরুষের , কবিতাটি নারীর
সদা সত্য কথা বলিয়াছ বৎস
দুইটা চকলেট পাওনা রইলো
১৬|
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজকাল শাস্তারাও শাস্তিভোগ করে।
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৯
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ
১৭|
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫১
রাতু০১ বলেছেন: অসাধারন ভালোলাগা কবিতায়। কিন্তু এইরকম উল্লাস করা পুরুষ কি আদ্যো আছে , সন্দেহ আছে।
শুভকামনা আপনার জন্য।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০২
রাবেয়া রাহীম বলেছেন: কানিজ রিনার কমেনট পরার অনুরোধ রইলো
১৮|
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৮
রাবেয়া রাহীম বলেছেন: এই লেখার পুরোটাই কবির কল্পনা
এমন নারী পুরুষের অস্তিত্ব কাম্য নয়
অনেক ধন্যবাদ
১৯|
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৪
মনিরা সুলতানা বলেছেন: যথার্থ শব্দচয়নে পরিপূর্ন একটি লেখা ;
ভালোলাগা আপু !!!!
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১১
রাবেয়া রাহীম বলেছেন: তোমার জন্য শুভ কামনা ।
ভালো থেকো।
২০|
১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৯
মো: নিজাম গাজী বলেছেন: বাহ দারুন প্রেমের বিস্বাদমময় কাব্যে অভিভুত। শুভকামনা প্রিয় কবি।
২১|
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৮
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন। +++
২২|
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪৪
চাঁদগাজী বলেছেন:
আবার পড়লাম।
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৭
রাবেয়া রাহীম বলেছেন: বুঝার জন্য ধন্যবাদ
২৩|
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩২
স্বপ্নবাজ অভি বলেছেন: ালো লেগেছে ![]()
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৮
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ
২৪|
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৯
এফ.কে আশিক বলেছেন: আপনার ব্লগে আমার প্রথম মন্তব্য...
চমৎকার লিখেছেন কবিতায় ভালো লাগা রইল...
২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪২
রাবেয়া রাহীম বলেছেন: কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই।
২৫|
২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দারুণ একটি লেখা।
২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪২
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ
২৬|
৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৪৮
ইসমাঈল আনিস বলেছেন: বেশ হয়েছে!